হঠাৎ ফিরে এল পোলিও! নতুন দুর্ভোগ শুরু হতে চলেছে কি

আফ্রিকায় হঠাৎ বাড়ছে পোলিও । অন্য মহাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা কতটা? লিখছেন রণবীর ভট্টাচার্য।

সারা পৃথিবীতেই গত শতাব্দী থেকে বেশ কয়েক দশক জুড়ে পোলিও দূরীকরণের জন্য জোরদার ভাবে কাজ করে চলেছে রাষ্ট্রপুঞ্জ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং বিভিন্ন দেশের সরকার।

এক দিকে যেমন জোর দেওয়া হয়েছে পরিবেশ এবং সচেতনতায়, তার সঙ্গে শিশুদের পোলিও টিকা বাধ্যতামূলক
ভাবে খাওয়ানোর দিকেও নজর দেওয়া হয়েছে রাষ্ট্রের তরফে।

ভারতের মতো দেশ পোলিও দূরীকরণে সফল হয়ে বাকি অনেক দেশের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়েছে। তবে আফ্রিকার মালাউই দেশে গত পাঁচ বছরে প্রথম বার পোলিও আক্রান্তের খবরে চিন্তায় পড়েছে স্বাস্থ্য মহল।

এক দিকে যখন করোনার নিত্য নতুন ভ্যারিয়েন্ট নিয়ে নাকানি চোবানি খাচ্ছে সবাই, সেখানে পোলিও আক্রান্তের ঘটনা ভাবনায় ফেলেছে । ভুললে চলবে না আফ্রিকা মহাদেশেে অনেক দেশই রয়েছে, যেখানে সামগ্রিক ভাবে স্বাস্থ্য ব্যবস্থা নড় বড়ে। পোলিওর ফিরে আসা অশনি সংকেত সেখানে!

আফ্রিকার মালাউই দেশের রাজধানী লিলংওয়েতে একটি শিশুর শরীরে ধরা পড়েছে পোলিও ভাইরাস । ২০২১ সালের ১৯ নভেম্বর মাসে তিন বছরের এই মেয়েটির শরীরে অসাড়তা দেখা গিয়েছিল।

এর পরে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় যে, মেয়েটি পোলিওতে আক্রান্ত।
এখানে উল্লেখ করার বিষয় হল, শিশুটির শরীরে পোলিওর যেই স্ট্রেন পাওয়া গিয়েছে, সেটি সম্ভবত পাকিস্তান থেকে গিয়েছে।

কারণ পাকিস্তানে পোলিওর ঘটনায় একই রকম স্ট্রেন পাওয়া গিয়েছিল। স্বস্তির কথা যে WHO এখনই একে মহামারি হিসাবে ভাবছে না । ওই এলাকায় যুদ্ধ কালীন তৎপরতায় দেখা হচ্ছে, কোনও ভাবেই যেন এই ভাইরাস ছড়াতে না পারে।

এরই মধ্যে গ্লোবাল পোলিও ইরাডিকেশন ইনিসিয়েটিভের কুইক রেসপন্স টিম পৌঁছে গিয়েছে ওখানে । এর আগে আফ্রিকা মহাদেশে পোলিও আক্রান্ত হওয়ার কথা শোনা গিয়েছিল ২০১৬ সালে উত্তর নাইজে- রিয়ায় ।

বলাই বাহুল্য পোলিও একটি ছোঁয়াচে রোগ যেটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্নায়ু তন্ত্রকে আক্রমণ করে । সারা শরীর অসাড় করে দিতে পারে কয়েক ঘণ্টার মধ্যে।

বর্তমানে পৃথিবীতে পাকিস্তান ও আফগা- নিস্তানে পোলিও নিয়ে যথেষ্ট দুশ্চিন্তা রয়েছে। ২০২০ সালের জানুয়ারি থেকে অক্টোবর মাসের মধ্যে পাকিস্তানে ১২৯ জন পোলিও আক্রান্তের কথা জানা গিয়েছিল। তবে আশার কথা হল যে ১৯৮৮ থেকে সারা পৃথিবীতে পোলিও আক্রান্তের সংখ্যা কমেছে প্রায় ৯৯ শতাংশ।

বর্তমানে পোলিও সংক্রমণের সিংহভাগই পাকিস্তান ও আফগানিস্তানে। এই দু’টি দেশের প্রধান সমস্যা হল তৃণ মূল স্তরে পোলিওর টিকা নেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে ওঠেনি । যুদ্ধ ও সংঘর্ষ কবলিত আফগানিস্তানে আবার সমগ্র স্বাস্থ্য ব্যবস্থাই প্রশ্নের মুখে এবং অগনিত শিশু তাই চরম বিপদের মধ্যে রয়েছে।

তবে ভীতি বা এড়িয়ে যাওয়া নয়, পোলিওর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রয়োজন হল সতর্কতা । সমাজের প্রতিটি স্তরেই বিজ্ঞান নির্ভর স্বাস্থ্য সচেতনতা, বাধ্যতা মূলক টিকা করণ এবং সুরক্ষাই পারে পোলিও মহামারি আটকাতে।

Similar Posts

  • থাইরয়েডের সমস্যা থাকলে নিয়ন্ত্রণের উপায়

    থাইরয়েডের সমস্যায় নারী-পুরুষ উভয়ই ভুগতে পারেন। বিভিন্ন সমীক্ষা অনুযায়ী, প্রতি ১০০০ নারীর মধ্যে অন্তত ১৫ জন ও, ১০০০ পুরুষের মধ্যে ১ জন করে থাইর- য়েডের সমস্যায় আক্রান্ত। থাইরয়েড শরীরের এক বিশেষ গ্রন্থি। এটি স্বর যন্ত্রের দু’পাশে থাকে। থাইরয়েড গ্রন্থি দেখতে প্রজাপতির মতো। থাইরয়েড গ্রন্থির কাজ হলো, শরীরের কিছু অত্যাবশ্য কীয় হরমোন (থাইরয়েড হরমোন) উৎপাদন করা।…

  • গুটি বসন্ত ও ব্ল্যাক ডেথ প্লেগ

    ১৩৪৬ খ্রিস্টাব্দে ইউরোপে দেখা দেয় ব্ল্যাক ডেথ প্লেগ এবং তা বহাল থাকে ১৩৫৩ খ্রি. পর্যন্ত। ব্ল্যাক ডেথ প্লেগের কারণে ইউরোপের এক তৃতীয়াংশ মানুষ মারা য়ায়। এত মানুষ মারা যেত যে, কবর দেওয়ার মানুষ পাওয়া যেত না। তখন বাধ্য হয়ে গণ কবর দেওয়া হতো। ইংল্যান্ড ও ফ্রান্সে ইহা ভয়াবহ রূপ ধারণ করে। প্লেগের পর ইউরোপে শ্রমিকের…

  • বিষক্রিয়ার প্রাথমিক চিকিৎসায় করণীয়

    ডা. সজল আশফাক ১০:৪৪, ০৭ আগস্ট ২০১৮ ইমার্জেন্সি স্কোয়াডের ব্যবস্থা না থাকলে আপনি নিজেই রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কেউ বিষপান করলে কিংবা বিষক্রিয়া ঘটলে প্রথমেই উচিত তাকে ধারে কাছের হাসপাতালে পাঠানো । তবে তার আগে জানতে হবে, রোগী বিষ বলে যা খেয়েছে তা আসলে কী? সে বমি করেছে কি না? তার বমির সঙ্গে পাতলা…

  • দাঁতের ব্যথা

    সারা বিশ্বে দন্ত চিকিৎসার ক্ষেত্রে দাঁতের ব্যথা একটি অতি সাধারণ পরিস্থিতি।দাঁত ব্যথা একটি অপ্রীতিকর মানসিক অভিজ্ঞতা।  কোন একটি উদ্দীপক বস্তুর সংস্পর্শে এসে ব্যথা শুরু হয় আর তার পরে কেন্দ্রীয় স্নায়ু তন্ত্রের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইহা বেশি বা কম অস্বস্তিকর দুর্দশা এবং যন্ত্রণার একটি সংবেদন।  দাঁতের ব্যথার কারণ হল দাঁতের রোগ দাঁতে গর্ত অথবা দাঁতে আঘাত লাগা। দাঁতের…

  • লিভার ভালো রাখতে এড়িয়ে চলবেন যেসব খাবার

    শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশের নাম লিভার। আমাদের পাচন প্রক্রিয়ায় এই অঙ্গটিই বেশি কার্যকর ভূমিকা রাখে। লিভার ভালো না থাকলে ওজন বৃদ্ধি, হৃদরোগ, দীর্ঘ সময় ক্লান্তি অনুভব করা, হজমের সমস্যা, অ্যালার্জি ইত্যাদি সহ নানা জটিল রোগ বাসা বাঁধতে পারে। মূলতঃ খাদ্যাভ্যাস থেকেই সমস্যা দেখা দেয় লিভারে। তাই লিভার ভালো রাখতে কিছু খাবার এড়িয়ে চলতে হবে। আনতে…

  • |

    থ্যালাসেমিয়া প্রতিরোধ

    থ্যালাসেমিয়া একটি বংশগত রক্ত স্বল্পতা জনিত রোগ। ইহা কোনো ছোঁয়াচে রোগ নয়। রক্তের ক্যানসারও নয়। প্রকারভেদঃ ক্লিনিক্যালি থ্যালাসেমিয়াকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন-থ্যালাসেমিয়া মেজর, মাইনর এবং ইন্টার মিডিয়েট।থ্যালাসেমিয়ার অনেক প্রকারভেদ আছে। যেমন-বিটা থ্যালাসেমিয়া, ই-বিটা থ্যালাসে- মিয়া, হিমোগ্লোবিন ই-ডিজিজ, আলফা থ্যালাসেমিয়া, এস বিটা থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিন এস ডিজিজ, হিমোগ্লোবিন ডি পাঞ্জাব, হিমোগ্লোবিন ডি আরব ইত্যাদি।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *