সুরালো কথা !
হৃদয়ে আমার কতোই ব্যথা
ছোট নাতনিটি কয়না কথা!
অনেক ব্যস্ত সে যেনো থাকে
আগ্রহী হই বুলি শুনি ফাঁকে!
বাসার সবাই অপেক্ষায় রয়
কতো সুরালো কথা যে কয়!
মিষ্টি ও মধুর সুরের তার বাণী
একান্ত মনোযোগ দিয়ে শুনি!
কথার ফাঁকে নাতনিটি কতো
বাচন ভংগী আরো করে শতো!
বাংলা ও ইংরেজি মিশ্রণ করে
কথা বার্তায় যতো ই শুর ধরে!
হাসির খোরাক যোগান দেয়
অসুখ বিসুখ শতো দূরে নেয়!
অধিক সে স্মরণ করে যাকে
তার আপুকেই বিনয়ে ডাকে!
ওদের কথার জোরাল ফাঁকে
আনন্দ উল্লাস মিশ্রিত থাকে!
সকলের কাছে আরজ করি
আল্লাহকে সবে যেনো স্মরি!
নাতনীদের জন্যে দোয়া চাই
সুখ শান্তি রাখেন মাবুদ শাঁই!
আল্লাহ পাক কত মেহেরবান
সবে গাই শুধুই তাঁর গুনগান!