শত সহস্র দিন আগে

আজি হতে কতো শত সহস্র দিন আগে
আমরা একত্রেই কয়েক জন বন্ধু মিলে
নিজ গ্রাম্য বিদ্যালয়ে যাতায়াতের ছলে
পায়ে হেঁটে গল্প সল্প যতো কাহিনী বলে
এরই মধ্যে দু’একজন যেত আগে বাগে।

দল বেদে বিদ্যালয়ে উপস্থিত হলে পরে
গৃষ্ম ঋতুতে প্রত্যেক ললাটের ঘাম ঝরে
তড়িঘড়ি করেই শ্রেণী কক্ষে ঢুকার তরে
বই পুস্তকের ব্যাগ রাখার কাজটি সেরে
সকলে যারতার বেঞ্চে বসত ধীরে ধীরে।

ক্লাস আরম্ভ হওয়ার পূর্বেই আমরা সবে
শ্রেণী কক্ষ উত্তপ্তও কোলাহল আর রবে
গুন গুন সুরে কেহ গান গেয়ে যায় তবে
অনেকই আবার ভীতু স্যারে শাস্তি দিবে
শান্তী ছাত্র ছাত্রী শিক্ষক আসতেন যবে।

শ্রেণীকক্ষে স্যার ঢুকলে সব নীরব নিস্তব্ধ
নিরিক্ষা করতেন স্যার যতো ই খাতা লব্ধ
ভূলে ভর্তি যাদের খাতা করে নিতেন জব্দ
শিক্ষক উপস্থিত থাকায় সব থাকতো স্তব্ধ
বের হলে পরেই আবার শুরু হত যত শব্দ।

Similar Posts

  • পেটের জ্বালা !

    একটি ছেলে বসে আছে পথেতার পরনে পায়জামা পাঞ্জাবীবই পুস্তক আরো ছিলো সাথে। উৎসুক জনগণের ভিড় ছিলোঅনেক লোক ছেলেটিকে ঘিরেবিশদভাবে তার ঠিকানা নিলো। সে জানায় সামনের পাড়ায় ঘরতার বাবাই কেবল উপার্জনশীলব্যক্তি কয়েক দিন ধরে খুব জ্বর। তাঁর শরীর খারাপ থাকার ফলেকোন কাজ কর্ম না করতে পেরেঘরে কোন খানা খাদ্য নাহি মিলে। সে ছাড়া ছোট দুই ভাই…

  • বিত্তশালী ও দরিদ্র

    আমরা সকল নাগরিক স্বাধীননেই মোরা কারো কোন অধিন। দেশে বিত্তশালীর পরিমান কমদরিদ্রের সংখ্যায় তারা অধিকযাদের জন্য কথায়ও অনায়াসেফেলা যায় নাতো কাহারো দম। যে রাস্তায় অহমিকায় চলে ধনীতেল খরছ করে অনেক দামীগাড়িতে আনন্দে বেড়ায় চড়েটাকায় তারা হয়েছে যেন গুনী। দরিদ্র সেই রাস্তার সাইট দিয়েকষ্ট করে পায়ে হেঁটে সব চলেতাদের মাথার ঘাম কত ফেলেকেউ উভয় হাতেও কিছু…

  • কতো স্বার্থপর

    সত্যবাদী লোক কয়জন আছেস্বার্থ ছাড়া কথা বলে না ধরণীরবুকে অনেকে বাস করে কেবলউপার্জন করতে কথা বলে মিছে। এ জগতে মানুষ কতো স্বার্থপরসকাল দুপুর সন্ধ্যা বিকেল আররাত সর্বদা স্বার্থ শিদ্ধির ধান্দাতেরয় মৃত্যুর জন্য তাদের নেই ডর। মানুষ মানুষের জন্যে সবাই জানেকথাটি এ ধরণীর কয় জনে মানেতদুপরি স্ব স্ব গতিতে পরের হিতেকাজ করে যেতে হবে মনে প্রাণে।…

  • অবকাশ নেই 

    কারোর পক্ষেই বোঝা খুব কঠিন অন্যের মন কারণ অনেক আছে নিজেদের সম্পর্কেই সে  কিছু বুঝেনা কিন্তু পরের মনের কথাটি ভেবে  সময় নষ্ট করে ফলে ভাল থাকে না সে তখন।  কাউকে জীবনে এতটা ভালোবাসা উচিৎ নয় আবার এতোটা ঘৃনা বা অবহেলা করাটা যেন খুব বেশী মহব্বত অথবা অবজ্ঞা করার জন্য  কখনো যেন সেই লোকটিকে ভুলতে কষ্ট…

  • খুশিতে আত্নহারা

    এক সাথে যাবো আমরা বহু দূরআন্তরিক কয়েক জন বন্ধু মিলেফুর্তি আমোদে রব কতো সুমধুর। যাত্রার প্রাক্ষালে খাদ্য সাথে লইবাস যোগে রওয়ানা দিয়ে কতোমাঠ ঘাট পেরিয়ে সব চলতে রই। খাবারের মেনু ছিলো বড়ো মাছঅধিক স্বাদের চাইনিজ সবজিআরো সেথা স্পেশাল রাজ হাঁস। দুপুরের খাবারের পর মাঠে যাইখেলতে গিয়ে ঘনিষ্ঠ বন্ধুদেরকেসেথা পেয়ে কত সুখ শান্তি পাই। খেলাতে আমাদের…

  • অবিচ্ছেদ্য

       সম্পর্ক সমাজে এক অবিচ্ছেদ্য চলার পথ এরই সঙ্গে আন্তরিকতার মিশেছে দল মত। বর্তমানে সম্পর্ক হচ্ছে আধুনিকতায় বিলুপ্ত আঁকড়ে ধরে  রাখলে প্রবীণ হবে কত প্রাপ্ত।  শব্দটির ভাঙনের পাল্লা ভারী হচ্ছে যেখানে   সম্পর্কের টানা পোড়নে নষ্ট হয় না সেখানে।  আমাদের সম্পর্কের জেনেটিক্যালি আসে বাবা-মা ভাই-বোন পরিবারে আছে মিশে। পৃথিবীতে কখন কী ভাবে কার সম্পর্ক হয়মনের অনুভূতির মিলনে সুযোগ তৈরি রয়। সম্পর্ক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *