খাবারে বিষক্রিয়ার ঘরোয়া চিকিৎসা

 প্রতি দিন কত রকম খাবার খেতে হচ্ছে আপনাকে। কখনও ডাল-ভাত আবার কখনও বিরিয়ানি কখনও বার্গার আবার কখনও খিচুড়ি, ফুচকা।

অফিসে কাজ করতে করতে কখনও চা, কখনও কফি। বাসায় থাকলেও টিভি দেখতে দেখেতে কখনও ঠাণ্ডা পানীয় আবার কখনও অন্য কিছু। সব সময় মুখ কিন্তু চলছেই।

প্রতি দিনের বিভিন্ন ধরণের খাবারের মধ্যে কোন খাবারে কখন বিষক্রিয়া হয়, তা বুঝতে পারেন না আপনিও। ফলে, কখনও পেটে ব্যথা কখনও বমি আবার কখনও পেট খারাপের মত সমস্যার সম্মুখীন হতে হয় আপনাকে।

খাবারে বিষক্রিয়া হলে, চিকিৎসকের কাছে যাওয়া থেকে শুরু করে ঔষধ খাওয়া, সব কিছুতেই বেশ ঝক্কি পোহাতে হয় আপনাকে। তাই বিষক্রিয়া থেকে বাঁচতে প্রতি দিন এমন কিছু খাবার আপনাকে খেতে হবে, যা থেকে প্রতি দিনের যে কোনও খাবারের বিষ থাকলে তার প্রাথমিক চিকিৎসা করা যায়।

যেমন মধু। আপনি যদি প্রতি দিন একটু করে মধু খেতে পারেন, তাহলে পেটের সমস্যা থেকে রেহাই পেতে পারেন। মধুতে যে অ্যান্টি ব্যাকটেরিয়া রয়েছে, তা খাবারের বিষক্রিয়া থেকে রক্ষা করতে পারে।

পেট খারাপ বা পেটের সমস্যা হলে রসুন খেতে পারেন। ডিহাইড্রেশন থেকে মুক্তি দেয় রসুন। পেট খারাপ হলে যে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে, সে গুলিকে বের করে দিতে সক্ষম রসুন। তাই খাবারে বিষক্রিয়ার প্রাথমিক চিকিসায় রসুন বেশ উপকারী।

পাকস্থলীতে কোনও সমস্যা হলে আদা খান। পাকস্থলীতে জ্বলন থেকে শুরু করে অন্য কোনও সমস্যা থেকে রক্ষা করে আদা। তাই চা বা জুসের সঙ্গে আদা যোগ করেও খেতে পারেন আপনি। তাতেও পাবেন উপকার।

খাবারে বিষক্রিয়া থেকে রক্ষা করে লেবুও। লেবুর মধ্যে যে ভিটামিন সি রয়েছে, তা খাবারে বিষক্রিয়া থেকে রক্ষা করে। তাই পেট ভাল রাখতে লেবু খান।

খাবারে বিষক্রিয়া থেকে বাঁচতে অ্যাপেল সিডার ভিনিগার খান। এতে যেমন আপনার ত্বক ভাল থাকবে তেমনি চুলও থাকবে ভাল। খাবারে বিষক্রিয়া হলেও, অ্যাপেল সিডার ভিনিগার খেতে পারেন।

খাবার গরম পানিতে অ্যাপেল সিডার ভিনি- গার দিয়ে খেলে যেমন উপকার পাবেন, তেমনি সালাদেও যোগ করতে পারেন অ্যাপেল সিডার ভিনিগার। সব কিছুতেই উপকার পাবেন।

Similar Posts

  • |

    হরমোন (টেস্টো-স্টেরন) কি

    টেস্টো-স্টেরন মূলতঃ পুরুষের যৌন উত্তেজনা মূলক হরমোন, যা পুরুষের শুক্রা-শয় উৎপন্ন হয়। তবে টেস্টো-স্টেরন নারী দেহেও থাকে, কিন্তু তা পরিমাণে কম । যৌন উদ্দিপনা ছাড়াও শারীরিক বিভিন্ন কার্যাদি, সম্পন্ন করতেও ভূমিকা রাখে টেস্টো-স্টেরন। টেস্টো-স্টেরণ পরি-পক্ক শুক্রাণুর বিকাশে সহায়তা করে। মার্কিন যুক্ত রাষ্ট্রের ন্যাশনাল ইনস্টি-টিউটস অব হেলথের মতে, “টেস্টো-স্টেরন একটি গুরুত্ব পূর্ণ হরমোন যা যৌনন্নয়ন, শারিরীক…

  • নতুন উপদ্রব হয়ে আসছে মাঙ্কিপক্স? কতোটা মারাত্মক জানুন

    আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস   ২০ মে ২০২২, ২১:৩৮আপডেট  : ২১ মে ২০২২, ১২:০০ ১৯৭০ সালে জায়ারে বর্তমানে ডেমোক্রে- টিক রিপাবলিক অব কঙ্গোতে প্রথম মাঙ্কি- পক্স শনাক্ত হয়। এ রোগে প্রথম আক্রান্ত হয় ৯ বছর বয়সী এক শিশু। ১৯৭০ সালের পর থেকে আফ্রিকার ১১টি দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ে। আর ২০০৩ সালে আফ্রিকার বাইরে যুক্তরাষ্ট্রে প্রথম এই রোগ শনাক্ত হয়।…

  • জলাতঙ্ক সম্পর্কে যা জানা জরুরি

    জলাতঙ্কঃ একে হাইড্রোফোবিয়া কিংবা পাগলা রোগও বলা হয়। আক্রান্ত রোগী পানি দেখে বা পানির কথা মনে পড়লে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে বলে এই রোগের নাম হয়েছে জলা তঙ্ক। এটি প্রাণি বাহিত র‌্যাবিস ভাইরাসঘটিত রোগ, রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পর আক্রান্ত রোগীর বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বিশ্বে প্রতি ১০ মিনিটে এক জন এবং…

  • থাইরয়েডের সমস্যা

      পৃথিবীর বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও, অনেকেই থাইরয়েড সমস্যায় ভুগছেন। এ সমস্যা থেকে বাড়ছে অন্যান্য শারীরিক সমস্যাও। যখন থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিক কার্যক্রম করে তখনই এসব সমস্যা দেখা দেয়। থাইরয়েড গ্রন্থিতে হরমোন উৎপাদন স্বাভাবিকের চেয়ে, বেড়ে গেলে হাইপার-থাইরয়ে-ডিজম এবং কমে গেলে হাইপো-থাইরয়ে-ডিজম সমস্যা দেখা যায়। এসব সমস্যা থেকে দূরে থাকতে খাদ্য তালিকা থেকে কিছু খাবার…

  • কোষ্ঠকাঠিন্য দূর করতে কী খাবেন, কী খাবেন না

    কোষ্ঠকাঠিন্য একটি বিরক্তিকর ও যন্ত্রণা দায়ক সমস্যা।  এক দিনে বা হঠাৎ করে কোষ্ঠ-কাঠিন্য হয় না।  অনেকের টয়লেটে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়, কিন্তু পেট পরিষ্কার হয় না।  অস্বাস্থ্যকর এবং বাজে খাদ্যাভ্যাস, অপুষ্টিকর খাবার ইত্যাদির কারণে কোষ্ঠ কাঠিন্যর মতো অস্বস্তিকর সমস্যায় পড়ে থাকেন অনেকেই। কোষ্ঠকাঠিন্যটা কী?  এ বিষয়ে আলোচনা করেছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রো- এন্টারোলজী বিভাগের…

  • দাঁতে গর্ত হলে

    দাঁতে গর্ত এবং মাঝে মধ্যেই ব্যথা হলে ;দ্রুত চিকিৎসকের কাছে যান। ফেলে রাখলেই ছড়িয়ে যায় দাঁতে সংক্রমণ। যা প্রাণ সংশয়ও ডেকে আনতে পারে। এমনিতেই দীর্ঘ দিন ধরে দাঁতের সমস্যা ফেলে রাখলে অনেক বিপত্তি।  তাই যদি ডাক্তার বলেন দাঁত তোলা কিংবা রুট ক্যানাল (Root Canal Treatment),করা ছাড়া কোনও উপায় নেই তাহলে দেরি করা মানে জেনে বুঝে বিপদ ডেকে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *