নির্বাচন!

নির্বাচনী হাওয়া বইছে
আমাদের বাংলাদেশে
তাই তো বহু লোকের
ঘুম-নিদ্রা কমে গেছে!

গ্রাম গঞ্জে শহর বন্দরে
নির্বাচনী আলাপ জুড়ে
মাইকিং এর শব্দ কিন্তু
বিস্তার লাভ করে দূরে!

অগনিত নেতা আছেন
কতো অহমিকায় চলে
প্রভাব বিস্তারের জন্যে
দ্বন্দ্ব বাজায় তাঁর দলে!

কত দলের পাতি নেতা
দিন-রাত পরিশ্রম করে
পক্ষে বিপক্ষের বিতর্কে
কভু জীবন বাজি ধরে!

দলের পার্থক্যে কখনো
বিরোধ সৃষ্টি করাই ভূল
রক্তের বাঁধন অটুট রাখ
নতুবা দিতে হবে মাশুল!

যত সমর্থক তাদের জন্যে
সাময়িক হতে পারে লাভ
তাই বলে স্বজনদের সঙ্গে
রেখ না কঠোর মনোভাব!

ন্যায় নীতি স্বভাব চরিত্রে
সহনশীল মনোভাব হলে
আল্লাহর করুণার ফলে
ইহ পরকালে মুক্তি মিলে!

Similar Posts

  • গরীব দুঃখী

    ভোরে দেখি এক ছেলে আদুল গায়ে,জুতা সেন্ডেল নেই তার কোন পায়ে।চোখে ও মুখে তার বিষন্নতার ছাপ ,মনে হলো হয়তো করেছে সে পাপ।বললাম কি হলো ?ছেলেটি তোমার!দেখালো সে ছিড়া , টুকরো জামার।পরে বললো যে তার, করুন ঘটনা!শুনে মনে হলো নয়তো ইহা রটনা।শুয়ে ছিলাম রাতে ঐ রাস্তার ধারে,সহসা দৌড় – ঝাপ এপারে ওপারে।জেগে দেখি মানুষের ই কোলাহল,বুঝে…

  • রঙের খেলা

    এই যে, তুমি না বলে ছিলে, এক সাথে আমরা মিলে। অনেক দূরের পথ যাবো, আরো অনেক বন্ধু পাবো। পেরিয়ে কত যে মাট ঘাট, যাব মোরা ঐ খেলার মাঠ। যেথায় বহু রঙের খেলা, কেটে যাবে দিনের বেলা। আমরা সকলে চড়ে দোলনা, আনন্দের থাকবেনা তুলনা। দৌড় ঝাঁপ করে যাব কত, হেলে দূলে যার তার মত। সকলেই সায়াহ্নের…

  • সুফল

    নীরব নিস্তব্ধে ফায়দা কতোএতে কোনো মানুষের সাথেকেউ ঝগড়া করে না আরোকারো মনে কষ্ট হয়না ফলেঅসংখ্য মুনাফা মিলে শতো। কোন লোক চুপ থাকে যতোকখনো দুঃখ পায়না নালিশআরো সমালোচনা করে নাসকলের ভালো লাগার জন্যপ্রয়োজনীয় হয়ে যায় শতো। কথা বলা শিখতে শুরু করেমানুষ অনেক অনেক আগেযবে ওরা জানতো না বলারচেয়ে চুপ থাকা অধিক ভালএর পর গুরুত্ব বুঝতে পারে।…

  • কাঁদালে

    খুশিতে ভাসালে ও একটু কাঁদালেসে আলোয় হাসালে বহু দিন পরেবাজিয়ে বাঁশি কোন স্নেহে বাঁধালে। জ্যোৎস্না হয়ে তুমি দাওনা যে ধরাবাঁচবেনা কোন দিন তোমায় ছাড়াকতো যেনো যন্ত্রণাতেও যায় মারা। রাতের যত মনোরম চাঁদের আলোসে স্তব্ধ সময়ের প্রকৃতিতে তেমনইতোমার কথা লাগে অত্যন্ত ভালো। তারার সকাশে তুমি যে চাঁদ অনন্যারাতের আকাশে আলোতে তোমারআঁধার আলোকিত চারদিকে বন্যা। হাসালে আলোয়…

  • মার্জনা !

    কেউ কখনও কোন অশ্লীল কাজ করে যদিকিংবা জুলুমের পর আল্লাহকে স্মরণ করেনিজের জন্য হঠকারিতার আশ্রয় নাহি নেয়তবে তিনি সীমাহীন মার্জনা করেন নিরবধি! আল্লাহ বলেন পরবর্তী প্রজন্ম অপদার্থ সবতারা নামাজ থেকে দূরে সরে গিয়ে নিজেরখেয়াল খুশি মতো কু – প্রবৃত্তি চক্রে জড়িয়েপড়বে আর বেশী জুরে সুরে করে যাবে রব! ওরা ওদের কু-কর্মের শাস্তির মুখোমুখী হবেএদের মধ্যে…

  • কবিতা ০১ থেকে ৯০০ টি

    শারীরিক অনেক অসুস্থতার মধ্যে থেকেও আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে অদ্য ১২.০৩.২০২৪ খ্রিষ্টাব্দ , রোজ মঙ্গলবার ; স্বহস্তে লিখা কবিতা সর্ব মোট ৯০০ টিতে পৌঁছে গেছে । আমার রচিত প্রথম কবিতা ” শ্রাবণী ” এবং শেষ কবিতাটির নাম — ” বাসা বুনে ” । সৃষ্টিকর্তার অসীম দয়া এবং সকলের দোয়া / সহযোগিতায় এ রকম একটি অভীষ্ট…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *