ক্ষুধায় কাতর

দুগ্ধবতী গাভীর পেছন হেঁটেই শেষ প্রান্তে যেতো
প্রতিদিন সকালে খালি পায়ে ছেঁড়া জামা কাপড়
পরে যেখানে সবুজ ঘাসে মোড়া একটা মাঠ ছিল
সেখানে চারণ ভূমিতে গাভীটাকে ছেড়ে দিয়ে সে
গাছের ছায়ায় বসেই পাখীদের সাথে গান গাইত।

নদীর সুরে সুর মিলিয়ে কাঁদতে খুব হিংসা হতো
গাভীর অফুরন্ত খাবার দেখে কখন ফুলের দ্রুত
বৃদ্ধি এবং প্রজাপতির ডানা মেলা নিয়ে ভাবনায়
হারিয়ে যেতো চিন্তার জগতে শেষে সারা দিনের
ক্লান্তি আর ক্ষুধায় কাতর হয়ে বাড়ি ফিরে যেতো।

গোগ্রাসে গিলত ভুট্টার রুটি জীর্ণ কুটিরে ফিরে
নিজ অভিভাবকের শিশুর সাথে বসেই রুটিতে
অল্প একটু শুকনো ফল কখনো তেল সিরকায়
ডোবানো তরকারী তারপর শুকনো খড়কুটোয়
বিছনায় হাত দুটোয় শুয়ে পড়তো বালিশ করে।

শুয়ে সে ভাবত জীবনটা গভীর ঘুমের মত হতো
যদি পুরোটা স্বপ্নচ্ছেদ ব্যতীত অন্তহীনও এভাবে
মুহূর্তেই পাড়ি দিত ঘুমের দেশে ভোরে ধমক দিত
অভিভাবক তাকে প্রাতঃক্রিয়া সারার জন্য তাঁর
ধমক শুনেই ভয়ে কাঁপতো শয্যাও ত্যাগ করতো।

এভাবে বেশ ক’ বছর অসহায় ছেলের কেটে গেল
দূরবর্তী টিলা উপত্যকার মাঝে গাছের ডালের মত
সে লিকলিকিয়ে বাড়তে থাকলো মনের অজান্তেই
গহীনে জন্ম নিতে লাগলো নানা আবেগ অনুভূতি
যেমন করে ফুলের গভীরে জন্মানো সৌরভ পেল।

চোখের সামনে স্বপ্ন ও দুশ্চিন্তা লাগলো ভিড় হতে
পরস্পর পালা করে তার যেমন ভাবে পালা করেই
জলের ঘাটে পৌঁছোয় ভেড়ার পাল এবার সে এক
চিন্তামগ্ন কিশোরে পরিণত হলো উর্বর মাটির মতো
বীজ বপন করেনি জ্ঞান তখন অর্জন হয়নি তাতে।

Similar Posts

  • আলীশান

    সুন্দর এক ভবন থেকে বের হলো লোকতাঁকে দেখে থাকল না ওর কোনো দুঃখ।বাড়ির নাম প্যালেস উত্তরা মডেল ঢাকাদেয়ালের ভিতরে খালি স্থান আঁকাবাকা।নীল রঙের জিক্সার মোটরবাইকটি ছিলগেটের পাশে রাখতেই দারোয়ানটি এল।দারোয়ান বাইক রাখতেই নিষেধও দিলঐ লোক শুনে তখন আশ্চর্য কত হলো।গার্ড আরোও বললো ইহা প্রিন্সের বাড়িরাখা যাবে না কোন বাইক অথবা গাড়ি।বিনয়ের সঙ্গে বলে বাইরে বাইকটা…

  • তেজস্বী

    সময়ে যাদের অনেক দাপট,অসময়ে তারাও খায় চাপট।বন জংগলে বাঘ সিংহ রাজ,কতইনা তাদের বাহাদুরি সাজ।বীর দর্পে চলে হুংকারের তেজ,অন্য প্রাণী গুটিয়ে নেয় লেজ।দৈবাৎ বনাঞ্চল আগুনে যদি পুড়ে ,অথবা মহা প্লাবনে পুরো গেলে ডুবে।বীরেরা আত্নরক্ষা করতে তখন ঘুরে,বীরত্বের চলা ফেরা একদম যায় দূরে।মানবজাতি হল সর্বশ্রেষ্ঠ বীর,তারাও অনেক সময় পায়না তীর।কে করবে কার উপর কত বাহাদুরি,গতিতে হয়েছে যেন…

  • কিংবদন্তি

    সে যে কেন বা চলে গেছেতার সাথে আর কে আছে ?অনেক ভীতু লোকই নবীনআজ তার সাথে নেই প্রবীণ!ওরা একই সাথে সর্বদা রয়আরো যা তাদের সাথী হয়।খেলার মাঠে একত্রেও যায়কত বন্ধুদেরই সেথায় পায়।হরেক রকমের খেলা খেলেকেউ ফুটবল মারে হেলেদুলে।এমন আকর্ষণীয় তারা খেলেযেন কিংবদন্তি প্রাক্তন পেলে!চমৎকার খেলায় আনাগোনাখেলবে যেন এখন মেরাডনা!সময় যত যেন গড়িয়েই যায়আকর্ষণ আরোও বৃদ্ধি…

  • গর্ভধারিণী মা

    মানুষ কতো অসহায় হয়এ পৃথিবীতে ভূমিষ্টের পরনিজের প্রয়োজনীয় কিছুকরতে পারে না অবশেষেঅন্যের প্রতি ভরসায় রয়। মা জননী একনিষ্ঠ থাকেসন্তানের খানা আর পানিযোগান দিতে সার্বক্ষণিকএগিয়ে যায় চাহিদা পূরণেসর্বদা মা তার লক্ষ্য রাখে। সন্তানের তরে ত্যাগ করেসুখ শান্তি তার গর্ভধারিণীমা কখনো দু:খ ব্যথা হলেসব কিছু ভুলে যায় শিশুরআরামবোধ দেখলে পরে। এমন নি:স্বার্থ মায়ের তরেপৃথিবীর বুকে যতো আছোখেদমত…

  • প্রলয়ংকরী ঘূর্ণিঝড়

    পরিবেশ বিপর্যয় সহ নানা কারণে সৃষ্টি হয়সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবেই তীরবর্তীদেশগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার দৃষ্টান্ত যত রয়। পৃথিবীতে প্রতি বছর সৃষ্টি হয় যত ঘূর্ণিঝড়গড়ে আশিটি এগুলোর বেশিরভাগ সমুদ্রেইবিলীন হয় আরো ধ্বংস হয় কত বাড়ি ঘর। শক্তিশালী ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানেসেগুলোই ক্ষতির বেশ কারণ হয়ে দাঁড়ায়সমুদ্র তীরবর্তী দেশ ও যায় ক্ষতির পানে। অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন নামে…

  • দুর্জয় !

    আমরা পরিশ্রমী জাতি সবসহযোগিতায় কর্ম সম্পাদনকরার তরে মোরা সম্মিলিতহলে করি সাড়া শব্দ ও রব। সময়ের মূল্যায়ন যদিচ করিমনে প্রাণে চেষ্টা করে ব্যক্তিসমাজ দেশের উন্নতির তরেসবে কাজ কর্ম করতে পারি। প্রচেষ্টা সাধনা পরিশ্রম করেসকলে একত্রে কাজের পরেঅগ্রসর অগ্রগতি ও উন্নয়নেআমাদের এ দেশ যাবে ভরে ! দশের লাঠি যা একের বোঝাসবাই মিলেমিশে কার্য করলেশতো দুঃসাধ্য দুর্জয় সব…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *