আনন্দ অসীম

শীতের সকালে বাসা থেকে আমরা বের হই
জামা কাপড় সুয়েটার জাম্পার সব যত লই।
গাড়ি যোগে যাত্রা আরম্ভ একত্রে সবাই করি
দোয়া পড়ে দূরের পথ চলি আল্লাহকে স্মরি।
গ্রামের বাড়ির রাস্তায় সকল দিলাম রওয়ানা
অনেক পরে যাচ্ছি বলে ফুর্তির নেই সীমানা।
নাতনি দুটি হাসি খুশি আরো শত আনন্দময়
গাড়ি দ্রুত বেগে গন্তব্যের দিকে চলতেই রয়।
নদী নালা পুকুর মাঠ ঘাট চলা চলের পথে
আরো অসংখ্য কত কিছু দেখিলাম সাথে।
কয়েক কিলোমিটার পেরিয়ে বাজারেতে যাই
সেখানে যাত্রা বিরতি দিয়ে কত কিছু পাই।
গাড়ি থেকে আমরা কয়েক জন গেলাম নামি
মধুবন দোকানে গিয়ে কত মিষ্টি কিনি দামী।
কেনা কাটা করে আবার চলে যাই গাড়ীতে
নাতনীদ্বয় বলতে লাগলো দ্রুত যাব বাড়িতে।
বাড়িতে পৌঁছে যায় গাড়ী কিছুক্ষণের পরে
অপেক্ষমান আত্নীয় স্বজনরা জড়াইয়া ধরে।
কুশল বিনিময়ের পরেই খাবার দাবার শুরু
ছোট বড় সম বয়সের আরো ছিলেন গুরু।

Similar Posts

  • চাহিদা অফুরন্ত

    চাহিদা লাগামহীন বেড়ে যায়অনৈতিক মানসিকতাও গড়েওঠে মানুষেরও মাঝে বাড়তিচাহিদাসৃষ্ট অভাবের তাড়নায়। উপার্জন তৎপরতা ই শুরু হয়সমাজে সর্বত্র অবৈধ পথ ধরেএক শ্রেণীর মানুষের কাছে ইঅধিক সম্পদ জমা হয়ে রয়। ধনী গরিবেরও তৈরি হয় দূরত্বএ রকম অর্থ ব্যবস্থায় নিজেরসঞ্চয়ের ভাণ্ডারকে পুঁজিপতিআরও ভারি করে দেয় গুরুত্ব। অশুভ আচরণে নয় দ্বিধাবোধঅধীনস্থদের ওপর যা শোষণনির্যাতন এরকম অর্থব্যবস্থায়গরীব দু:খীদেরই বাড়ে দুর্ভোগ।…

  • এতিম নিঃস্ব ও নিঃসঙ্গ

    এতিম শব্দের নিঃস্ব ও নিঃসঙ্গ অর্থবাংলা অভিধান অনুযায়ী তো মাতাপিতাহীন বালক বালিকাকে এতিমবলা হয় ওদের থাকে না তো সামর্থ! এতিম অবস্থায়ই আগমন প্রিয়নবী(সা.)করেছেন বিষাদময় পৃথিবীতেপিতৃছায়াহীন কী যন্ত্রণা জীবনে তাভোগ করেন মোদের করুণার ছবি! সর্বদা এতিমদেরও ভালো বাসতেনতাদের সর্বাত্মক সহযোগিতা আরোতাদের মাথায় স্নেহের পরশ বুলিয়েউত্তম খাবার দিয়ে খুশিতে হাসতেন! ধ্বংসের মূল হলো গ্রাস করা সম্পদএতিমের হক…

  • বিচিত্র

    দেশ জুড়ে অগনিত মানুষ যা বিরাজ করেছোট বড় যুবক বৃদ্ধ সকল ঘুম থেকে উঠেসুখ সমৃদ্ধ অর্জনের জন্যও হয় রত তাদেরঅবস্থান থেকেই কাজ করে উন্নতির তরে। মাঠে ঘাটে খেতে খামারেই খেটে যায় কতসকাল দুপুর সন্ধ্যা বিকাল বেলায় অধিকপরিশ্রমে কেউ হাল চাষ জমি জমায় পানিচারাগাছ রোপণ ধান কাটে কষ্ট করে শত। ব্যবসা বাণিজ্য করে অসংখ্য লোক যারাপাড়া…

  • মেহেদি রাঙা হাত

    কোরান-শ্লেট-আর হাতে চকখড়িনিয়েই পাটশালা ও মক্তবের পথেচলেছে শিশুরা চুলে বেনী বেঁধে ইকাঁচা আম পাড়তে কিশোরীরা যেদূরন্ত চড়ে গাছে পায়ে দিয়ে বেড়ি। মেহেদি রাঙা হাতে ই নকসি পিঠাখাঁজ কাটতে কাটতে যে যুবতীরাঘোমটার ফাঁকে চায় প্রণয় চোখেপ্রিয়তমার দিকে যে নারীরা লাছিসুতার পরিয়েছে চরকা ইয়া মোটা। আবর্জনা চিটাধান উড়ানোর কুলোবাতাসের বিপরিতেই ধরেছে ধানেরনকসি কাঁথা সেলাইয়েরও পেতেছেপাটি উঠানে সারি…

  • এলো রমজান

    সুখের বার্তা নিয়ে এল মাহে রমযান,শৃঙ্খলাবদ্ধ হলো এবার অবাধ্য যতকুমন্ত্রণাকারী জিন আরো শয়তান। দোজখের সকল দরজা বন্ধ এ মাসেবেহেশতের দরজাগুলো খুলে দেওয়াহলো নেককার দের জন্যই অনায়াসে। করবেন দান অগণিত নাজ-নিয়ামতমহান আল্লার অশেষ কৃপায় সজ্জিতহলো সব বেহেশ্ত এসব তাঁর’ই রহমত। মাহে রমযানে কত শক্ত করবে ঈমানরোজা রেখে বান্দাগণ কল্যাণ করোআল্লাহ নিজ হাতে দিবেন ত প্রতিদান। মুক্তির…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *