আমার মা

অনেক দিন প্রতিক্ষার পরে
যেদিন এসেছিলাম এই ভবে
শত কষ্টতে চোখ বুঝে দুখে
অসংখ্য গোলাপের যত হাসি
ফুটেছিল মোর মায়ের মুখে!

স্বার্থক হয়েছিল মায়ের কষ্ট
আমি পৃথিবীতে আসার পরে
প্রথমেতো দেখি তোমার মুখ
যা দেখে আমি পাই সুখ তুমি
আমার জান্নাত আমি কত তুষ্ট!

শুধু ধু ধু করে না থাকলে তুমি
জন্মের পর কেঁদে উঠি আমি
আমার ভাষাই না বুঝেও তুমি
কান্না থামাও করিয়ে দুগ্ধ পান
তুমি তো আমার জানের জান!

সেদিন বুঝেছি কি গুরুত্ব মা’র
আল্লাহ পাকের মেহেরবানীতে
পৃথিবীতে আসা উছিল্লায় যার
সবকিছু দিয়ে আমি করব যত্ন
তুমি আরাম আয়েস ও মহারত্ন!

উল্লাস করেই হাসিতে হাসিতে
গায়ের চামড়া দিয়েও তোমাকে
মালা তৈরী করে দিবো খুশিতে
খোদা রাজি তোমার সন্তোষ্টিতে
তুমি খুশি হলে যাবো বেহেশতে!

Similar Posts

  • ভুল থেকে শিখে !

    বুঝেনা তো মূল্য যেটা নেই যারকেহ কখনও বুঝে সেই একমাত্রব্যক্তি যার কোনো জিনিস পূর্বেছিল কিন্তু এখন আর নেই তার। কোন ভুল হয়ত অনেক কাঁদায়কিন্তু মনে রাখতে হবে মানুষেরজীবনে এমন কতো ভুল আছেযা হাজারটা ভুল থেকে বাঁচায়। যাহা সত্য একবারই বলতে হয়বারবার বললে সত্য যে মিথ্যারমতো শোনায় ও মিথ্যা বারবারবললে ইহা সত্য বলে মনে রয়। ভুল…

  • খোদার প্রিয় পাত্র

    পৃথিবীতে যতো মানুষ জোর জুলুমি ছাড়োচাইলে মানুষ হতে যে মানুষের সেবা করো। সৃষ্টি করছেন স্রষ্টায় সর্বত্র বিরাজমান বলোআল্লাহ ও রাসুলের পথে সুন্দর করে চলো। কলেমা নামাজ রোজা এসব ইবাদত বড়োঠিক না থাকে ইমান কিসের নামাজ পড়ো। ধরায় যত মানুষ আছে খোদার প্রিয় পাত্রঅনেকে চলছে শুধু তাঁকে না ভাবিয়া মিত্র। ধন সম্পদ ও জমি জমা তা…

  • শিশুদের খেলা

    একদিন যে দুপুর বেলাদেখি এক মাঠে খেলা।কেবল বৃদ্ধ লোক ছাড়াসব বয়সের আছে ওরা।নাতনি দু’টি ছিল সাথেধরে ছিল আমার হাতে।তারাই বলে যাই সেথায়আনন্দ রয়েছে যেথায়।দেখি নানা প্রকার খেলাপ্রতিযোগী করেনি হেলা।কয়েক দলে বিভক্ত হয়েমনে কতই আনন্দ লয়ে।অনেকেও ফুটবল খেলেযা সুন্দর মারে হেলেদুলে।গোল্লাছুটেও কয়েকজনপাশে তাদের আপনজন।ছোট্ট শিশু আরো আছেঅভিভাবক আছে কাছে।নাতনি দু’টি খেলতে চায়আমি বললেই তারা যায়।দীর্ঘ সময়…

  • মেঘ তরঙ্গ

    গ্রীষ্মের দিনে মাঠ ঘাট হাটতীব্র রোদে পোড়ে ঝলকেপ্রচণ্ড উষ্ণতায় চলন্ত দিনেজলন্ত তেজ ধরে পলকে। কতো ঘাম ভেজা বালিশেউত্তাপে গলে গেলো রাতঅন্বেষণ করে যাচ্ছি নিদ্রাতখন থেকে হে সু প্রভাত। তীব্র গরমে ছট ফট করেপ্রচুর ঘামে ঝরছে পানিদিনের রোদে ধরছে মাথাকখন যে হবে বৃষ্টি জানি। মেঘ তরংগে নীরব বাতাসকতো সুখ দিয়েছো তুমিমুহূর্তে প্রচুর বৃষ্টিতে ভিজেশান্ত গাছ বৃক্ষ…

  • সুরমা নদী

    ভারতের বরাক সুরমা নদীর উৎপত্তির স্থল,যেথায় বর্ষায় ভরপুর থাকে কত গভীর জল।প্রবাহিত হয়ে সিলেট নেত্রকোনা সুনামগঞ্জ,মেঘনায় মিশেছে পাশ দিয়ে কিশোরগঞ্জ।বাংলাদেশের অন্যতম প্রধান সুরমা নদী,প্রবেশ করে কুশিয়ারায় বিভক্ত অদ্যাবধি।শীতে নাব্যতা সংকট দেখা দেয় সেই নদী,পলির চরের বালু তুলে শ্রমিকরা নিরবধিনদীটি শীত মৌসুমে পরিণত হয় মরাগাঙে,পানি নীচে থাকে তখন নদীর গভীর তুঙ্গে।যে নদী দিয়ে লঞ্চ জাহাজ চলতো…

  • অবিরাম সাধনা

    তুমি যদি হাসাতে না পারোকখনো যেন কারেআপ্রাণ চেষ্টা করতে থাকআনন্দ দিতে তারে। কেঁদে কষ্ট আরো দু:খ পেলেধরণীর কোন মানুষ ,দুর্ভোগ দুর্গতির মুক্তিতে তারচলতে হয় করে হুঁশ। কতো অবিরাম সাধনা করেসকলে রেহাই পেতে ,ঐকান্তিক প্রচেষ্টাতে থাকেউদ্ধার মিলেই যাতে। অনন্ত অসীম দয়াময় খোদামুক্তি চাই মোরা সদা ,ইবাদতে তাঁর রহমতের ফলেউদ্ধার পাবো সর্বদা !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *