কত অসহায়

                                                    

জন্মের শুরু থেকে কতো অসহায় ,
মা বাবা পরিজন সকল ই সহায়।
খাবারের প্রয়োজনে কান্নার শুর,
তাড়াহুড়ো করে মা থাকে যদি দূর।
যাদু মনি বাছাধন আহ্লাদের বানী ,
আনন্দে জড়িয়ে মুছে চোখের পানি।
আল্লাহর নাম যপে শান্ত করে তারে,
জিকির আজকারে কত সুর যে ধরে।
খাবার দেয় হাত বুলায় বদনেতে তার,
তন্দ্রার পরে ঘুম ধরে, সোহাগেতে মার।
আদরের শোনা মনি জাগবে কখন ?
মায়ের খেয়াল থাকে সেদিকে তখন।
দিবা নিশি কাটে তাঁর সন্তানের তরে,
অনুকম্পা অনুরাগ মায়ের জীবন ভরে।

Similar Posts

  • দুঃখ দিও না !

    সাথী তুমি কার মন্ত্রণা পেলেআবারো এখানে কেন এলে। প্রথম ফাগুনে যা নবীন বেশেধনীরে তো ভালোবেসে হেসে। যাদের আছে বেশ টাকাকড়িমেলায় যায় তারা তাড়াতাড়ি। গরিব দু:খীদের মাথায় বাড়িবাড়িতে বসেনা পাকের হাড়ি। ঘর বাড়িতেই যার খাবার নাইমেহমান আসে মেয়ের জামাই। যতো মেলা আছে করি মানাএভাবে তুই আর আসিছ না। গরিবদের আর দুঃখ দিছ নাজ্বালা যন্ত্রণা আর বাড়াছ…

  • বিষন্ন মন

    মাঝে মাঝে মনে হয় শুরুতে বলতে যদিএ রকম মোর মনটা ভেঙ্গে দেবে তাহলেহয়ত এতো কষ্ট করতে হতো না নিরবধি। কষ্ট ব্যতীত অশ্রু ঝরাতে পারে না কেহোভালোবাসা ছাড়া কোনো স্বপ্ন হয়না তবেকাউকে কাঁদিয়ে সুখী হয়নি কারো দেহো। একটি কষ্টকে কখনো ফেলা যায়নি মুছেহাজারো সুখের স্মৃতি দ্বারা কিন্তু অসংখ্যস্মৃতিও একটি কষ্ট মুছে দিয়ে যায় পাছে। বারবার নিজেকে…

  • দৃষ্টি নন্দন

    আল্লাহতায়ালা সবকিছু করেছেন সুশোভিততাঁর সুনিপুণ সৃজন দক্ষতায় সৃষ্টি জগতেরসৌন্দর্য নান্দনিকতায় রেখেছেন সুসজ্জিত। চন্দ্র সূর্য তারকা দ্বারা রেখেছেন সৌন্দর্যময়আকাশ আর জমিনকে গাছ-গাছালি ফলফলাদিপূর্ণ করেছেন দৃষ্টি নন্দন শোভাময়। পাহাড় -পর্বত নদী-নালা সৃষ্টি মানুষের দায়খাল বিল পুকুর ভরা জল চতুষ্পদ জন্তুকেদিয়েছেন অধীন করে যাতে উপকার পায় । সব চেয়ে শ্রেষ্ঠ সুন্দরতম সৃষ্টি হচ্ছে মানুষআল্লাহ সুশ্রী গঠন উত্তম অবয়ব-চেহারায়তৈরি…

  • মুশকিল আসান

    মাতা পিতা সংসারে জীবিত যারবিপদ আপদ মুশকিল মুছিবতেতাঁদের দোয়াতে উদ্ধার হয় তার। সন্তানের জন্যে যদি প্রার্থনা থাকেশতো কষ্টের মধ্যে কেউ থাকলেওপ্রার্থনার ফলে মুক্তি মিলে ফাঁকে। তাঁদের হতে একজনও রয় কারোসর্বদা আরাধনা উপাসনায় নিমগ্নথেকেই স্রষ্টার নিকট দোয়া সারে। সৃষ্টিকর্তা আল্লাহ রহিম ও রহমানযতো পাপী তাপী বান্দাদের তরেকেবলমাত্র তিনি অসীম দয়াবান!

  • আনন্দ অসীম

    শীতের সকালে বাসা থেকে আমরা বের হইজামা কাপড় সুয়েটার জাম্পার সব যত লই।গাড়ি যোগে যাত্রা আরম্ভ একত্রে সবাই করিদোয়া পড়ে দূরের পথ চলি আল্লাহকে স্মরি।গ্রামের বাড়ির রাস্তায় সকল দিলাম রওয়ানাঅনেক পরে যাচ্ছি বলে ফুর্তির নেই সীমানা।নাতনি দুটি হাসি খুশি আরো শত আনন্দময়গাড়ি দ্রুত বেগে গন্তব্যের দিকে চলতেই রয়।নদী নালা পুকুর মাঠ ঘাট চলা চলের পথেআরো…

  • ডিজিটাল বিশ্ব

    ডিজিটাল সক্ষমতা অর্জন উন্নত বিশ্ব করেপ্রায় সব ধরনেরই সেবা ব্যবস্থা তার মাধ্যমেউন্নয়ন ঘটিয়েছে সুকৌশলে বহু আগে চিন্তাভাবনা আমরা সেটার এখন করছি যা পরে। চল্লিশ-পঞ্চাশ বছর পূর্বেও পেনশন পেতেনস্কান্ডিনেভিয়ান কোনো দেশের অবসরপ্রাপ্তবয়স্ক ব্যাক্তি দেশের সামাজিক ও নিরাপত্তাবলয়ের অধীনে বাড়িতে যে একা থাকতেন। রেফ্রিজারেটরের দুধ ফলমূল আরোও রুটিসপ্তাহান্তে না ফুরালে ঐ সব হয়ে যেত বাসিফেলে দিয়ে সে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *