মূল্যবোধ নেই

চায়ের দোকানে দুটি মেয়ে চলে যায়
স্কুল ড্রেস পরিহিত অবস্থায় ইতস্ততা
বোধ করছে এবং কিছু একটার জন্য
একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে
পরক্ষণেই দোকানদারের কাছে গিয়ে
একজন সিগারেট ক’টি কিনতে চায়!

মেয়েটি চাইল ৪টি পলমল সিগারেট
দোকানদার প্যাকেটে করে সিগারেট
দিল এবং খুশিতে মেয়েটিতো হাসতে
লাগলো মনে হল এভারেস্ট পর্বতসম
কিছু জয় করেছে আর সেখান থেকে
বের হওয়ার পূর্বে ই মিটিয়ে দিল রেট!

মেয়ে গুলোর মাত্র পনেরো ষোল হবে
তাদের বয়স হয়তো নবম বা দশমে ই
পড়ে দোকানদারকে সাথে সাথে করা
হলো জিজ্ঞেস তুমি সিগারেট না বিষ
এতোই ছোট্ট মেয়ের হাতে তুলে দিলে
তবে অন্যের দ্বারাই ব্যবসা করে নিবে!

ব্যবসায়ী অবাক হয়েও তাকিয়েই থাকে
সাধারণ মূল্যবোধ আজ সবার গিয়েছে
কতো না নিম্নতম পর্যায়ে পারিবারিক বা
স্কুলের শিক্ষার অর্থ নাহি থাকল আমরা
শুধু বয়স নির্ধারণ না করে বিয়ের জন্য
চরিত্র গঠনের সুযোগ করবো ওদেরকে!

Similar Posts

  • যৌথ পরিবারের শিশু

    সামাজিক প্রেক্ষাপটেও কত,একক পরিবার বাড়ছে শত। যৌথ পরিবারে সুবিধা থাকে,একক পরিবারে যা না থাকে। যৌথ পরিবারে শিশুর সমস্যা,দূর করে দেয় সবার তপস্যা। একাকীত্বে ভোগে না শিশুরাপায় না কষ্ট শিশু কিশোররা, মানসিক স্বাস্থ্য ও ভালো হয় ,খেলা ধুলার পরিবেশ যে রয়। মিলেমিশে থাকার মানসিক,প্রতিবেশী যত যে আবাসিক।

  • জড়োসড়ো !

    মানুষ অসৎ থাকে যতো দিনতাদের তেমন শত্রু জন্মায়নিএ বিশ্ব ভ্রম্মান্ডেতে তত দিন। কিন্তু যারা সৎ হয়ে গড়ে উঠেচলাচলের সময়টিতে কখনোতাদের শত্রুর অভাব না ঘটে। সত্য একবার করে বলতে হয়তা বারবার বললে মিথ্যে হয়েশোনার আরো কত দৃষ্টান্ত রয়। কেউ যতোও বলে মিথ্যে কথাযা বারবার বললে সত্যের মতগণ্য করা হয়ে থাকে যথাতথা। সত্যের শক্তি দ্বারা সমর্থিত রয়এই…

  • সিঁধেল চোর !

    এত ত্রস্তে যাচ্ছ ভাইদীর্ঘ দিন অতিবাহিতহয়ে গেলো কিন্তু এরমধ্যে আর দেখা নাই। সে বলে দিসনে জ্বালাএলাকায় এক ঘটনারফলে অশান্তির জন্যেচলছে কতো ঝামেলা! একটি চোর ঢুকে ঘরেমালামাল চুরির মুহুর্তেগৃহকর্তার নিদ্রা ভেংগেগেলে ঐ চোরকে ধরে! চিৎকার চলে যা জোরেআশ পাশ বাড়ির সদস্যমিলে বেশ আঘাত করেশেষে চোরটি গেল মরে! এ সংবাদটি বিস্তৃত হয়সাধারণ আরো সকলনিরীহ জনতা পুলিশেরকঠোর নির্যাতন…

  • সদাচরণ

    ইসলামের বিধান সদাচরণের শিক্ষা দেয়সব মানুষের সঙ্গে বিশেষ করে সমাজেরঐ শ্রেণীর মানুষ যারা অবহেলিত দরিদ্রঅসহায় ইয়াতিম এবং মজলুম মানুষেরপ্রতি ধনীদের দায়িত্ব সম্পাদন করে নেয়। পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ পাকতোমাদের সৎকর্ম শুধু এই নয় পূর্ব কিংবাপশ্চিমদিকে মুখ করবে বরং বড় সৎকাজহল ঈমান আনবে আল্লার ওপর কিয়ামতদিবসের ওপর অন্তর রাখবে পাক ও সাফ। আর আল্লাহর মহব্বতে সম্পদ…

  • অন্তর জ্বলে

    বড় নাতনীটি যাবে নানারবাড়ীসময় মত মামা আসবেন নিতেতাই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি। ঐ দিন কর্মস্থলে আমি ছিলামনাতনীটির যাত্রার প্রাক্ষালে যেহঠাৎ করে তার ফোন পেলাম। ফোন রিসিভের এক মূহুর্ত পরসালাম দিয়ে সে বলে দাদা ভাইমোরা যাচ্ছি শত খুশি ছিল স্বর। খোদা হাফিজ তখন বলি আমিছহি ছালামতে সবাই সেথা যাওপৌঁছেই কিন্তু ফোন দিবে তুমি ! আমার ছোট্রো…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *