ইউটিউব নিয়ে হালাল হারাম বিতর্ক ! সমাধান কি ?

বর্তমানে ইউটিউবে অনেকেই কাজ করছেন । রীতিমত একটা ট্রেন্ডে পরিণত হয়েছে এটি !

এই হুজুগের তালে গা ভাসিয়ে অনেক -এর সঙ্গে জড়িয়ে পড়ছেন। করছেন না হালাল হারামের
চিন্তা ও ।

আমি এই পোস্টে চেষ্টা করবো কিভাবে হালাল ভাবে ইউটিউবে কাজ করা যেতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে।

আসলে সত্যি কথা হল,বর্তমানে ১০০ % হালাল ইনকাম করা এক মহা দূরহ কাজ । কোন কোন ক্ষেত্রে তো রীতিমত অসম্ভবও বটে !

তাহলে কি করবেন এখন ? হাত গুটিয়ে বসে থাকবেন ?

যেহেতু পুরোপুরি হালাল ভাবে আয় করা অনেক কঠিন । তাই আপনি আপনার সাধ্যমত চেষ্টা করবেন যাতে আপনার আয়টা হালাল হয়,যতটুকু সম্ভব ।

কিছু ভুল ভ্রান্তি হবেই। কিন্তু আপনি সব সবময় চেষ্টা করবেন হারাম থেকে দূরে থাকতে । আপনার এই প্রচেষ্টাই তো আল্লাহ পাক চান।

আমি আসলে কি বুঝাতে চাচ্ছি, আশা করি সবাই বুঝতে পেরেছেন ।

এবার দেখি এসবের সমাধান কিভাবে করা যেতে পারে ?

১.তথ্যভিত্তিক বা শিক্ষামুলক ভিডিও করুনঃ

বিনোদন মুলক ভিডিও করলে কম বেশি হারামের সংমিশ্রণ ঘটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে । তাহলে উপায় ?

তথ্য ভিত্তিক ভিডিও নিয়ে কাজ করলে এটা যেমন লং টাইম লাস্টিং একটি চ্যানেল হবে।

তেমনি অনেক নাজায়েজ বিষয় থেকে দূরে থাকা সহজ হবে ।

২. ব্যাকগ্রাউন্ড মিউজিকঃ

আমরা সাধারণত বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি , যেগুলো আসলে জায়েজ কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায় ! তো কি করবেন এখন ?

এ ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারেন বিভিন্ন নাশিদ এর ভোকাল ভার্সন আছে । ওগুলো চাইলে ইউজ করতে পারেন । হারাম থেকে কিছুটা হলে ও বাঁচবেন।

৩.ইমেজ ইউজঃ

ইমেজ ইউজ করার জন্য দেখি অনেক রকম ফন্দি করতে হয় অনেক ভাই কে ।

কিন্তু ওই ইমেজটা তো আসলে আপনারই না ! যাই করেন সেটা কি বৈধ হবে ?

তাহলে উপায় কি ?

উপায় হল ফ্রি ইমেজের অনেক গুলো সাইট আছে । আপনি ওখান থেকে নিতে পারেন । কারন ওগুলো বিনামূল্যে ইউজ করার পারমিশন আছে ।

৪. সফটওয়্যার ইউজঃ

আমরা যেসব সফটওয়্যার ইউজ করি ভিডিও বানানোর জন্য, ওগুলো সাধারণত প্যাচ, ক্র্যাক সহ আরও নানা উপায়ে ব্যাবহার করতে হয় ।

কিন্তু এটা কি জায়েজ ? এগুলো তো পেইড সফট । এভাবে ইউজ করা মানে হচ্ছে তাদেরকে ঠকানো ! তাহলে উপায় ?

উপায় হল ওপেন সোর্স সফট ইউজ করা । নেটে সার্চ দিলে নানা ওপেন সোর্স সফট পাবেন ।

এই ধরনের সফট গুলো বিনামূল্যে বিতরণের জন্যই তৈরি করা। খালি খালি কেন পাপ কামাবো আমরা ?

৫.তথ্য ইউজঃ

ধরুন আপনি একটি টপ টেন ভিডিও বানাতে চাচ্ছেন। কিন্তু আপনি তো এইসব ইনফো জানেন না । তাহলে কই পাবেন ?

আরেকজনের ভিডিও থেকে চুরি বা অন্য কোন ফন্দি ? কোন দরকার নাই ।

তাহলে উপায় ?

এখানে ও উপায় হল ওপেন সোর্স এর ওয়েব সাইট গুলো ইউজ করতে পারেন ! যেমন উইকিপিডিয়া,উইকিহাউ ।

আর যদি এখানে না পান তাহলে টপ টেন রিভিউজ নামে একটা সাইট আছে, ওখান থেকেও নিতে
পারেন ।

কিন্তু ভিডিও ডেসক্রিপশনে তথ্য সুত্র দিতে ভুলবেন না যেন । এতে এক ঢিলে দুই পাখি মারতে পারবেন !

এক.

আপনার ভিডিওতে আপনি যে তথ্য দিলেন তার গ্রহণযোগ্যতা বাড়বে । তথা, আপনার ভিডিওর অথরিটি বাড়বে।

দুই .

আপনি যে ওদের তথ্য ইউজ করলেন তার ক্রেডিট দিয়ে দিলেন । ওরা ও একটা ব্যাকলিঙ্ক পেল।

৬. অপ্রাসঙ্গিক ট্যাগঃ

অনেক ভাই তার ভিডিও তে ইচ্ছে মত ট্যাগ ব্যাবহার করেন। এতে করে ভিউয়ারদের কে কি ধোঁকা দেওয়া হল না ? মানুষকে ঠকানো এটা কি জায়েজ ?

উপায় কি ?

এটার উপায় পানির মত সহজ । প্রাসঙ্গিক ট্যাগ ইউজ করুন । অতিরিক্ত ট্যাগ দেওয়া ভাল নয় । অল্প দিন, রিলিভেন্ট দিন ।

৭.ভুলভাল টাইটেলঃ

ভিডিও হল একটার, টাইটেল দিয়ে রাখলেন আরেকটার ! এভাবে ভিউয়ারদেরকে ধোঁকা দিয়ে যে আয় হবে সেটা কি জায়েজ হবে ভাইয়া ?

উপায় কি ?

এটার উত্তর ও সহজ । রিলিভেন্ট টাইটেল দিন । ভিতরে যা আছে, তাই দিন । কোন বাটপারি করার দরকার নাই।

৮.উল্টাপাল্টা থাম্বনেইলঃ

ভিতরে আছে আবুলের নাটক। থাম্বনেইল দিলেন জোসনার নাটক ! না দেখলে মিস !

এভাবে আর কত দিন ?

আকর্ষণীয় থাম্বনেইল দিতে হবে। তার মানে এই নয় যে যা খুশি তাই দিবেন। সঠিক থাম্বনেইল দিন।

এ ক্ষেত্রেও ফ্রি ইমেজের সাইট গুলোকে ব্যাবহার করতে পারেন ।

আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের উপায় করে দিন । আল্লাহ হাফেজ ।

Similar Posts

  • ডিজিটাল মার্কেটিং বনাম অ্যানালগ মার্কেটিংঃ

    ডিজিটাল মার্কেটিং এর ধারণাটিকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য একজন মার্কেটারকে অবশ্যই বেশ কিছু ব্যাপারে দক্ষ হতে হবে। তার আগে ডিজিটাল মার্কেটিং এর পূর্বসূরি অ্যানালগ মার্কেটিং এর ব্যাপারে একটু জেনে নেই। ডিজিটাল মার্কেটিং এ আমরা ঘরে বসেই নতুন কোনো পণ্যের ব্যাপারে বা কোনো সংগঠনের ব্যাপারে জানতে পারছি। কিন্তু অ্যানালগ মার্কেটিং এর ক্ষেত্রে ব্যাপারটি ততো সহজ ছিলো…

  • কিভাবে একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করবেন :

    আমি 2023 সালে একটি অত্যাধুনিক ই-কমার্স ওয়েবসাইট তৈরি করার বিষয়ে আমার অন্তর্দৃষ্টি শেয়ার করতে পেরে উত্তেজিত। অনলাইন রিটেলের সর্বদা বিকশিত বিশ্ব প্রতিযোগিতামূলক থাকার জন্য শিল্পের প্রবণতা, ভোক্তাদের পছন্দ এবং উদ্ভাবনী প্রযুক্তির গভীর বোঝার দাবি রাখে। এই বিস্তৃত ব্লগ নিবন্ধটি সফল ই-কমার্স প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ উপাদানগুলি অন্বেষণ করবে, প্রতিক্রিয়া- শীল ডিজাইন এবং নিরবচ্ছিন্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা থেকে শক্তিশালী নিরাপত্তা…

  • ওয়েব হোস্ট হিসাবে Shopify কতটা শক্তিশালী?

    Shopify এর ওয়েব হোস্ট ক্ষমতা সর্বমোট চিত্তাকর্ষক। তুমি পাও সীমাহীন ব্যান্ডউইথ, যদিও এটি স্ট্যান্ডার্ড হওয়া উচিত যেহেতু আপনার ব্যবসায়ের বৃদ্ধি অন্যথায় বন্ধ হয়ে যাবে। Shopify আপনার ওয়েব ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে আপডেট করে, আপনার সাইটটি নামিয়ে নেওয়ার দরকার নেই এবং আপনার গ্রাহকদের আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। এগুলি হারাতে দুর্দান্ত উপায়! তবে তাদের ওয়েব হোস্টিংয়ের আমার প্রিয়…

  • নেটওয়ার্ক ডিভাইস (Network Devices) : 

    কম্পিউটার, প্রিন্টার, ফ্যাক্স মেশিন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস একটি নেটওয়ার্কের সাথে সংযোগ করতে ব্যবহৃত হার্ডওয়্যার ডিভাইসগুলোকে নেটওয়ার্ক ডিভাইস (Network Devices) বলে। এই ডিভাইসগুলো একই বা ভিন্ন নেটওয়ার্কে দ্রুত, নিরাপদ এবং সঠিক উপায়ে ডেটা স্থানান্তর করে। নেটওয়ার্ক ডিভাইসগুলো ইন্টার-নেটওয়ার্ক বা ইন্ট্রা-নেটওয়ার্ক হতে পারে। নেটওয়ার্ক ডিভাইসসমূহঃ মডেম: মডেম হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস (Network Devices) যা মডুলেশন ও ডিমডুলেশনের মাধ্যমে এক কম্পিউটারের…

  • ইন্টারনেট অধিগমন :

    ইন্টারনেটের সাথে সংযোজন স্থাপনের প্রক্রিয়াএই নিবন্ধটি ব্রডব্যন্ড ইন্টারনেট সুবিধাসহ সামগ্রিক ইন্টারনেট সুবিধা সম্পর্কে। টেলিকমিউনিকেশন সংকেত পদ্বতির জন্য ব্রডব্যন্ড দেখুন। ইন্টারনেট অধিগমন হচ্ছে এক ধরনের প্রক্রিয়া যা একক ব্যবহারকারী এবং সংগঠনকে ইন্টারনেটের সাথে সংযোগের সুবিধা দেয়। এই প্রক্রিয়াটি কম্পিউটার, কম্পিউটার টার্মিনাল, মোবাইল ডিভাইস এবং মাঝে মাঝে কম্পিউটার নেটওয়ার্ক দিয়ে বাস্তবায়িত করা হয় । ইন্টারনেটের সাথে যুক্ত হলেই যে কেউ ইন্টারনেটে…

  • ডিজিটাল মার্কেটিং কি? ইহা কত প্রকার ও কি কি? সুবিধা ও ভবিষ্যৎ চাহিদা

    ডিজিটাল মার্কেটিং কি?(what is digital marketing in Bangla)  ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং বা ইন্টারনেট এডভার্টাইজিং,আপনি যাই বলে থাকেন না কেন আপনার কোম্পানি বা সংস্থাকে অনলাইনে মার্কেটিং বা পরিচিত করে তোলা বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ একটি (digital marketing) বিষয়। কেননা বিগত এক দশকে ইন্টারনেটের ব্যবহার দ্বিগুণ হারে বেড়ে গেছে এবং এই পরিবর্তনটির ফলে লোকেরা কীভাবে পণ্য…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *