শ্রুতি মধুর ঐতিহ্যবাহী ” ওয়াজ ” শব্দটিকে ” সম্মেলন ” হিসেবে প্রচার না করার জন্য উদাত্ত আহ্বানঃ

ওয়াজ হলো মুসলিম সমাজে প্রচলিত একটি বিশেষ ধর্মীয় মাহফিল, মূলত ইসলামি ধর্মীয় উপদেশ ও নসিহত প্রদানের একটি বিশেষ মাধ্যম । যেখানে মূল লক্ষ্য থাকে মানুষকে সৎপথে চলার উপদেশ দেওয়া। মানুষের আত্মশুদ্ধি, নৈতিকতা বৃদ্ধি এবং ধর্মীয় বিধি বিধান সম্পর্কে সচেতন করা । ইহা সম্পূর্ণভাবে কুরআন, হাদিস এবং ইসলামি জীবন ব্যবস্থার ওপর ভিত্তি করে হয় । সাধারণতঃ একাধিক ইসলামি স্কলার (মাওলানা বা মুফতি) পর্যায়ক্রমে আলোচনা করেন । এটি মূলত একমুখী আলোচনা বা বয়ান, যেখানে শ্রোতারা মনোযোগ দিয়ে শোনেন । এতে আনুষ্ঠানিক (Formal) পরিবেশ এবং নির্দিষ্ট সময়সূচি কঠোরভাবে মানা হয়। আধ্যাত্মিক ও আবেগঘন পরিবেশ থাকে এবং অনেক সময় পূর্ণ বা অর্ধ রাত ব্যাপী চলতে থাকে ।

অন্যদিকে সম্মেলন একটি ব্যাপক ও সর্বজনীন শব্দ, যা যে কোনো পেশাগত বা সামাজিক গোষ্ঠীর আনুষ্ঠানিক সভাকে বোঝায়।
সাধারণতঃ কোনো নির্দিষ্ট সামাজিক, রাজনৈতিক, শিক্ষা মূলক বা ধর্মীয় বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য আয়োজিত হয়।

উপরোক্ত সংক্ষিপ্ত তথ্য মতে এখন থেকে একমাত্র ইসলামী নসিহতের প্রেক্ষাপটে ” ওয়াজ ” শব্দ ব্যবহার করতে সকলের প্রতি সশ্রদ্ধ আহবান
করছি ।

√
আসসালামু আলাইকুম,
আমাদের পূর্ব ফুলসাইন্দ,
গোলাপগঞ্জ, সিলেট – এর মহিলা আলিম মাদ্রাসা এবং ইংলিশ মিডিয়াম একাডেমির উত্তরোত্তর সম্বৃদ্ধি / বাস্তবায়নের লক্ষ্যে মহান আল্লাহ পাকের বিশেষ সাহায্য প্রার্থনা করছি। আর আমরা দেশ এবং বিদেশের সকলে একে অন্যের হাতে-হাত ও কাঁধে-কাঁধ মিলিয়ে একান্তচিত্তে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানগুলোসহ অন্যান্য বিদ্যালয়, মসজিদ এবং এলাকার সার্বিক উন্নয়নে দল মত নির্বিশেষে আরোও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করছি। সৃষ্টিকর্তা যেনো তাঁর অসীম অনুগ্রহে আমাদের নেক উদ্দেশ্য সমূহ পরিপূর্ণভাবে সফল বাস্তবায়নের তাওফিক দান করেন।
——— আমিন ———।

√
তুমি কভু যদি ভাবো তুমিই
তোমার রিযিকের মালিক
তখনই অভাব জন্ম নিবে !
আর তুমি যদি বুঝতে পারো
স্রষ্টাই কেবল রিযিকদাতা
পাচুর্য খুব শীঘ্রই দেখা দিবে!
√
জ্ঞানের পরিচয় মানুষের কথায়
সব যোগ্যতার পরিচয় কর্মে হয়,
আর সকলের মনুষ্যত্বের প্রমাণ
আচার আচরণ ও ব্যবহারে রয়!
√
কেউ কখনো তার খারাপ
পরিস্থিতিতে যদি হাসতে পারে তাহলে সে কিন্তু জিতে গেছে !
আর দেখবে দুর্ভোগ দুর্গতি ও যন্ত্রণা একদিন বড়ো শিক্ষক
হয়ে সকল কষ্ট লাগব হয়েছে!

√

অন্যায়কারী সন্ত্রাসী আর
চাঁদাবাজরা ক্ষমতার দাপটে অন্যের প্রতি জুলুম করতে
সর্বদা থাকে সহিংস!
অন্যায় অত্যাচারের ফলে
স্রষ্টার নাফরমানীর জন্য
পরিশেষে সর্বক্ষেত্রে তাদের
উপরে চলতে থাকে ধ্বংস!

√
রাতের নিদ্রা কেড়ে নেয়
মানুষের যদি থাকে ঋণ,
সেজন্য তাদের লজ্জায়
কেটে যায় সারাটা দিন!
√
লোভ মানুষকে এতোটাই
নীচে নামিয়ে দেয় ,
সেই লোভের কারণে তারা
সুযোগ পেলেই আপনজনকেও
ঠকিয়ে নেয় !

√
কেউ যদি কখনো অতীত মুছে ফেলার প্রয়োজন মনে করে,
নিরাপত্তার জন্য শীঘ্রই তার
অবস্থান পরিবর্তন করতে পারে!

√
অনেক সময় মানুষের টাকা
পয়সা সোনা দানা অথবা
অন্যান্য সহায় সম্পদের সামান্য কিছু চুরি করে নেয় চোর মূর্খ হলে!
আর যদি শিক্ষিত এবং নেতা
চোর হয় তাহলে সে সম্পূর্ণ
জাতীয় সম্পদ চুরি বা পাচার
করে কখনো গা ঢাকা দিয়ে অন্য দেশে যায় চলে!
√
মাথার ঘাম পায়ে ফেলে
যতো রিকশাওয়ালা ভাই ,
তারা বুক ফুলিয়ে চললেও
কোনো সমস্যা তাতে নাই!
সমাজে অসংখ্য সুদখোর
আছে গর্ববোধ করে চলে,
এহেন ঘৃণ্য কাজের জন্যই
ভাগ্যে শতো ধিক্কার মিলে!

√
নেতার ছেলে হচ্ছে নেতা
আর ছামছামি করে করে
তোমার জীবন করছো ভোঁতা!
শুনতে তিতা হলেও সত্য কথা
তাই নেতার জুতা না চেটেই
কর্ম করে খেতে খাটাও মাথা!

√
মন থেকে কেউ কোনো দিন পুরুষকে বাসেনি ভালো,
কারণ পুরুষ হলো চাহিদার
মেশিন
চাহিদা মেটাতে মেটাতে অনেক পুরুষের নিভে যায় জীবনের আলো!
√
তুমি পূণ্য অর্জন এমনভাবে করতে থাকো!
যেনো তোমার মুখ দেখে কেউই
বুঝতে পারে না যে তুমি নিজেকে ইবাদতে নিয়োজিত রাখো!

√
কখনো তোমাকে কেউ যদি আঘাত করে তা ভূলে যাও!
কিন্তু সেই আঘাত থেকে যা
পেয়েছ তা হতে শিক্ষা নাও!

√
মানুষকে স্রষ্টা থেকে দূরত্বে
কাফের-অমানুষ বানিয়ে দেয়!
আবার স্বজন থেকে দূরত্ব
হলে নিঃস্ব-অসহায় করে নেয়!

√
জ্ঞানীদের শাস্তি বেশমার যতো
মূর্খদের শতো যুক্তিহীন জ্ঞানের
অত্যাচার সহ্য করা লাগে কতো!

√
সুযোগে ছাগলও চেয়ারে উঠে ! অযোগ্য ও অসাধু ক্ষমতা পেলে মানুষের ভাগ্যে শত দুর্গতি ঘটে!

√
মানুষ অভাবে নষ্ট হয় না
তারা শুধু নষ্ট হয় স্বভাবে!
দুঃখ ও কষ্টে পড়ে গেলে
ঘুরে দাড়িয়ে সুন্দর চলে!
কিন্তু স্বভাব খারাপ হলে
ফিরবেনা কোনো কালে!
√
সত্যের সাথে অসত্যের লড়াই
হলে সত্য কিন্তু একা হয়ে যায়,
আর অসত্যের সঙ্গে মূর্খ স্বার্থপর লোভী ও সব বিশ্বাসঘাতকদের পায়!
√
যেথায় যতো বেইমান রয়েছে
তারা কখনোই কাঁদেনি ভবে ,
আর স্বার্থপর যারা আছে স্মৃতি
সম্পূর্ণভাবেই ভুলে যায় সবে!

√
সমাজে কে কি বলবে তা নিয়ে
কভু কোনো চিন্তা করা ঠিক নয় ,
কারণ ব্যর্থ লোককে ঠাট্রা আর
সফল মানুষকে হিংসা করে রয় !

ইদানীং তোমাকে দেখছি
তুমি হঠাৎ করে হয়ে গেলে
কাজে অকাজে খুব চঞ্চল!

তোমার অতিরিক্ত অস্থির
হওয়ায় আজকাল মোটেই
কথা বার্তায় নেই অবিচল!

লাগামহীন যুক্তি আর উক্তি
শুনে ধারণা হচ্ছে হয়তোবা
মাথা মণ্ডু বেশী নেই সচল!

কখনো গায়ের জোরে আর
অনেক সময় ক্ষমতার শুরে
সরলদেরকে করছো অচল!

হুজুগের বশিভূত হয়ে তুমি
সাময়িক সুবিধা ভোগ করে
বর্তমানে যা বিকৃত চলাচল!

সাবধান এখনো সময় আছে
ইমান আখলাক সঠিক করে
নিলে স্রষ্টা চাহেত হবে সচ্চল!

ইদানীং দেখা যাচ্ছে
তুমি হঠাৎ করে হয়ে
গেলে এতো চঞ্চল

গরুর গোবর ও মুত্র খায়
তবুও পক্ষে সাফাই গায়!

√
অভির জন্যঃ
সফলতার জন্য এগিয়ে চলো
জনগণের সাথে সুখে – দুঃখে
একাত্মতার হৃদয়ে কথা বলো!

√
এই যদি হয় তাঁদেরই অবস্থা
তবে কোন কালে কি সম্ভাবনা আছে ওঁদের মতো আরোও যতো বুজুর্গ সবের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কখনো লাগব হবে আমাদের দেশের দুরবস্থা !

√
সকলে নিজের কান বন্ধ রেখেও
চলার পথে এগিয়ে যাওয়া যায় !
কারণ বহু মানুষ কিন্তু কথা দ্বারা
মনোবল ভেঙে দিয়েই শান্তি পায়!

√
উপরের ০১ ও ০২ নং চিত্র থেকেঃ
০১ নং চিত্রেঃ ” তিনি পরহেজগার আর এত সত্যবাদী বক্তা হয়ে নিজেই হিন্দুর দুর্গা পূজায় কেমনে যোগ দিলা ! “
০২ নং চিত্রেঃ ঐ বক্তা খুব জোর গলায় বললেনঃ ” তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজাতে কিভাবে গেলা ! “

হিন্দুর দুর্গা পূজায় গমন আর সুবিধাভোগী বক্তব্যে তিনি কি আশাকরি সবে বুঝতে পারলা !

√
কখনো যদি ইট তৈরী করো
নরম কাদা পুড়ায়ে একবার ,
শক্তিশালী হবে কভু না গলে
জল ঢালো যদিও বারংবার !
ঠিক এভাবেই
আঘাত পেলে মানুষের দিল
পূর্বের মত আর হয় না মিল!

বারবার

বারেকবার মুহুর্মুহু পুনঃপুনঃ
ক্রমাগত অনবরত অবিরত

√
বেকার ছেলেটাও প্রতিষ্ঠিত হয়
যদি তার স্ত্রী ভালো হয়ে থাকে
প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয় যদি তার স্ত্রী মন্দের প্রতি মন রাখে!

√
যতো ক্ষতি হয় এক হাজার
যোগ্য ব্যক্তিবর্গের মৃত্যু হলে,
তার চেয়েও বেশী অনিষ্ট হয়
অযোগ্য ব্যক্তি ক্ষমতা পেলে!

√
যতদিন উপকারে আসবেন
মানুষ ততোদিন মুল্য দিবে ,
আর প্রয়োজন শেষ হলেই
খবর নেওয়াটাও বন্ধ করবে !
√
কোনো পুরুষের অভাব অনটনে
নারীর টাকার চাহিদা বেড়ে যায় !
পুরুষের টাকা ইনকামের ব্যস্ততায়
নারীর যৌবনের মোহ বৃদ্ধি পায়!
এ দু’য়ের যাঁতাকলে পুরুষের সুখ জিনিস বিলুপ্ত হলে করে হায় হায়!

√
নিজকে বদলে দেওয়া
কখনো প্রয়োজন হলে
যথাশীঘ্র পারো তা কর ,
কষ্টের হলেও ধৈর্য্য ধর
স্রষ্টার সন্তোষ্টির মাধ্যমে
সুখ শান্তি নিতে পারো !

নিজকে বদলে দেওয়া
কখনো প্রয়োজন হলে
যথাশীঘ্র পার তাই কর
তাতে কিছুটা কষ্ট হলে
স্রষ্টার খুশির পথ নিলে
সুখ শান্তি আসবে চলে!

নিজকে বদলে দেওয়া
কখনো প্রয়োজন হলে
তাহলে তাই শীঘ্রই কর
তাতে কিছুটা কষ্ট হলে
স্রষ্টার খুশির পথ নিলে
সুখ শান্তি আসবে চলে!

হিজাব বিষয়ে উভয় মহিলার মন্তব্যে আপনি কাকে সাধুবাদ জানান?
আপনার মতামত কি? ——–

কারোও স্বার্থপরতার জন্যে
শুধু নিজে ভাল থাকা যায় ,
আর নিঃস্বার্থ হতে পারলেই
সকলের অন্তরে স্থান পায় !

অনেক মানুষ আছে এ দেশে প্রভাবশালীদের কত ভয় পায় ,
কঠোর ও অশালীন ব্যবহারে
যতো শীঘ্রই পারে তফাৎ যায় !

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *