তীব্র যন্ত্রণা

সকাল সন্ধ্যা এক সাথে চলাফেরা
পড়া লেখা খেলা আরো ঘুরাফেরা।
একত্রে থাকে রাস্তা ও বাজার হাটে
কোন সময় যাত্রা করে খেয়া ঘাটে।
পরস্পর সম্পর্ক অনেক যে গভীর
এখনো এর হয়নিতো কোন স্থবির।
একদা তারা এক পরিকল্পনা করে
আরো বন্ধুদের নিয়ে যাবে যা দূরে!
এক সাথে ফুর্তিও করবে যত সবে
আরো পরিচিত সহযোগী যা পাবে!
সকাল বেলা সবই মিলে একস্থানে
সকলের সংগেই ব্যাগ তারা আনে।
সঠিক সময়ে তারা যাত্রা শুরু করে
একটি গাড়িতে গন্তব্যের পথ ধরে।
অনেক্ষণ গাড়ীতে ভ্রমণ করার পর
তাদের এক সাথীর উঠে গেল জ্বর!
জ্বরের মাত্রা তার এত পৌঁছে যায়
ঐ ছেলেটি অনেক অশান্তিও পায়!
বন্ধুরা সব মিলে নেয় হাসপাতালে
তীব্র জ্বরে ছটফট করে হেলেদুলে!
অস্পষ্ট উচ্চারণে সে বন্ধুদের বলে
কেউ পানি আনতে শীঘ্র যাও চলে!
পানি পেয়ে তৃপ্তি মতোও করে পান
এর পূর্বে বুঝা গেল বের হবে প্রাণ !
কিযে কষ্ট আরোও বুকে ছিল চাপ
আল্লাহর দয়ায় করে দিলেন মাফ!

Similar Posts

  • সারাক্ষণ মনে থাকবে

    নশ্বর পৃথিবীতে যত দিন বাঁচবোততো দিন একান্ত যেনো থাকবোজীবনভর ঐকান্তিক মায়ার জন্যতোমাকে অন্তরে স্থান দিয়ে যাবো। মোর প্রাণ প্রিয় বন্ধু পাশে থেকোকখনো যেওনা গো তুমি বহু দূরেআমাকে ছেড়ে যদি বা চলে যাওশত দূরে আমি হয়ে যাব ভবঘুরে। বিশাল আকাশ আমার যে সাক্ষীপ্রাণ জুড়ানো মৃদুমন্দ বাতাস বয়কেবলমাত্র তোমাকে দিয়েছি মনতুমি বিহনে হৃদয় শান্তিতে না রয়। তুমিই…

  • সততায় মুক্তি

    কতো ব্যস্ততায় সময় কাটেসকাল গড়িয়ে দুপুর আরোদুপুর পেরিয়ে বিকেল তারপরেই রাত এভাবে ই সময়অতিক্রমে রয় স্কুল কলেজপথ ঘাট আর বাজার হাটে। জীবনের উন্নতিতে যে রয়সময়ের গুরত্বসহ কঠোরপরিশ্রম করে সময়মতো ইতার অবস্থান হতে মুনাফাঅর্জন করে তয় জীবনেরউন্নয়নে দেহে কত যে সয়। কঠোর সাধনা আর প্রচেষ্টাযেথায় নিয়োজিত রয়েছেদু:খ দুর্দশা অভাব অনটনঅনেক দূরে চলে যায় যারথেকে পরিশ্রমের ফলে…

  • অন্তরংগ

    প্রকৃত বন্ধু তারা দ্বিধা না করেই যারা যত্ন নেয়কোন শর্ত ছাড়া ও ভালবেসে অল্প যোগাযোগরাখা সত্বে ভুল-ত্রূটি সহ্য এবং ক্ষমা করে দেয়। বন্ধুত্ব মানে কাহারো দোষ তুলিয়ে দেওয়া নয়বরং তা মার্জনা করে শুধু ত্রুটি শুধরিয়ে নিয়েতাকে বুঝতেও চেষ্টা করার যেনো সুযোগে রয়। আর বেস্ট ফ্রেন্ড মানে একটা জোকারের মতোহাসানোর জন্য প্রচেষ্টা চালাতে থাকে অবিরতআরো আন্তরিকতা…

  • অগ্রগণ্য

    সহজে পচন রোধক বিষ দেয়ারই জন্যচিটিংবাজরা প্রত্যেহ সুস্বাদু স্বাস্থ্য সম্মতখাদ্যে ফরমালিন মিশ্রণে তারা অগ্রগণ্য। খাদ্য তালিকায় বিষের পরিমাণই বেশিআমাদের প্রতিদিনের যা থাকছে তাতেঅসাধু ব্যবসায়ীরা সকল এজন্য দোষী। কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়মান্যবর ডাক্তার সাহেবরা কমিশন পথ্যবাণিজ্যের লোভে পড়ে যা মুনাফা পায়। সহজ-সরল মানুষ তাই ভক্ষণ করে যানডাক্তার সাহেবরা ঔষধ হিসেবে যা লিখেদেন তাই সাধারণ…

  • ভাগ্যে জুটে

    প্রাকৃতিক নিয়মে আমিও যাবো চলেদু’ ফোঁটা অশ্রুর মত মুছে যাবো নামজীবন মধ্যাহ্নে সংগ্রাম চলছে কতোবর্ষ ধরে শেষও হবে না যা ইহ কালে। নদনদীর জল সমুদ্রে এসে পড়ে বটেতাতে পরিবর্তন হয় না সমুদ্রের কিছুযে-ব্যক্তির অন্তরে রূপ রসের প্রবেশহয় তার অবস্থানে থাকা ভাগ্যে জুটে। সকলের দেহ ধারণ করে সুখ ও কষ্টসব ভোগ করতে হয় সবাইকে জ্ঞানীভোগ করে…

  • জ্বালায় আলো !

    সেই সত্যিকার বন্ধু যে সঙ্গে থাকেবিপদে এগিয়ে রয় সময়ের ফাঁকে। কল্যাণের জন্য নিজের ক্ষতি করেঅসুখ বিসুখ হলে সে জড়িয়ে পড়ে। অবস্থা কখন কোন শোচনীয় হলেতখন আরাম বিসর্জন দিয়ে মিলে। দুঃখে নিজের খেয়াল রাখতে পারেআন্তরিকতার ফলে সব কিছু সারে। আনন্দ পুরোটাই ভোগ করতে চাওঅন্য কাহারো সঙ্গে ভাগ করে নাও। বন্ধুত্ব হওয়া যতো ধীরে ধীরে ভালোঅন্তরংগ হলে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *