ভীত সন্ত্রস্ত

কত জন চুপ থাকে তারা যেন বোকা
অসৎ ও বাটপাররা দেয় কতই ধোকা।
ধান্দাবাজ অসাধু বাটপার চিটিংবাজ
সাধু সেজে তারাই দেয় মাথায় তাজ।
জেনে শুনে সরলদের যা দেয় ফাঁকি
বিচারেরও রায় দেয় জুরে সুরে হাঁকি।
জ্ঞানীগুণীরা যত তাঁরা থাকেন নিরব
অসম্মানের ভয়ে তাঁরা করেনা যে রব।
বাটপার প্রতারকের থাকে শোরগোল
অল্প কিছুতে তারা করে যা গন্ডগোল।
সুযোগের সন্ধানে থাকে কত যে ব্যস্ত
নিরীহ সরল ভদ্র যতই রয় ভীত সন্ত্রস্ত।
শিক্ষিত জ্ঞানী গুণীরাও সসম্মানে রয়
অসাধু মাতব্বরদের জ্বালা নিরবে সয়।
সাধুবেশী ধোকাবাজ আশে পাশে যত
বিস্তৃত রয়েছে সকল চতুর্দিকে ও কত।
রাহাজানি সন্ত্রাসীতে ও ভিজ্ঞ যত জন
সহজ সরলদের পটাতে তারা দেয় মন।

Similar Posts

  • অন্ধকার জগৎ !

    নশ্বর পৃথিবী ছেড়ে কতো চলে গেছেযাঁরা চিরকালের জন্যে ইহজগৎ হতেবিদায় নিছে কেউ তো জানেনা কোনঅবস্থায় কেমনে তারা সেখানে আছে! কবর হল যেথা পরকালের প্রথম ঘাঁটিযে ব্যক্তি ভালো আমল করবে আল্লারসঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবেকবর তার জন্য সুখ ও আনন্দের মাটি! খারাপ আমল করে গেলে কোন ব্যক্তিসে আল্লার নৈকট্যের ক্ষেত্রে ত্রুটি করেকবর তার জন্য ভীতি…

  • আতর মেখে যায়

    ঈদের রাত্রিতে কতোই ব্যস্তগ্রাম্য শিশু কিশোর সকলেইঘুম থেকে জেগে ওঠে তারাভোর রাতে পারবে তো সবেগোসল করতে রয় চিন্তাগ্রস্ত। সকলের একটি ইমেজ রয়কতো ভোরে ঈদের রাত্রিতেগোসল যে যতো আগে করেসে নাকি ছোয়াবের দিকেতেঅন্যের চেয়ে বেশী প্রাপ্ত হয়। ছোট বড় সবাই প্রস্তুতি নেয়নতুন জামা কাপড় পরে যতখুশবু আতর মেখে দল বেদেঈদগাহে যায় নামাজ শেষেবাসা বাড়িতে রওয়ানা দেয়।…

  • ছায়াতলে রাখো !

    খোদা তুমি রাহমানুর রাহিমঅনুগ্রহ করে মার্জনা করোতুমিতো আহকামুল হাকিম! পড়ে আছি এ ভবের ধাঁধায়পুরো জীবনে অসীম কাঁদায়নেই যে আখেরাতের সদায়! তালা চাবি নেই মোর কাছেতুমি মাওলার সবতো আছেতোমার খানায় জীবন বাঁচে! রাখ আল্লাহ পাক ছায়াতলেআমায় দিও না দূরেই ঠেলেউদ্ধারও করো আপন বলে! সকল যেন যার-তার ভাবেবিশাল ধরণীতে সৃষ্ট জীবেতোমার ই মহিমা গায় সবে! খোদার গুনগান…

  • সুবিধাবঞ্চিত শিশু

    সুবিধাবঞ্চিত শিশুর সংখ্যা বিকেলে বাড়েহাতিরঝিলে মানুষের আনা গোনা সন্ধ্যারপর থেকে এসব শিশুও কমতে শুরু করেরাত বাড়তে থাকলে তারা যায় ঘরে ফিরে। ছেলেটির খোলা আকাশের নিচেই ঘরবাড়িসে জীবন দু:খী ঘরে ফেরা হয় না কো তারকেননা খোলা আকাশের নিচে হাতিরঝিলএলাকায় রয় তাকে তার সবও গেছে ছাড়ি। মসজিদের ওয়াশ রুমে গোসল করে আসেকয়েক দিন পরে এভাবে বউবাজার সংলগ্নহাতিরঝিল…

  • অন্তর জ্বলে

    বড় নাতনীটি যাবে নানারবাড়ীসময় মত মামা আসবেন নিতেতাই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি। ঐ দিন কর্মস্থলে আমি ছিলামনাতনীটির যাত্রার প্রাক্ষালে যেহঠাৎ করে তার ফোন পেলাম। ফোন রিসিভের এক মূহুর্ত পরসালাম দিয়ে সে বলে দাদা ভাইমোরা যাচ্ছি শত খুশি ছিল স্বর। খোদা হাফিজ তখন বলি আমিছহি ছালামতে সবাই সেথা যাওপৌঁছেই কিন্তু ফোন দিবে তুমি ! আমার ছোট্রো…

  • ঈদুল ফিতর

    আসিল ঈদের দিন রমজানের রোজার পরেঈদ মোবারক একে অন্যে জানায় ঘরে ঘরে। আল্লার হুকুম রোজা-নামাজ বান্দার উপরেরোজা রাখতে হয় একমাস বৎসরে বৎসরে। আত্মসংযম রোজা হয় যে জন বুঝতে পারেদূর করিয়া অন্তরের ময়লা পাক পবিত্র করে! নূতন মিলন নূতন হৃদয়ে একটি বৎসর পরেকতো কোলাকুলি ভালোবাসা পবিত্র অন্তরে! যাকাত দান-খয়রাত ও ফিতরা আদায় করেধন দৌলত ভবের সম্পদ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *