শৈশব

হাঁটি হাঁটি পা পা করে,
কোথাও কিছু না ধরে।
চলতে শিখেছি আমি,
ফেলে যেওনা তুমি।
পারবেনা যেতে একা,
গেলে হতে পার বোকা।
আমি কিন্তু বুঝতে পারি,
করবনা মোরা মারামারি।
চলবো হাতে ধরাধরি,
করতে যাবনা জুরাজুরি।
থাকবো করে গলাগলি,
উড়াবোনা ধুলোবালি।
একত্রে চলবে খাওয়া,
থাকবেনা বেশী চাওয়া।
মিলেমিশে মোরা পড়ব,
সুন্দর জীবন গড়ব ।

তাপদাহ
বইতেছে কত প্রখর রোদ,
অতিরিক্ত গরমের ক্রোধ।
প্রচণ্ড রোদের তীব্রতায়,
তাপদাহের অতিষ্টতায়।
রাস্তা – ঘাট মাঠ পথ প্রান্তর,
খা খা রোদে হয় তেপান্তর।
উত্তপ্ত বালুকনা ঝিলমিল,
আলোয় হাসে খিলখিল।
কুল কায়েনাত যত মাখলুকাত,
কষ্টে কাটছে সবার দিনাতিপাত।
আল্লাহ তুমি অশেষ মেহেরবান,
তাপদাহ থেকে কর পরিত্রাণ।

সমাদর

জ্ঞানীদের মুখের সুন্দর উক্তি,
মূর্খদেরকে যোগান দেয় শক্তি।
পথহারাদের দিশারী আলোর,
বিতাড়িত করে সব কালোর।
দূর হয়ে যায় মনের কালিমা,
উদ্ভূদ্ধ মনে শুরু করে তালিমা।
আহরন হতে থাকে জ্ঞান গরিমা,
উপকৃত লব্দজ্ঞানে গরীব ধনীরা।
নিগৃহিত ছিল যারা সাধনায় উন্নত,
অলস সকলই তারা সদা অবনত।
উদ্ভূত পরিস্থিতির উন্নতির লক্ষ্যে,
একনিষ্ঠ কাজ কর সহায়তার পক্ষে।

অন্বেষণ

মহান আল্লাহপাক করেছেন সৃজন,
ব্যবস্থা রেখেছেন করতে ভোজন।
কষ্ট করে অর্জন কর জ্ঞান।
প্রত্যেক মুসলিম নর নারীর,
ধর্মীয় জ্ঞান করেছন ফরজ।
সুদুর চীনে গিয়ে হলেও,
জ্ঞান লব্দে বের হতে হবে,
হাদিস শরীফে উল্লেখ আছে যবে।
আমরা আশরাফুল মাখলুকাত
অবহেলায় হতে চাইনা নিপাতযাক
অনাদরে অবহেলায় আছে অনেক
দু:খ কষ্টের প্রমাণ রয়েছে শতেক
কষ্টার্জিত বিদ্যার কর ব্যবহার,
পরিবেশ সমাজকে দিতে উপহার।

সংবরণ

ধপ করে জ্বলে উঠে
আগুন যেমন।
খপ করে হয়ে পড়ে
রাগও তেমন।
না চাপিলে আগুন
বিপদ বড় হয়।
রাগ না থামিলে
জ্ঞান বুদ্ধি নাহি রয়।
ধীর স্থির সিদ্ধান্ত
কল্যাণকর হয়।
রাগান্বিত হয়ে নিলে
বিপদযুক্ত হয়।
ধৈর্যের ফল ভাল
সর্বজনে কয়।
উড়নচন্ডি হেঁয়ালিতে
জুট ঝামেলা রয়।

Similar Posts

  • অগ্রগণ্য

    সহজে পচন রোধক বিষ দেয়ারই জন্যচিটিংবাজরা প্রত্যেহ সুস্বাদু স্বাস্থ্য সম্মতখাদ্যে ফরমালিন মিশ্রণে তারা অগ্রগণ্য। খাদ্য তালিকায় বিষের পরিমাণই বেশিআমাদের প্রতিদিনের যা থাকছে তাতেঅসাধু ব্যবসায়ীরা সকল এজন্য দোষী। কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়মান্যবর ডাক্তার সাহেবরা কমিশন পথ্যবাণিজ্যের লোভে পড়ে যা মুনাফা পায়। সহজ-সরল মানুষ তাই ভক্ষণ করে যানডাক্তার সাহেবরা ঔষধ হিসেবে যা লিখেদেন তাই সাধারণ…

  • নিষ্কৃতি মিলে

    বিত্ত বৈভব ও খ্যাতি পরিপূর্ণ যাঁদেরসমাজের সকল স্থানে অধিক সুনামমান সম্মান ও ইজ্জত আছে তাঁদের। ব্যক্তি সমাজ গোষ্ঠী নির্দেশ মত চলেছোট বড়ো যুবক আবাল বৃদ্ধ বনিতাসর্ব স্তরে তাদেরকে দু:খে কষ্টে মিলে। অনাথ এতিম আর নি:স্ব আছে যারাযতো অভাব অনটন দুর্ভোগ ও কষ্টেসব সময় সাহায্য সহায়তা পায় তারা। আল্লাহ তায়ালার মেহেরবানীর ফলেপৃথিবীতে যত অসহায় নিরাশ্রয় আরঅন্ন…

  • ব্যবহারে ভাগ্যের উন্নতি

    দু:খী এক ছেলে অর্ধেক রুটি খায়পানি পান করে দু’ হাতের আঁজলাভরে হঠাৎ তারই অল্প দূরে বয়সেরভারে নুইয়ে পড়া এক লোক মাথায়একটি বড় স্যুটকেস আরোও ডানহাতে একটি ব্যাগসহ দেখতে পায়। তাঁকে দেখেই মনে হল খুব কষ্ট হয়ছেলেটি এগিয়ে ব্যাগটা নিয়ে সাথেচলতে লাগলো ছেলেটির ব্যবহারেতিনি খুশি হলে পরেই সাউদাম্পটনথেকে জাহাজের দ্বারা ও নিউইয়র্কযাবার জন্য যথা শীঘ্রই প্রস্তুতি…

  • মানসিক বিকাশ

    একক পরিবারে যত্ন নেওয়া হয় না সম্ভব,সঠিক শারীরিক বৃদ্ধি ও তাদের অসম্ভব।সৃষ্টি হয় তাদের যে নানান মানসিক সমস্যা,জীবন চলার পথে করতে পারেনা তপস্যা।অনেক ক্ষেত্রে শিশুদের হয়রানির শিকার,স্বাভাবিক চলাচলে ও করে তারা হাহাকার।কিছু পরিবার ডে-কেয়ারের নেয় সহায়তা,সেন্টারের অপ্রতুলতায় প্রকাশ অপারগতা।বেশী ক্ষেত্রে ও সহায়তা সম্ভব হয়ে ওঠেনা,পাড়া-মহল্লায় খেলার মাঠের সৌন্দর্য ঘটেনা।ক্রমে আসছে বিনোদন কমে রয়েছে সীমিত,মাট ঘাট…

  • শব্দ দূষণ

      চলার পথে চতুর্দিকে শব্দ দূষণ দিক বিদিক ছুটছে প্রতিনিয়তযান বাহন যার গতি যত আছেরাস্তা ঘাটে সকল কত ও বাহনপাশের আরো শত সহস্র লোকভোগছে আরো সবার আবাসন। মানুষ এবং প্রাণীদের মধ্যে যতশ্রুতি সীমা অতিক্রম কারী কতশব্দ সৃষ্টির কারণে শ্রবণ শক্তিক্ষতি গ্রস্ত সকলেই যাতায়াতেআক্রান্তের ফলে অসুবিধা ভোগকরবে সম্ভাবনায় আছে যে শত। কল কারখানার সৃষ্ট যত যানজটথেকে দূষণ এরকম তীব্র…

  • চলো নিরবধি

    সময়ের মূল্য দিতে যারাই করেছেন কষ্টতাঁরা জীবনভর রয়েছেন যতো সন্তোষ্ট। জগতে যতো ছিলেন মনিষী বা গুণী জনসময়ের মর্যাদায় সম্মান করেছেন অর্জন। সময়ের গুরুত্ব ছাড়া কেউ হবে না সফলঅলসতায় তার জীবন হয়ে যাবে বিফল। কেহ যদিচ একজন ভালো ছাত্র হতে চায়মূহুর্তের মূল্যায়নে যেন সময় চালিয়ে যায়। যে কোন ক্ষেত্রে সফল হতে কেউ চাও যদিএর সঠিক মূল্য…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *