স্ট্রোক হয়েছে কিনা বুঝবেন কী করে,জানুন লক্ষণঃ

ব্রেনে যখন রক্ত এবং অক্সিজেন পৌঁছয় না তখন স্ট্রোক হয়। রক্ত আর অক্সিজেন ব্রেনে না পৌঁছানোর অর্থ হল সেখানে থাকা নার্ভ গুলোর মৃত্যু হওয়া। আর এটা হতে তিন থেকে চার মিনিট সময় নেয় মাত্র। স্ট্রোক হলে একাধিক জটিলতা তৈরি হতে পারে। মানসিক এবং শারীরিক দুই রকমের জটিলতা হতে পারে।

স্ট্রোক হলে রোগীর হঠাৎ অসম্ভব মাথা ব্যথা হতে পারে। সঙ্গে কথা জড়িয়ে যাওয়া, শরীরের যে কোনও এক দিক অসাড় হয়ে যাওয়া, হাঁটতে বা কথা বুঝতে সমস্যা হতে পারে। স্ট্রোক এমন একটা রোগ যা হওয়া মাত্রই তৎক্ষণাৎ চিকিৎসার দরকার হয়।

স্ট্রোকের লক্ষণ কী?

১. কথা জড়িয়ে যাওয়া আচমকা। বা হঠাৎই শরীর দুর্বল হয়ে পড়বে। শরীরের এক দিক অসাড় হয়ে যাবে।

২. খাবার খেতে, গিলতে সমস্যা হবে। কথা বুঝতেও সমস্যা হবে।

৩. মাথা হালকা হয়ে যাওয়া, অচৈতন্য ভাব আসা।

৪. সব কিছু দুটো দুটো দেখা, দৃষ্টি ঝাপসা হয়ে আসা, ইত্যাদির মতো সমস্যা হতে পারে।

৫. অসম্ভব মাথা ব্যথা, বমি ভাব।

৬. মুখের দিক বেঁকে যেতে পারে স্ট্রোক হলে।

কাদের স্ট্রোক থেকে ভয় রয়েছে?

যাঁদের হার্টের অসুখ আছে, বয়স ৫০ এর বেশি, অতিরিক্ত দুশ্চিন্তা করেন, ডায়াবিটিস আছে, ধূম পান এবং মদ্য পান করেন যাঁরা, তাঁদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি এবং রিস্ক বেশি।

স্ট্রোক হলে কী হয়?

স্ট্রোক হলে দৈনন্দিন জীবনের কাজ করা অসম্ভব হয়ে দাঁড়ায়। প্যারালাইসিস হতে পারে। ছোট খাট রোগ হলে সমস্যা হয় না। কিন্তু স্ট্রোক যদি মেজর হয় তাহলে স্বাভাবিক জীবনে, কাজে ফেরা এক প্রকার মুশকিল হয়ে দাঁড়ায়।

Similar Posts

  • ফলগুলো রীতিমতো বিষে পরিণত হয়

    ফল গাছে থাকা পর্যায় থেকে বাজারে বিক্রি করা মুহূর্ত পর্যন্ত এক একটি ফলে ছয় দফা কেমিক্যাল ব্যবহার করা হয়। মূলতঃ গ্যাস জাতীয় ইথাইলিন ও হরমোন জাতীয় ইথ- রিল অতিমাত্রায় স্প্রে করে ও ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করার কারণেই ফলগুলো রীতিমতো বিষে পরিণত হয়। ব্যবসায়ীরা দাবি করেন, ক্রেতাদের আকৃষ্ট করতেই ফলমূলে ক্ষতিকর কেমিক্যাল মেশানো হয়। অন্যদিকে ফলমূল…

  • জলাতঙ্ক সম্পর্কে যা জানা জরুরি

    জলাতঙ্কঃ একে হাইড্রোফোবিয়া কিংবা পাগলা রোগও বলা হয়। আক্রান্ত রোগী পানি দেখে বা পানির কথা মনে পড়লে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে বলে এই রোগের নাম হয়েছে জলা তঙ্ক। এটি প্রাণি বাহিত র‌্যাবিস ভাইরাসঘটিত রোগ, রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পর আক্রান্ত রোগীর বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বিশ্বে প্রতি ১০ মিনিটে এক জন এবং…

  • শীতে উষ্ণ থাকতে যেসব খাবার খাবেন

    শীত থেকে বাঁচতে আমাদের শরীর সবার আগে খোঁজে উষ্ণতা । তাইতো কম্বলের ভেতর থেকে সহজে বের হয়ে আসতে মন চায় না । ঘুম ভেঙে গেলেও বিছানায় গুঁটি শুটি মেরে শুয়ে থাকতে ইচ্ছে হয়। আলস্য যেন ঘিরে ধরে । কিন্তু অলস বসে থাকলে যে চলবে না। নিত্যদিনের কাজ তো করতেই হবে। সেজন্য নিজেকে ভেতর থেকেও উষ্ণ…

  • থাইরয়েডের অ্যান্টিবডি পরীক্ষা

    বর্তমান যুগে বেশির ভাগ মানুষ থাইরয়েডের সমস্যার কবলে আছেন । কার ও থাইরয়েডের মাত্রা বেশি আবার কারও কম। থাইরয়েড কিন্তু নানা ভাবে মানব দেহে ক্ষতি করতে পারে। সব কিছুর সঙ্গে সঙ্গেই থাইরয়েডের অ্যান্টি বডি পরীক্ষা করা খুব দরকারী।  আমাদের সকলের মধ্যেই ইহা খুব সাধারণ একটি সমস্যা। বেশিরভাগ মানুষ শুধুই, টিএসএইচ অথবা সাধারণ থাইরয়েড পরীক্ষা করে…

  • থাইরয়েডের সমস্যা থাকলে নিয়ন্ত্রণের উপায়

    থাইরয়েডের সমস্যায় নারী-পুরুষ উভয়ই ভুগতে পারেন। বিভিন্ন সমীক্ষা অনুযায়ী, প্রতি ১০০০ নারীর মধ্যে অন্তত ১৫ জন ও, ১০০০ পুরুষের মধ্যে ১ জন করে থাইর- য়েডের সমস্যায় আক্রান্ত। থাইরয়েড শরীরের এক বিশেষ গ্রন্থি। এটি স্বর যন্ত্রের দু’পাশে থাকে। থাইরয়েড গ্রন্থি দেখতে প্রজাপতির মতো। থাইরয়েড গ্রন্থির কাজ হলো, শরীরের কিছু অত্যাবশ্য কীয় হরমোন (থাইরয়েড হরমোন) উৎপাদন করা।…

  • থাইরয়েড রোগের চিকিৎসা

    থাইরয়েড রোগের চিকিৎসা নির্ভর করে রোগী যে ধরনের রোগে ভুগছে তার উপর। থাইরয়েড রোগের চিকিৎসার প্রধান লাইন হল চিকিৎসা, অস্ত্রোপচার হরমোন এবং বিকিরণ। সহজ (অ-বিষাক্ত) গলগণ্ডঃ চিকিৎসাঃ আয়োডিন পরিপূরক। সার্জিক্যালঃ সাবটোটাল থাইরয়েডেক্টমি, যেখানে থাইরয়েডের লোব, এবং ইসথমাস উভয়ই সরানো হয় তবে শ্বাস নালী , এবং খাদ্য নালীর সংযোগ স্থলের কিছু অংশ সংরক্ষিত থাকে। বিষাক্ত গলগণ্ডঃ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *