সারাক্ষণ মনে থাকবে

নশ্বর পৃথিবীতে যত দিন বাঁচবো
ততো দিন একান্ত যেনো থাকবো
জীবনভর ঐকান্তিক মায়ার জন্য
তোমাকে অন্তরে স্থান দিয়ে যাবো।

মোর প্রাণ প্রিয় বন্ধু পাশে থেকো
কখনো যেওনা গো তুমি বহু দূরে
আমাকে ছেড়ে যদি বা চলে যাও
শত দূরে আমি হয়ে যাব ভবঘুরে।

বিশাল আকাশ আমার যে সাক্ষী
প্রাণ জুড়ানো মৃদুমন্দ বাতাস বয়
কেবলমাত্র তোমাকে দিয়েছি মন
তুমি বিহনে হৃদয় শান্তিতে না রয়।

তুমিই শুধু থাকবে সারাক্ষণ মনে
ঐ মৃদু হাওয়া বলছে কানে কানে
দূরের পৃথিবী থেকেই স্বজন শুনে
যতো দিন থাকবো তোমার প্রাণে।

জীবনে আমার আসুক বাধা যত
তবু আমি যাবো নাকো দূরে তত
জীবন যাপনে যত থাকি কর্মরত
তোমার অসুখে হয়ে যাই মর্মাহত।

Similar Posts

  • অস্ত্র ধরে

    অচেনা এক লোকঅনেক তারই দুঃখ!ফ্যাকাসেও যার মুখধড়ফড় করছে বুক!হাফিয়ে ভয়ে বলেবুক ভেজা ও জ্বলে!কান্নার শব্দ যা কতকষ্ট ভরা হৃদয় শত!বলা হলো শান্ত হওকথা পরিষ্কার কও।সে তখন পেল বলসন্ত্রাসী যা এক দল।দু’ভাই বাজারে যাইব্যবসায় টাকা পাই।সন্ধ্যায় বাড়ি যেতেসব গোছিয়ে নিতে।সন্ত্রাসীরা যেই ধরেকত মারামারি করে!টাকার ও জন্য ওরাওকে যা মারে তারা!সাথেই ছিল যে ভাইএখন তার প্রাণ নাই!ভাইকে…

  • লুকোচুরি খেলা

    ঝরো ঝরো বৃষ্টির চলে যত শব্দঝির ঝির বাতাসের মৃদুমন্দ গন্ধ। তারাদের মিট মিট লুকোচুরি খেলাভাল থেকো তা নিয়ে সারাটা বেলা। বৃস্টি ভেজা পায়েও এলে মনে হয়আকাশের বুকে যে জল ছবি রয়। আরো হাসলে তুমি মনে হয় কতোস্বপ্ন মগ্ন পাখিও ডানা মেলে যতো। বসন্তের অনেক ফুল তোমায় দিবকোকিলের মধুর গান শুনতে পাব। প্রচন্ড তাপ গৃষ্মের দিব…

  • ঘুমের ঘোর

    ছোট ছোট ছেলেরা ঘুমের মধ্যেও হুঁ হুঁ করেযাদের গল্প শুনতে শুনতে আরো ঘুমে ধরে। যুদ্ধের সময় সৈন্যরা কত দিন রাতই জেগেহয়রান হয়েই শিবিরে ফিরে ঘুম যেন ত্যাগে। অনেক সময় তখন দেখা যায় তারা চলতেঘুমের ঘোরে মাতালের মতো ওদের টলতে। শীতের সময় পাড়া গাঁয়ে থাকে কতো শীতশহরের লোক গ্রামের বাড়িতে হয় যা ভীত। শীত কি রকম…

  • ভীত সন্ত্রস্ত

    কত জন চুপ থাকে তারা যেন বোকাঅসৎ ও বাটপাররা দেয় কতই ধোকা।ধান্দাবাজ অসাধু বাটপার চিটিংবাজসাধু সেজে তারাই দেয় মাথায় তাজ।জেনে শুনে সরলদের যা দেয় ফাঁকিবিচারেরও রায় দেয় জুরে সুরে হাঁকি।জ্ঞানীগুণীরা যত তাঁরা থাকেন নিরবঅসম্মানের ভয়ে তাঁরা করেনা যে রব।বাটপার প্রতারকের থাকে শোরগোলঅল্প কিছুতে তারা করে যা গন্ডগোল।সুযোগের সন্ধানে থাকে কত যে ব্যস্তনিরীহ সরল ভদ্র যতই…

  • বানোয়াট

    মিথ্যা সাক্ষী ও প্রবঞ্চনা মামলায় কতহয়রানির খবর যেন শুনা ও যায় শত। “সত্য বলিব কোন মিথ্যা বলিব না” বলেশপথ নিয়ে মিথ্যা কত সাক্ষী দেয়া চলে। আদালতে শপথ বাক্যে ওয়াদাবদ্ধ হয়মিথ্যা জবানবন্দীর ও শত প্রমাণ রয়। প্রতিপক্ষ চরম হয়রানি শ্রান্ত-ক্লান্ত যতঘায়েল নাজেহালের আশংকা রয় তত। মিথ্যা মামলা রাষ্ট্র যন্ত্রকেও করে বিভ্রান্তপ্রতিপক্ষকে ঘায়েল আর করে সর্বস্বান্ত। বানোয়াট…

  • স্বর্গে যাবে

    নবীজীর বাণী জেনে রেখ সবেযার একটি মাত্র বা দু ‘টি মেয়েরয়েছে সে জান্নাতে যাবে আরতিনটি মেয়ে হয় যদি তবে তোনবী (স.) এর সাথে স্বর্গে যাবে। পুরস্কার স্বরূপ বেহেশত আছেঈমানদারের জন্য যদি আমলইখলাসের সহিত ইবাদত করেমৃত্যুর পরে স্রষ্টার স্নেহে তাদেরজন্যে জান্নাত নির্ধারণ রয়েছে! হজ ই ইসলামের অন্যতম খুঁটিনবীজি বলেছেন কবুল হওয়াহজের প্রতিদান হলো একমাত্রজান্নাত হজ করে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *