ধোঁয়াশাচ্ছন্ন

  

খোদা পৃথিবীর উপর পাহাড় রেখেছেন যত,
সৃষ্টি করেছেন টিলা আরো পর্বত মালা কত।
জমিতে ফসলাদির বরকত আমাদের তরে,
ভোজনের আর পানীয় কত গাছ বৃক্ষে ধরে।
ভূগর্ভে সুষম রূপে খাদ্য অসীম মজুদ রাখা,
গাছ গাছালী তরুলতার আছে কতই শাখা।
আকাশ মণ্ডল প্রথমেই ছিল ধোঁয়াশাচ্ছন্ন,
বর্ষাকাল এবং বৃষ্টির দিনে থাকে মেঘাচ্ছন্ন।
সপ্তাকাশ আরো পৃথিবী পুঞ্জীভূত হয়েছিল,
আল্লাহ তায়ালা এ দু’টির পরে সূচনা দিল।
চড়াই-উতরাই পেরিয়ে বিজ্ঞান ক্লান্ত যখন,
আল্লাহ কোরানে সব উল্লেখ করেন তখন।
রাব্বুল আলামীন প্রতিপালকের দয়া কত,
তাঁর অশেষ কৃপায় আমরা শান্তি পাব শত।

Similar Posts

  • বিনয়ের অবতার

    মনের মতোই বন্ধু যদি নাহি থাকো তুমিনিবিড় সম্পর্ক হৃদয়ের সাথে তাও জানি।রাত্রিগুলি মিশে গিয়ে স্তব্ধ করেই তোলেপরিপূর্ণ করে সকল দৃষ্টি অন্ধকার মিলে।কতো অন্তর শান্তি হয় আনন্দ মোহ ভরেশিরোনামেই নয় এসো পঙক্তির ভিতরে।বিনয়ের অবতারে তো তুমি চোখের মনিকতো যে তাল লয় ছন্দের সোনারি খনি।মোর মনপ্রান ভরে তোলে দারুন লেখায়একমাত্র নিরস বর্নহীনেও সাহস যোগায়।শতো লেখা নিয়েই যায়…

  • হাসায় – কাঁদায় !

    আধুনিক যুগের মেশিন আছেসকল লোকের মায়েরই কাছেকেউরে হাসায় কেউরে কাঁদায়আর কলের পুতুল কলে নাচে! যেমন চুম্বকের ন্যায় আকর্ষণকতো পুরুষের ধন করে হরণকেউবা যে অকস্মাৎ হয় মরনশীত আর গরম করে নিয়ন্ত্রণ! খোদাপাক স্রষ্টা তাঁর সৃষ্টিধারাএই দুনিয়াটাতে আসিল যারামায়ের গর্ভেতে সকলতো গড়াএতেও দ্বিমত নেই নিরব সাড়া! যার অন্তরে যত রয়েছে শান্তিআছে যে তার সঠিক ভাবমূর্তিচলেছে দূরে যেনো…

  • জান্নাতের সুসংবাদ !

    ইসলাম সমাজের অধিকার নিশ্চিত করেধনবান সামর্থ্যবান বিত্তশালীদের সম্পদেনিঃস্ব এতিম বিধবা দুর্দশাগ্রস্তদের দাবীওযারা এতিমকে ভালোবাসে সদয় ব্যবহারকরে সাহায্যে এগিয়ে আসে আরো লালনপালনের দায়িত্ব গ্রহণ করে নবীজি ( স. )জান্নাতেরও সুখবর দিলেন তাদের তরে! রাসুলুল্লাহ (সা.)এর এরশাদে উল্লেখ রয়মুসলমানদের ওই বাড়ি সর্বোত্তম যেথায়এতিম আছে তার সঙ্গে ভাল ব্যবহার হয়নিকৃষ্ট ওই বাড়ি যেথা এতিম আছে কিন্তুতার সঙ্গে যা…

  • মৌমাছি

    আল্লাহ তায়ালা আদেশ দিলেন,মাথা পেতেই মৌমাছিরা নিলেন।পর্বত গাহ্রেতে বৃক্ষগৃহ তৈরি কর,উঁচু চালে তোরা চলার পথও ধর।সকল ফল থেকে কর যেন ভক্ষণ,ফলের নির্যাস তোমরা কর রক্ষণ।উম্মুক্ত পথ সমূহে ও চলমান হও,দূর দূরান্তে ভ্রমণ করে ই মধু লও।নবীজী মধু বাসতেন এতযে ভালো,প্রচার করেন তিনি দিনের আলো।মৌমাছি খুবই ছোট একটি প্রাণী,তারা সকল অনেক পরিশ্রমী মানি।তাদের মাধ্যমেই সংগ্রহ করা…

  • ভাগ্যের নির্মম পরিহাস

    চা বিক্রেতা বাবার মুখে ফুটলনা কোন হাসিমেধাবী সন্তান হয়তো বড় ইঞ্জিনিয়ার হতোউজ্জ্বল করতো বাবা-মা ও এলাকার গৌরবগরীব বাবা-মা এর একমাত্র সন্তান হিসেবেসে প্রতিষ্টিত হলে হত তারা কতই যে খুশি! নটরডেম কলেজ থেকে সে ইন্টার পাস করেবুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগ সে ধরেদুর্ঘটনায় কবলিত হওয়ায় সব স্বপ্ন তার ঝরেপরে চুরমার হয় রাস্তায় হেটে যাওয়ার পথেমোটর সাইকেল দুর্ঘটনায়…

  • বৃষ্টির জল

    ফুটা ফুটা বৃষ্টি,জমে হয় সৃষ্টি।অথই জলরাশি,নাবিকের হাসি।কত নদী সাগর,আরো মহাসাগর।পুকুর বিল খাল,নৌকায় ও পাল।মাঝি ধরে হাল,জেলে বায় জাল।আনন্দ সীমাহীন,চলছে বাধাহীন।কত যেন মধুর,যায় তারা বহুদূর।অজানা দেশে,উদাসীন বেশে।দূর কত দূরান্তর,অচীন তেপান্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *