ফাল্গুনি

বসন্তের বাতাস মনোমুগ্ধকর হয়ে জুড়ায় সবার প্রাণ
ঝরে পড়ছে গাছ থেকে পুরাতন যতোনা ধূসর পাতা
আর বদল করে তার জায়গা সবুজ কিশলয়ের ঘ্রাণ

আগমনেআচানক কোথাও উঠছে কোকিল ডেকে
রঙ-বেরঙের ফুলে আর ফলে বাগান গুলো ভরে দীর্ঘ
শীতের কুয়াশা মোড়ানো প্রান্তর পাড়ি দিয়েছে ফাঁকে।

অবশেষে আমাদের দোরগোড়ায় এসে গেছে ফাল্গুন
এসেছে ঋতুরাজ বসন্ত গাছ গাছালীরও ঝরে পড়া
শুকনো পাতা কুড়িয়ে শিশুদের দল জালছে আগুন।

বসন্তের রং রূপ রস লাবণ্যে মাতাল দখিনা সমীরণ
ঋতুরাজের আগমনে খুলে গেছে দখিনা দুয়ার আর
ফুলে ফুলে আছে মৌমাছির গুঞ্জন সহ মধু আহরণ।

চিরন্তন ভালোবাসায় উড়ছে রঙিন প্রজাপতি কতো
নতুন প্রাণের পত্রপল্লবে জেগে উঠেছে বৃক্ষ-লতা ও
গুল্ম নদীর কিনার থেকে ও আদিগন্ত প্রান্তর যতো

কুঞ্জবন অরণ্য – পর্বতে ডেকেছে নব যৌবনের বান
প্রকৃতির এই রূপতরঙ্গ কত সৌন্দর্যময় মায়াবীকত
গাছে গাছে ডাল থেকে ডালে উড়ে পাখি গায় গান।

পতংগের আনাগোনা সবুজের সমারোহ সব স্থানে
সুর লহরি কল কাকলি মৃদুমন্দ বাতাস বয়ে আনে
চতুর্দিকে মুখরিত কোকিলের কুহু কুহু কলতানে।

Similar Posts

  • বিরহের অশ্রু

    তোমারই বিরহ কষ্টের অশ্রুকত যেন গড়ায় চোখে ,সে কষ্ট আরো শত ভয়ংকরবুঝে যারা থাকে দু:খে! কখনো কেউ যদি পর দুঃখেনাহি হতে পারে সে দুঃখিত,সৃষ্টি কুলের শ্রেষ্ঠ জাতি নামকখনো যে না হওয়া উচিত। দুঃখ এড়াবার জন্যে যে আশামিটেনা অনেকের জীবনে ,ধৈর্যের যত বাঁধ না ভেঙে তারসহ্যের বল যেন পায় মনে! অসংখ্য অগনিত মানুষ ধরণীহতে চীর তরে…

  • বন্যা পীড়িত

    অবিরাম বৃষ্টিরই জলঝরো ঝরো অনবরতযার শব্দ হয় ছলছল। মাঠ ঘাট আরো নদীজলেতে ভরপুর হয়েক্ষতিগ্রস্ত হয় নিরবধি। সবদিকেই শুধু পানিটইটম্বুর যতো বন্যার্তসকলে টানছে গ্লানি। বানবাসিদের যা কষ্টবসতঘরে পানি ঢুকেঅনেক কিছু হয় নষ্ট। গরু ছাগল আর হাঁসবন্যার পানিতে ভেসেমানুষের হয় সর্বনাশ। স্রষ্টা ছাড়া উপায় নাইকায়মনে প্রার্থনা করিযেনো সবে শান্তি পাই!

  • সহিষ্ণুতা

    বিপদে মুক্তি করতে যে রয়    সাহায্য সহায়তার ফলে   সেইতো আসল বন্ধু হয়।    যেথায় মিষ্টি কথা রয়    আড়ালে থাকে চতুর      অভিসন্ধির সদা ভয়।    অসাবধানে বিপদ আসে হুশিয়ার সতর্ক না থাকলেদুর্ভোগ দুর্গতি থাকে পাশে।   সত্য ন্যায়ের সর্বদাই জয়কষ্ট আর সহিষ্ণুতার সুবাদেসহনের ফল হয় কল্যাণময়।

  • আমার সাথী

    তুমি বলে ছিলে যাবেভাই মোর করে সাথেতাইতো আমি প্রস্তুতিনিতে শুরু করি তবে। ঠিক হলো এক গাড়ীকি সুন্দর মনোরম রঙপ্রকৃতির রুপ ঝলমলবেড়াতে যাবো বাড়ি। বললাম চলার পথেএকটু জিরোয়ে ছোটেযাবো আনন্দ উল্লাসেছানা দঈ নিয়ে সাথে। সেথায় তুমি যদি যাওদেখবে খেলছে মাঠেকত বসে তটে নীরবেকরছেনা কোনো রাও।

  • আল্লাহ সহায়

    সাত সকালে রাস্তায় দেখি এক ছেলেকাছে গিয়ে জিজ্ঞেস করলাম বালকএত ভোরে বাসা বাড়িতেই সব থাকেতুমি কেন রাস্তায় একা এখানে এলে! সে আস্তে আস্তে তখন বলতে লাগেছোটকালে বাবার বিয়োগে মা’র যত্নেছিলাম গত মাসে তিনি ও ইন্তেকালকরেন তাঁদের মনে হলে দুঃখ জাগে! অশ্রুসিক্ত আরো কতো তার অশান্তিমা বাবা উভয় নাই কি যেন হবে গতিকষ্টের মধ্যে যা আছি…

  • দুর্দান্ত

    ধানের মধ্যে গচ্ছিত পোকার ইতিহাসভরে রয়েছে পাহাড়ের সানুদেশে গাছ। কেহো শাণ দেয় যুদ্ধাস্ত্র হিংসার বেলুনরক্ত শুষেই জোঁকের ভ্রমপদ হলো নুন। ধর্মের দীক্ষা পত্র জ্ঞান অধর্মের কাছেধৈর্যের নির্বাণ বৃক্ষের মূল ভুলে গেছে। শৈশব কাঁধে যৌবনের উদ্ধ্যত পৌরুষত্যাগ তিতিক্ষায় জীবন থাকে জৌলুস। দিখণ্ডিত হয় ভ্রমে বিস্ময়ে রাস্তার বাঁকআকাশে পাখি উড়ে চলে ঝাঁকে ঝাঁক। সব নারী হৃদয় আচ্ছাদিত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *