বিষণ্ণ মুহূর্ত

কখনো রাত্রির ভিতরে এসে
আরো যায় যদি রাত্রি মিশে।

জেগে ওঠেই অন্ধকার থেকে
আলোতে সমস্ত মুখটি দেখে।

মুছে যায়তো মুখরতা তোমার
এজন্য ভেসে যায় সব আমার।

প্রতিটি মুহূর্ত যদি নিয়ে আসে
বিষণ্ণ অতীত বিন্দু ভরে রসে।

কথা যদি কখনোই থেমে যায়
থামাটা যদি চোখের দৃষ্টি পায়।

প্রত্যেক শরীর যতো কথা বলে
মনের গভীরে কতো যেন চলে।

রাতে রাত্রি মিশে যাওয়া ভালো
অন্ধকারেতে জ্বলে যদি আলো।

তুমি সত্য কথা বলোনি সেদিন
অপমান ঢেকে রেখেছ যেদিন।

সব বর্ণ স্তব্ধতা ছড়িয়ে দেয় যদি
কোলাহলও হতে পারে নিরবধি।

শব্দ দিয়ে তোমার কথা যা লিখি
ছন্দের ভিতরে কেবল তাই দেখি।

Similar Posts

  • দিদি মনি

    ও পাড়ার স্নেহের দিদি মনি,অনেকে বলেন তাকে চিনি।তার আচার আচরণ মদুর,ভূলা যায় না গেলে ও সুদূর।অনেক গুণাবলী আছে যার ,সমাদর তিনি পান যে সবার।বিদ্যালয়ে তিনি পড়তে গেলে,পাড়ার লোকজন সাথী মিলে।বই পেন্সিল কলম আর খাতা,আরো নিয়ে যান সাথে ছাতা।পড়া লেখার হয়ে গেলে শেষ,ব্যাকুলের মত হন তিনি বেশ।বাড়িতে আগমন হয় যখন,কত মায়া মমতা রয় তখন।

  • স্নেহাস্পদ

    মানুষ জাতি সবার শ্রেষ্ঠচাল চলন আচরণ আরকাজে কর্মে হবে উৎকৃষ্ট। গায়ে আছে শক্তি ও বলমহৎ উদ্দেশ্যে চলে যাওজীবনটি করো উজ্জ্বল। স্নেহাস্পদ কত বাছাধনযাতায়াতের রাস্তায় চলেরেখে যাও গুরুদের মন। জীবনটি ক্ষণিকের তরেতপস্যা সাধনায় কাটিয়েসমৃদ্ধি করো জীবন ভরে। নিয়ম মাফিক চলে যারাউপাসনা আরাধনাতে ইহপরকালে মুক্তি পায় তাঁরা।

  • অনুগ্রহের জান্নাত

    আল্লাহর ভয় ও তাকওয়ায় জান্নাত মিলেএপ্রসঙ্গে খোদা তায়ালা পবিত্র কোরআনমাজিদে বলেছেন, ‘নিশ্চয়ই খোদাভীরুরাথাকবে ছায়ায় আর প্রস্রবণ সমূহে তাদেরবাঞ্ছিত ফল- মূলের মধ্যে সময় যাবে চলে। আল্লাহ সৎকর্মীদের পুরস্কৃত করে থাকেনকরুনাময় খোদা তায়ালার অসংখ্য দয়ারফলে ঘোষণা করা হবে তোমরা যা করতেতার বিনিময়ের ভিত্তিতে তৃপ্তির সঙ্গে সবেপানাহার কর এ বাণী সবে যে মনে রাখেন। কু-প্রবৃত্তি নিয়ন্ত্রণে জান্নাতে যাওয়া…

  • দিক দিগন্ত

    অনুমতি নিতে যত কথাসিধান্ত নিবে যাবে যেথাআরো সাথে রবে সেথা। দিক বিদিক ছুটেই চলেসকল বন্ধু বান্ধব মিলেকতো চলছে হেলেদুলে। কেউতো গল্প সল্পে মত্তকাহিনীও তথ্য উপাত্যচলছে সব দিক দিগন্ত। চলার পথে একটি হাটএর পরে রয় খেয়াঘাটএকটু দূরে বিশাল মাঠ। তারা মাঠে পৌঁছে যায়ভীড় হয় দর্শকের দায়কত পরিচিত বন্ধু পায়। ওরা সকল দর্শক সাজেবসে গেলো সবার মাঝেভরপুর…

  • কতো স্নেহ !

    আমি যে তোমাকে কতো স্নেহ করিতাইতো সুখে ও দু:খে একে অন্যকেসমানভাবে ভাগাভাগির সুযোগ ধরি। সারাটি জীবনভর রাখব সাথী করেচেষ্টায় আছি সম্পর্ক গভীর রাখতেএকত্রে থাকতে পারবো জীবন ভরে। আমাদের থাকবে ছোট্ট খেলার মাঠযেখানে বন্ধু বান্ধব তুমি আর আমিএকত্রে খেলা শেষে যাব পুকুর ঘাট। সেথা হাত পা ও মুখ ধৌত করে সবেকর মর্দন আরো বিদায়ী শুভেচ্ছাসহবাড়ির দিকেতে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *