অন লাইনে ইনকাম করার ০১ থেকে০৮ নং ক্রমিক পর্যন্ত বিস্তারিত বিবরণ

০১। সোশ্যাল মিডিয়া পেইজ ম্যানেজমেন্ট –

অনেক কোম্পানি , বিজনেস ম্যান, সেলিব্রেটি ও রাজনীতিবিদ সহ নানা পেশার গুরুত্বপূর্ণ বাক্তিত্ব আজকাল সোশ্যাল মিডিয়া পেইজ পরিচালনা করার জন্য দক্ষ ও অভিজ্ঞ লোক নিয়োগ দিয়ে থাকেন ।

আপনি এই সকল বিষয়ে অভিজ্ঞ হলে খুব সহজেই এমন ২/৪ টি পেইজ বা একাউন্ট ম্যানেজ করে নিজের জন্য ভাল টাকা আয় করতে পারবেন ।

০২ । বিজনেস কনসালটেন্ট –

আপনি যদি বিজনেস ভালবাসেন, বিজনেসের অনেক বাস্তব অভিজ্ঞতা থাকে, বিজনেস সম্পর্কে অনেক জ্ঞান রাখেন।

সফল ব্যবসায়ী হন তবে আপনার বিজনেসের পাশাপাশি অন্যান্য বিজনেস মালিকদের সহায়তা করার জন্য কনসালটেন্ট হিসেবে কাজ করতে
পারেন ।

০৩। আফিলিয়েট মার্কেটিং –

আমার পরিচিত অনেক বন্ধু-বান্ধব এই কাজ করে লাখ লাখ টাকা আয় করেছে ।

সুতরাং আপনিও চাইলে অনলাইনে এই কাজ করে আয় করতে পারেন ।

অবশ্য একদিনে কিছুই হয় না আপনাকে কয়েক মাস কাজটি শিখতে হবে একটি কাজ শিখতে পারলে পরবর্তীতে আরও নানা রকম কাজ শিখে নিজের ইনকাম বৃদ্ধি করতে পারবেন ।

আপনি যে সেবা বা পণ্যের মার্কেটিং করতে চান সেই জন্য উপযুক্ত ক্রেতাদের আপনার খুঁজে বের করতে হবে ।

অনেক সময় এমন কিছু পণ্য আপনি পাবেন যে গুলো সপ্তাহে ২/১ টি বিক্রি হলেই আপনি অনেক টাকা আয় করতে পারবেন ।

অ্যাফিলিয়েট মার্কেটিং অফার পাবার জন্য আপনি এইসব সাইটে ঢুকতে পারেন যেমন- ClickBank, CJ.com, Rakuten LinkShare ।

০৪। অনলাইন কোর্স-

আপনি যে কোন বিষয়ে খুব পারদরর্শী হলে সেই বিষয়ে অনলাইনে একটি কোর্স বা ভিডিও টিউটরিয়াল তৈরি করতে পারেন ।

এটি বই লেখার মতই একবার তৈরি করতে পারলে তা বারবার বিক্রি করতে পারবেন ।

আপনি যদি জানেন কি করে ওজন কমাতে হয় ? কি করে ইংরেজি শেখা যায় ? কি করে শেয়ার মার্কেট থেকে টাকা আয় করা যায় ? কি করে বিজনেস ডিলে বিজয়ী হতে হয় ?

তবে এসবের উপর ভাল করে একটা ৭/ ১৫ দিন বা এক মাসের একটা অনলাইন কোর্স তৈরি করে ফেলুন আর টাকা আয় করতে থাকুন ।

০৫। ফ্রিলেন্সার হন –

আপ ওয়ার্ক, ফাইভার, ফ্রিলেন্সার সহ শত শত ওয়েবসাইট আছে কাজ করার জন্য ।

আপনি আপনার সুবিধে ও পছন্দ মত যে কোন ২/১ টি বিষয়ে দক্ষ হয়ে সারা বিশ্ব জুড়ে কাজ করতে পারবেন ।

অনলাইনে কাজের অভাব নাই আসলে এখানে লিখে শেষ করা সম্ভব না এত বেশি কাজ আছে সাইবার জগতে ।

কাজের সম্পর্কে অনেক বেশি আইডিয়া পেতে চাইলে ৭ দিন গুগলে সময় দিন, সব বুঝতে পারবেন ।

অনলাইনে কাজ করার সবচেয়ে বড় সুবিধে হল আপনি দুনিয়ার যে কোন দেশে কাজ করতে পারবেন।

এই দুনিয়া অনেক বড় , ভাল কাজ জানলে আপনার কোন দিন কাজের অভাব হবে না ।

০৬। ওয়েব ডিজাইন –

ডিজিটাল বাংলাদেশে আজকাল প্রায় সব রকম বিজনেস থেকে শুরু করে স্কুল, কলেজ, ক্লাব, নানা রকম সংগঠন থেকে শুরু করে প্রায় ব্যক্তি পর্যায়ে অনেকের জন্য প্রয়োজনীয় হয়ে পড়েছে ।

এক বার কষ্ট করে এই কাজ শিখতে পারলে আপনি খুব সহজেই এই সেক্টর থেকে লাখ লাখ টাকা আয় করতে পারবেন ।

জুম সেপার নামের বাংলাদেশি এক কোম্পানি এই বিজনেস করে কোটি কোটি টাকা আয় করছে । সুতরাং আপনি চাইলে লাখ টাকা ইনকাম করা অসম্ভব কিছু নয় ।

০৭। সফটওয়্যার ও আপ ডেভলপার –

বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে জিনিসটি মানুষের জীবনকে সহজ করে দিচ্ছে সেটা হল সফটওয়্যার এবং আপ ।

বিজনেসের হিসেব, স্কুলের ছাত্রদের হাজিরা, বেতন, নাম্বার, শিক্ষকদের বেতন, সমিতির হিসেব দোকানের কেনা-বেচা সব কিছুর হিসেব রাখতে সফটওয়্যার ব্যাবহার করা হচ্ছে ।

আপ মানুষের জীবনকে করেছে খুব সহজ ও গতিশীল । এখন ফ্লেক্সি-লোড দেয়ার জন্য দোকানে যেতে হয় না ।

মোবাইলের বিকাশ আপ থেকেই আপনি মোবাইলে রিচার্জ করতে পাচ্ছেন ।

বিকাশ ছাড়াও ইমো, ওয়াটসআপ, ভাইবার, সহ হাজার হাজার আপ মানুষের জীবন যাত্রা সহজ করে দিয়েছে ।

আপনি এসব কিভাবে করতে হয় শিখতে পারলে খুব সহজেই মোটা অংকের টাকা আয় করতে পারবেন ।

গুগলের প্লে স্টোরে গেলে আপনি এমন লাখ লাখ এপ দেখতে পাবেন ২০১৬ সালে ব্যক্তি পর্যায়ের আপ ডেভলপারেরা প্রায় ২০ বিলিয়ন ডলার এখান থেকে আয় করেছে ।

আপনি আপ ডেভলপ শেখার জন্য কিছু ওয়েবসাইটে যেতে পারেন সেগুল নিচে দেয়া হল – Treehouse, CodeAcademy, Skillcrush ।

০৮। ডোমেইন নেম কেনাবেচা –

অনলাইন জগতে ডোমেইন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস । আমরা অনলাইনে যখন ফেসবুক ইউটিউব এ যাই।

তখন আসলে আমরা কোথায় যাই আমরা একটা ওয়েবসাইটে যাই , সেই ওয়েবসাইটে যাবার জন্য আমরা লিখি – facebook.com বা youtube.com এসব লেখার পরে আমরা সেই ঠিকানায় চলে যাই ।

অনলাইনে এই facebook.com টাই হল ডোমেইন । আপনি যদি লিখেন BHABAN.com তবে একটি রিয়েল এস্টেট সাইটে যেতে পারবেন ।

আপনি , Bddelivery.com লিখলে এই ডেলিভারি কোম্পানির সাইটে ভিজিট করতে পারবেন ।

তা ছাড়াও হাজার নয় লাখ লাখ ডোমেইন আপনি অনলাইনে দেখতে পাবেন ।

এই ডোমেইন গুলো প্রাথমিক ভাবে খুব অল্প টাকায় বিক্রি হলেও পরবর্তীতে বা খুব জনপ্রিয় ডোমেইন নেমগুলো শুধু লাখ না কোটি কোটি টাকায় বিক্রি হয়।

Insure.com ২০০৯ সালে ১৬ মিলিওন অ্যামেরিকান ডলারে বিক্রি হয় ।

এছাড়া sex.com, game.com, hotel.com fb.com সহ অনেক ডোমেইন আছে যেগুলো মিলিওন মিলিওন ডলারে বিক্রি হয়েছে ।

অনালাইনে যে কোনো বিজনেস করতে চাইলে এই ডোমেইন কেনা লাগবেই সুতরাং ভাল ডোমেইন সব সময় খুব ভাল দামে বিক্রি হবে ।

আপনি আগ্রহী হলে অনলাইনে এসব বিষয়ে কয়েক মাস পড়া লেখা করার পরে এই বিজনেস শুরু করতে পারেন ।

হিসেব ঠিক থাকলে টাকা আর টাকা । BHABAN.com , Bddelivery.com Cyext.com , CyberExt.com ShopEx.com Bddelivery.com কেনার জন্য বিভিন্ন কোম্পানি থেকে লাখ লাখ টাকা আয় করতে পারেন ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *