পরিশ্রম উন্নতির তরে

ধরণীতে মনে প্রাণে কাজ করে যাবে
উন্নতির সঠিক পথ তুমি খুঁজে পাবে।
একাগ্র চিত্তে করবে সাধনা যত লোক
দূরিভূত হয়ে যাবে তাদের কষ্ট ভোগ।
মনোযোগ দিয়ে কাজ করেছেন যারা
সুখ আর শান্তি অর্জন করেছেন তারা।
অবহেলা আলসেমি আরো নাহি করে
পরিশ্রম করো সবেই উন্নতির ও তরে।
সংকির্ণ সময়ের জন্যই এসেছি মোরা
কষ্ট ও অধ্যবসায়ে বদলে দিবো ধরা।
প্রত্যেক মূহুর্তের মূল্য দিতে পার যদি
সাচ্ছন্দ্য বোধ করবে সবাই নিরবধি।
অবহেলা আলসেমিতেই রয়েছে যত
অসুবিধা সমস্যায় ভোগে তারা শত।
ধরনী জোড়ে মোরা যত মানব জাতি
চলাচল করো দিয়ে সঠিক মতি গতি।
নিজেদের ভালোর জন্য যতই আছে
মন দিয়ে অর্জন করো লেগেই পাছে।
আমরা অন্যের জন্য কাজ করি যারা
ইহ আর পরকালে শান্তি পাবো মোরা।
মংগল করো সবে পাড়া পড়শীর তরে
মনে প্রাণে শান্তি পাবে জীবন ও ভরে।

Similar Posts

  • অবহেলা

    দু:খ দুর্ভোগের সংসার যারজ্বালা যন্ত্রণাতে কত ভোগেশতো কষ্টের জীবনটি তার। সকাল দুপুর বিকেল বেলাঅধিক পরিশ্রম করে আরকাজে কর্মে নেই অবহেলা। কখনোই করেনা হেলাফেলাআয়ের ধান্দায় রয় কিভাবেসে তাড়াবে অভাবের জ্বালা! কঠিন পরিশ্রমে অভ্যস্ত যারাসত্য আরো নিষ্ঠাবান হলে ইআল্লার দয়ায় সুখী হয় তারা! খোদার কৃপাতে কতো রহমতউপাসনা আরাধনায় লাভ হয়আর্থিক মানষিক সব বরকত!

  • টক মিষ্টি ঝাল 

    খাব খাব করো কেন?    বসে যাও আহারে বিলাব আজব খাওয়া,  ভোজন কয় যাহারে। কত কিছু খাওয়া লেখে   দেশ বাসীর ভাষাতে   আনব সব এক সাথে    থাকলে সে আশাতে।    তরকারি ডাল ভাত        ফল মূল শস্য,    আমিষ ও নিরামিষ      চর্ব্য আর চোষ্য।     সেমাই রুটি  ভাজি,        টক ঝাল মিষ্টি, দোয়েল কোয়েল সারসের     হরেক রকম সৃষ্টি।

  • দু:খ কষ্টে জীবন

    হরেক রকম কষ্ট যার অভাব নেই দেশেনীল কষ্ট লাল কষ্টও পাথর চাপা সবুজঘাসের সাদা কষ্ট আলোর মাঝে কালোকষ্ট কাঁচা হলুদ রঙেরই যত কষ্ট মালটিকালার শত কষ্ট রয়েছে সর্বস্থানে ঘেষে! কষ্ট ও দুঃখের এই মায়ায় অনেক বন্দীপ্রাকৃতিক নিয়মে পৃথিবীতো প্রতিনিয়তব্যতিক্রম কোন না করে তার কক্ষ পথেঘুরছে নিয়মিত ধরার বুকে আমরা যতকরছি চলার শত সহস্র জাতের ফন্দি…

  • পরিতুষ্ট

    সব বাধা বিঘ্ন এড়িয়ে গেলেকাজ কর্মে প্রবল গতি এনেআল্লাহ পাকের উপর ভরসাআরো অগাধ বিশ্বাস রেখেচলতে থাকলে শান্তি মিলে। কোন কাজে নিয়োজিত যেঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমেপ্রতিনিয়ত চেষ্টা চালানো ওনিরবচ্ছিন্ন তপস্যা সাধনায়পরিপূর্ণ সফলকাম হয় সে। প্রত্যেকটি কাজে আছে কষ্টকঠোর পরিশ্রম তপস্যা এবংসাধনার ফলে কার্য সম্পাদনকরে উন্নতি অর্জন করলে ইতবে মন প্রাণ থাকে পরিতুষ্ট। যে অক্লান্ত পরিশ্রম করে যায়সত্য…

  • চাঁদের হাসি

    চাঁদ বাড়ির পেছনে সকালেই অস্ত যাচ্ছেযেন হাসছে চাঁদ এই চাঁদ অনুপ্রেরণা কতকবির কখনো হাসির কানায় কানায় ভরাজল নয়নের কখনো আলো উছলে পড়েআবার কখনো বা পূর্নিমা রাত ঝলসানোরুটির মতন সবার মনও আনন্দে নাচছে। সুন্দর পেখম ধরেই অনেকটা ময়ূরের মতোআসছে ভালো দিন তাই ভালো সব দিনতোকিন্তু উইক এন্ড দিন একটু বেশি ভালো যাপারো খাও দাও আর ঘুমাও…

  • কলরব

    রাত বাড়তেই হয় রাজধানী নীরব,মানুষের সংখ্যা কমে নেই কলরব।বিভিন্ন স্থানে শুধু দেখা যায় চোখে,ফুটপাতে আছে কতই কষ্টে দুঃখে।কেউবা একদম কোন বিছানা ছাড়া,অনেকের আছে আবার ছেঁড়া ফাড়া।গরীব দরিদ্র মানব হতভাগা যারা ,অগনিত আছে যে বসত ভিটা হারা।স্থান পেয়েছে অনেকে গাছের তলায়,বহুলোক শুয়েছে পরিত্যক্ত চালায়।দিনভর কাজ করে ক্লান্ত শ্রান্ত হয়ে ,সুখ আরাম ছাড়া , স্থান গেছে লয়ে।দালান…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *