মুখে দুর্গন্ধঃ

মুখে দুর্গন্ধ, যা করলে ৫ মিনিটে কমে যাবেঃ

 মুখে দুর্গন্ধের কারণে অস্বস্তিতে পড়তে হয়। দিনে দুবার ব্রাশ করার পরও,

দুর্গন্ধ যেন থেকেই যায়। মুখ ঢেকে কথা বলা ছাড়া কোনো উপায় থাকে না।  

কারও সঙ্গে মুখো মুখি কথা বলতে গেলে বিব্রত লাগে, হাসতেও পারেন না প্রাণ খুলে।

আপনাকে নিয়ে কে, কি ভাবছে? এসব চিন্তা করে,

সব সময় মনে একটি চাপা ভয় যেন থেকেই যায়।

মুখের দুর্গন্ধ দূর করার ঘরোয়া ৫ টি উপায়ঃ

অনেকের মুখে দুর্গন্ধ হয়। মুখের দুর্গন্ধ নিজের জন্য যেমন বিরক্তিকর,

তেমনি আশ পাশের মানুষের জন্য বিরক্তিকর।

তাই মুখের দুর্গন্ধ অবশ্যই দূর করতে হবে। 

হয়তো আপনি মুখের দুর্গন্ধের সমস্যায় ভোগেন।

শরীরের জন্য এটা ক্ষতিকর না হলেও শরীরের নানা সমস্যার লক্ষণ হতে পারে।

আর  অন্য কারও সঙ্গে কথা বলতে গেলে মুখের দুর্গন্ধ অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

মুখের দুর্গন্ধের পেছনে কারণ হতে পারে মুখ গহ্বরে বা পেটে জন্মানো জীবাণু।

আরও একটি কারণ হতে পারে শরীরে পানির পরিমাণ কমে যাওয়া। 

জেনে নেই মুখে দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়ঃ

০১.দিনে অন্তত দুবার দাঁত ব্রাশ করতে হবে। কারণ খাবারের কণা দাঁতের ফাঁকে আটকে থাকে।

আর খাবারের জন্মানো জীবাণু পরে মুখে দুর্গন্ধ সৃষ্টি করে।

তাই প্রতি বার খাবার খাওয়ার পর বা দিনে অন্তত দুবার দাঁত মাজতে হবে। 

০২. জিভ পরিষ্কার করতে হবে। দাঁত মাজলেই যে মুখের সব জীবাণু চলে যাবে, এমন নয়।

প্রতি বার দাঁত মাজার সময় জিভটাও পরিষ্কার করুন। 

০৩. ধূমপান ছাড়ুন। ধূমপানের কারণে মুখে মারাত্মক দুর্গন্ধ হতে পারে।

কারণ এতে মুখের ভেতর শুকিয়ে যায়। আর মুখের মধ্যে,

জন্মানো জীবাণুর সংখ্যা দ্রুত বাড়তে থাকে।

 ০৪. ক্ষত সারান, মুখের ঘা বা ক্ষতের কারণে দুর্গন্ধ হয়।

শরীরের রোগ প্রতি রোধ ক্ষমতা ঠিক থাকলে এই আলসার দ্রুত সারে। 

০৫. ডাক্তারের পরামর্শ নিন। এসব ছাড়াও আরও,

নানা রকম কারণে মুখে দুর্গন্ধ হতে পারে।

তাই অনেক পদ্ধতি অবলম্বন করেও ফল না পেলে চিকিৎসকের পরামর্শ নিন। 

Similar Posts

  • হেপাটাইটিস বি

    হেপাটাইটিস–বি ভাইরাস জনিত জন্ডিস (Hepatitis B Virus Jaundice)সাধারণতঃ যৌন সঙ্গমের মাধ্যমে হেপাটাইটিস–বি ভাইরাস দ্বারা এ রোগটি হয় । প্রধানতঃ যকৃতের ওপর এর ক্ষতিকারক দিকটি সব চেয়ে বেশি। ফলে জন্ডিস দেখা দেয়। রোগের সুপ্তিকাল ৬ সপ্তাহ থেকে ৬ মাস। বেশির ভাগ রোগীই আপনা-আপনি ভাল হয়ে যায়। তবে ৫-১৫% রোগী ভালো হয় না। এবং এদের শরীরে ভাইরাসটি…

  • স্ট্রোক কী ধরনের অসুখ

    স্ট্রোক মস্তিষ্কের একটি রোগ, যাতে রক্তনালির জটিলতার কারণে হঠাৎ করে, মস্তিষ্কের একাংশ কার্য কারিতা হারায়। মনে রাখতে হবে, স্ট্রোক হার্টের কোনো রোগ নয়। স্ট্রোকের লক্ষণঃ ০১) হঠাৎ করে শরীরের একাংশ অবশ বা দুর্বল হয়ে যাওয়া। ০২) মাথাব্যথা ও বমি হওয়া। ০৩) হঠাৎ অজ্ঞান হওয়া। ০৪) কথা জড়িয়ে যাওয়া বা একে বারেই কথা বলতে না পারা।…

  • স্ট্রোক কী ধরনের অসুখ

    স্ট্রোক মস্তিষ্কের একটি রোগ, যাতে রক্ত নালির জটিলতার কারণে হঠাৎ করেমস্তিষ্কের একাংশ কার্য কারিতা হারায়। মনে রাখতে হবে, স্ট্রোক হার্টের কোনো রোগ নয়। স্ট্রোকের লক্ষণঃ স্ট্রোক হলে তাৎক্ষণিক কী করণীয়? ওপরের লক্ষণ গুলো দেখা দিলে বুঝতে হবে তাঁর স্ট্রোক হয়েছে। এ ক্ষেত্রে আতঙ্কিত না হয়ে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনে কাছের হাসপাতালের জরুরি…

  • কিডনি ভালো রাখতে কী করবেন, কী করবেন না

    কিডনি মানুষের শরীরের অত্যাবশ্যকীয় অঙ্গগুলোর মধ্যে একটি। শরীরের পানির ভারসাম্য রক্ষা করা, মানব দেহের রক্ত পরিষ্কার করা, বিভিন্ন ধরনের দূষিত ও বর্জ্য পদার্থ ছেঁকে শরীর থেকে বের করা ও অন্যান্য কাজে কিডনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি কিডনীর ওজন সর্বোচ্চ ২০০ গ্রাম। মেডিক্যাল সাইন্সের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় দেড়শ লিটার রক্ত এই যন্ত্র প্রতি দিন…

  • মুখে দুর্গন্ধ

    মুখে দুর্গন্ধ, যা করলে ৫ মিনিটে কমে যাবেঃ  মুখে দুর্গন্ধের কারণে অস্বস্তিতে পড়তে হয়। দিনে দুবার ব্রাশ করার পরও, দুর্গন্ধ যেন থেকেই যায়। মুখ ঢেকে কথা বলা ছাড়া কোনো উপায় থাকে না।   কারও সঙ্গে মুখো মুখি কথা বলতে গেলে বিব্রত লাগে, হাসতেও পারেন না প্রাণ খুলে। আপনাকে নিয়ে কে, কি ভাবছে? এসব চিন্তা করে, সব…

  • থাইরয়েড রোগের চিকিৎসা

    থাইরয়েড রোগের চিকিৎসা নির্ভর করে রোগী যে ধরনের রোগে ভুগছে তার উপর। থাইরয়েড রোগের চিকিৎসার প্রধান লাইন হল চিকিৎসা, অস্ত্রোপচার হরমোন এবং বিকিরণ। সহজ (অ-বিষাক্ত) গলগণ্ডঃ চিকিৎসাঃ আয়োডিন পরিপূরক। সার্জিক্যালঃ সাবটোটাল থাইরয়েডেক্টমি, যেখানে থাইরয়েডের লোব, এবং ইসথমাস উভয়ই সরানো হয় তবে শ্বাস নালী , এবং খাদ্য নালীর সংযোগ স্থলের কিছু অংশ সংরক্ষিত থাকে। বিষাক্ত গলগণ্ডঃ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *