|

বিবিধ

শ্রুতি মধুর ঐতিহ্যবাহী ” ওয়াজ মাহফিল ” শব্দটিকে ” সম্মেলন ” হিসেবে প্রচার না করার জন্য উদাত্ত আহ্বানঃ

ওয়াজ হলো মুসলিম সমাজে প্রচলিত একটি বিশেষ ইসলাম ধর্মীয় মাহফিল, ইহা মূলত ধর্মীয় উপদেশ ও নসিহত প্রদানের একটি বিশেষ মাধ্যম । যেখানে মূল লক্ষ্য থাকে মানুষকে সৎপথে চলার উপদেশ দেওয়া। মূলত একমুখী আলোচনা বা বয়ান, যেখানে শ্রোতারা মনোযোগ দিয়ে শোনেন । মানুষের আত্মশুদ্ধি, নৈতিকতা বৃদ্ধি এবং ধর্মীয় বিধি বিধান সম্পর্কে সচেতন করা হয়। ইহা সম্পূর্ণভাবে কুরআন, হাদিস এবং ইসলামি জীবন ব্যবস্থার ওপর ভিত্তি করে হয়। সাধারণতঃ একাধিক সম্মানিত দেশ বরণ্য বিষিষ্ট ইসলামি স্কলার, ইসলামি চিন্তাবিদ, মুহাদ্দিস, মুফাসসির ও উলামায়ে কেরামগণ পর্যায়ক্রমে আলোচনা করেন। উপস্থিত সাধারণ জনতা, জ্ঞানী- গুনী, আবাল বৃদ্ধ বনিতা এবং আপামর জনতা শ্রদ্ধাবনত চিত্তে নিষ্ঠার সাথে বক্তব্যের প্রতি গভীর মনোযোগ সহকারে শ্রবণের পর সেই ওয়াজ মাহফিল থেকে অর্জিত নসিহত দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভের আশায় দৃঢ় সংকল্পে জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করে ইহ ও পরকালে বিশেষভাবে উপকৃত হন। আর বিশেষ করে সেখানে কবর হাসর মিজান সম্পর্কে কোরান হাদিসের ভাষায় বর্নিত বয়ান সমুহ বিনয়াবনত চিত্তে ধারণ করে অনেক সময় অশ্রু সজল অবস্থায় উপস্থিতিদের মধ্যে এক নতুন
জাগরণের সৃষ্টি হয়। এতে আনুষ্ঠানিক (Formal) পরিবেশ এবং নির্দিষ্ট সময়সূচি কঠোরভাবে মানা হয়। আধ্যাত্মিক ও আবেগঘন পরিবেশ থাকে এবং অনেক সময় পূর্ণ বা অর্ধ রাত ব্যাপী ওয়াজ মাহফিল চলতে থাকে।

অন্যদিকে সম্মেলন একটি ব্যাপক ও সর্বজনীন শব্দ, যা যেকোনো পেশাগত বা সামাজিক গোষ্ঠীর আনুষ্ঠানিক সভাকে বোঝায়।
সাধারণতঃ কোনো নির্দিষ্ট সামাজিক, রাজনৈতিক, শিক্ষা মূলক বা ধর্মীয় বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য আয়োজিত হয়।

উপরোক্ত আমার সংক্ষিপ্ত বর্ননা অনুযায়ী এখন থেকে একমাত্র ইসলামী নসিহতের প্রেক্ষাপটে ” ওয়াজ মাহফিল ” শব্দ ব্যবহার করতে সকলের প্রতি সশ্রদ্ধ আহবান করছি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *