সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ডিমান্ড কেমন ?ইহা কোথায় থেকে শিখব?কোন সোশ্যাল প্লাটফর্মটি টার্গেটেড অডিয়্যন্স সবচেয়ে বেশি ব্যবহার করে?

এবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা করা যাক। তো যখন আপনি Social media marketing করতে যাবেন।

ডিমান্ড নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপর। কেননা, আপনি যদি সোশ্যাল মার্কেটিং এর স্ট্রাটেজিকে সঠিকভাবে ফলো করতে পারেন। তাহল আপনি সফলতা অর্জন করতে পারবেন।

আর যখন আপনি সফলতা অর্জন করতে পারবেন। তখন কিন্তুু আপনার মার্কেটিং এর ডিমান্ড থাকবে।

অপরদিকে আপনি যদি এই Social Marketing এর স্ট্রাটেজিকে সঠিকভাবে বুঝতে না পারেন।

আপনি যদি সেই টেকনিক গুলোকে সঠিকভাবে কাজে লাগাতে না পারেন।

তাহলে কিন্তুু আপনি কোনোভাবে সফলতা অর্জন করতে পারবেন না।

আর আপনি যদি সফলতা অর্জন করতে না পারেন। তাহলে কিন্তুু আপনার মার্কেটিং স্ট্রাটেজির তেমন কোনো ডিমান্ড থাকবে না।

কারন কি জানেন? এর প্রধান কারন বুঝতে হলে আপনাকে একটি প্রবাদ শুনতে হবে।

সেটি হলো, “যতোদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন না। ততোদিন আপনার গল্পের কোনো মূল্য থাকবে না”।

কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয়? 

যদি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চান। তাহলে আপনাকে বেশ কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে।

আর সেই বিষয় গুলো নিয়ে এবার বিস্তারিত আলোচনা করবো। 

দেখুন, প্রত্যেকটি কাজে কিছু টেকনিক থাকে। আর যখন সেই টেকনিক গুলো অবলম্বন করা হয়। ঠিক তখনি উক্ত কাজে সফলতা পাওয়া যায়।

ঠিক তেমনি, যখন আপনি এই সোশ্যাল Marketing এর সাথে যুক্ত হতে চাইবেন।

তখন আপনাকেও অনেক বিষয়ের দিকে যথেষ্ট গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে।

আর আপনি যখন এই বিষয় গুলো গুরুত্বের সাথে খেয়াল রাখবেন।

তখন উক্ত সেক্টরে আপনার সফলতা পাওয়ার সম্ভাবনাও কয়েক গুন বেড়ে যাবে।

এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে, কি সেই বিষয় যেগুলো ফলো করলে আপনিও অন্যদের মতো Social media marketing করে নিজের একটা সফল ক্যারিয়ার গড়তে পাড়বেন?

তো চলুন এবার সেই বিষয় গুলো সম্পর্কে পর্যায়ক্রমে বিস্তারিত ভাবে আলোচনা করা যাক। 

সোশ্যাল মিডিয়া নির্বাচন (Social media selection) 

দেখুন, যদি আপনি সোশ্যাল মার্কেটিং করতে চান। তাহলে সবার আগে আপনাকে নির্বাচন করতে হবে যে।

আপনি আসলে কোন মিডিয়াকে কাজে লাগিয়ে মার্কেটিং করবেন।

হতে পারে আপনি ফেসবুকে মার্কেটিং করবেন অথবা টুইটারে মার্কেটিং করবেন।

তো এই বিষয়টা আপনাকে আগে থেকেই নির্বাচন করতে হবে।

তবে এটা সম্পূর্ন নির্ভর করবে আপনার মার্কেটিং পন্যের উপর।

অর্থ্যাৎ, আপনি আসলে কি পন্যের মার্কেটিং করবেন তার উপর নির্ভর করে এই সোশ্যাল মিডিয়াকে নির্বাচন করতে ।

তবে যখন আপনি এই ধাপটিতে অবস্থান করবেন। তখন আপনি নিজেই নিজেকে কয়েকটি প্রশ্ন করবেন।

এই প্রশ্ন গুলোর উওর খুজে বের করার চেস্টা করবেন।

যেমন, 

আপনি কোন লোকেশনকে টার্গেট করবেন? 

কোন সোশ্যাল প্লাটফর্মটি আপনার টার্গেটেড অডিয়্যন্স সবচেয়ে বেশি ব্যবহার করে?

সবশেষ কোন প্লাটফর্মটি ব্যবহার করলে আপনি আপনার টার্গেটেড অডিয়্যান্সের কাছে খুব দ্রুততার সাথে পৌঁছাতে পারবেন। 

আপাততো যখন আপনি মার্কেটিং করার জন্য সোশ্যাল মিডিয়াকে নির্বাচন করবেন। তখন এই বিষয় গুলোর দিকে খেয়াল রাখতে হবে। 

সোশ্যাল মিডিয়ার নিয়ম অনুসারে কাজ করা :

যখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কোন সোশ্যাল প্লাটফর্মকে বেছে নেয়া উচিত।

তখন উক্ত প্লাটফর্মের যেসব নিয়ম কানুন আছে। সে নিয়ম কানুন অনুযায়ী আপনাকে কাজ করে যেতে হবে।

যেমন, আমি ধরে নিলাম যে আপনি মার্কেটিং করার জন্য ফেসবুক সোশ্যাল মিডিয়া কে বেছে নিয়েছেন।

এখন আপনি যদি এই ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে চান। তাহলে আপনাকে কি কি করতে হবে?

প্রথমত আপনাকে একটি বিজনেস পেজ তৈরি করতে হবে।

এর সেই পেজটিকে আপনার প্রতিষ্ঠান বা পন্যের সাথে মিল রেখে সাজিয়ে নিতে হবে।

প্রয়োজন হলে আপনার প্রতিষ্ঠানের নামে একটি অফিশিয়াল ফেসবুক গ্রুপ তৈরি করতে হবে।

অপরদিকে আপনি যদি সোশ্যাল প্লাটফর্ম মার্কেটিং করার জন্য YouTube কে বেছে নেন।

তাহলে কিন্তুু আপনাকে অন্যভাবে কাজ করতে হবে, তাইনা?

তো আপনি যদি ইউটিউবকে বেছে নেন। তাহলে আপনাকে সর্ব প্রথম একটি Youtube channel তৈরি করতে হবে।

তারপর সেই চ্যানেলকে সঠিকভাবে কাস্টমাইজড করতে হবে। এরপর উক্ত চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে।

ঠিক এভাবেই আপনি যে কোনো সোশ্যাল প্লাটফর্ম নির্বাচন করুন না কেন।

উক্ত প্লাটফর্ম এর যাবতীয় নিয়ম কানুন গুলো মেনে তারপর আপনার কাজ চালিয়ে যেতে হবে। 

প্রমোশন বা প্রচার করা :

Social media share করার এটিই হলো শেষ ধাপ। এই ধাপে আপনাকে আপনার পন্য বা প্রতিষ্ঠানকে প্রচার করতে হবে।

যার মাধ্যমে আপনি আপনার মার্কেটিংকে সফলতার পর্যায়ে নিয়ে আসতে পারবেন।

তো এই ধাপে আপনাকে মূলত Advertising এর উপর নির্ভর করতে হবে। অর্থ্যাৎ, আপনার মার্কেটিং এ আপনি যে ধরনের অডিয়্যান্সকে টার্গেট করবেন।

সেই অডিয়্যান্সের কাছে দ্রুত গতিতে পৌঁছানোর একটি সহজ পথ হলো, বিজ্ঞাপন প্রচার করা।

যেমন, আমরা যখন ফেসবুক ব্যবহার করি। তখন আমাদের নিউজফিডে বেশ কিছু Sponsored দেখতে পাই।

মূলত এগুলোই হলো পেইড প্রোমোশন। যার মাধ্যমে তারা আপনার মতো অডিয়্যান্সকে টার্গেট করে নিজেদের পরিচিতি বৃদ্ধি করছে। 

সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কি কি শিখতে হবে?

যদি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে চান। তাহলে আপনাকে শুরু থেকে কিছু বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।

যদি আপনি সেই বিষয় গুলো সম্পর্কে সঠিক দক্ষতা অর্জন করতে পারেন।

তাহলে আপনার সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক গুন বেড়ে যাবে।

তো Social media marketing করার আগে আপনাকে ২ টি বিষয়ের উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত। যথাঃ 

Marketing Strategy 

Advertising Process

আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত এই বিষয় গুলো সম্পর্কে অবশ্যই জেনে নিতে হবে।

তাই এবার চলুন সেই বিষয় গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

What is Marketing Strategy? 

একটু ভেবে দেখুন,  একজন সবজি বিক্রেতা যদি ওষুধ বিক্রি করে। তাহলে বিষয়টা কেমন দেখাবে? নিশ্চই তা অনেকের কাছে পছন্দসই হবে না, তাইনা?

ঠিক একইভাবে কোনো ফার্মেসিতে যদি ঔষধের পাশাপাশি আলু পটল বিক্রি করা হয়। তাহলেও কিন্তুু বিষয়টা তেমন মানানসই হবে না।

এবার আপনি সোশ্যাল মার্কেটিং এর কথায় আসুন। তো এখানেও কিন্তুু আপনাকে সব দিক বিবেচনা করে কাজ করতে হবে।

একটি পন্যের প্রচার কোথায় করলে তা মান সম্মত হবে। এই বিষয়টি সম্পর্কে আপনার পূর্নাঙ্গ ধারনা থাকতে হবে।

এর পাশাপাশি কিভাবে আপনার পন্যের প্রচার করলে তা অডিয়্যান্সের কাছে উপযুক্ত বলে মনে হবে। সে সম্পর্কেও যথেষ্ট ধারনা রাখতে হবে। 

Advertising Process 

সোশ্যাল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ন অংশ হলো, Advertising করা।

কারন এই পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হবে।

তো যখন আপনি সোশ্যাল মার্কেটিং শিখবেন৷ তখন আপনাকে Advertising Process টাকে ভালোভাবে বুঝতে হবে।

কারন একেকটি সোশ্যাল প্লাটফর্ম এর Ad প্রদানের ধরন কিন্তুু আলাদা আলাদা হয়ে থাকে।

যেমন আপনি যদি ফেসবুকের মাধ্যমে কোনো বিজ্ঞাপন প্রচার করতে চান।

তাহলে এখানে আপনি যে প্রক্রিয়ার মাধ্যমে Advertising করতে পারবেন।

সেই প্রক্রিয়াতে কিন্তুু Twitter কিংবা Instagram এ করতে পারবেন না। 

কারন, প্রত্যেকটা প্লাটফর্মের কাজের ধরন আলাদা রকমের হয়ে থাকে।

আর কোন সোশ্যাল প্লাটফর্মে কিভাবে Advertising করতে হয়।

সে সম্পর্কে যদি আপনার কোনো ধারনা না থাকে। তাহলে কিন্তুু আপনি অন্যদের তুলনায় অনেক গুন পিছিয়ে থাকবেন।

তাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার আগে অবশ্যই এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন।

যাতে পরবর্তীতে আপনার কোনো প্রকার সমস্যা না হয়। 

সোশ্যাল মিডিয়া কোথায় থেকে শিখব?

যদি আপনি এই সোশ্যাল মার্কেটিং শিখতে চান। তাহলে আপনার সামনে অনেক গুলো পথ খোলা থাকবে।

আপনি চাইলে যে কোনো একটিকে পছন্দ করে সেই অনুযায়ী শিখে নিতে পারবেন।

প্রথমত আপনি যদি কোনো It Center এ গিয়ে শিখতে চান। তাহলে আপনি সেখান থেকে হাতে কলমে শিখতে পারবেন।

আবার বর্তমানে অনলাইনে এমন অনেক সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স আছে। আপনি চাইলে সেই কোর্স গুলো ফলো করেও অনেক কিছু শিখতে পারবেন।

এছাড়াও ইউটিউবে অনেক চ্যানেল আছে। যারা বিনামূল্যে অনেক টিপস শেয়ার করে থাকে। আপনি চাইলে তাদের কাছ থেকেও শিখে নিতে পারবেন।

অর্থ্যাৎ, আপনি আসলে কিভাবে শিখতে চান। তা সম্পূর্ন আপনার উপর নির্ভর করবে। 

পেশা হিসেবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেমন হবে?

আপনি যদি Social media marketing কে কাজে লাগাতে পারেন। তাহলে আপনি অনেক ভাল পজিশনে আসতে পারবেন।

তখন আপনি যদি চান যে এই কাজটিকে নিজের পেশা হিসেবে নির্ধারন করবেন। তাহলে আপনার চিন্তার মধ্যে কোনো ভুল থাকবে না।

কিন্তুু আপনি যদি এই কাজে সঠিকভাবে দক্ষ হতে না পারেন। তাহলে কিন্তুু আপনার সফলতা পাওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে।

আর এমতাবস্থায় আপনি এই সেক্টরকে পেশা হিসেবে বিবেচনা করাটা বিরাট বড় ভুলের কারন হয়ে দাড়াবে।

তাই এই সেক্টরে আসার আগে পুনরায় ভাবুন। আর খুজে বের করার চেস্টা করুন যে, আপনি আসলে এই সেক্টরে কাজ করার জন্য কতটুকু সিরিয়াস। 

সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে শেষ কথা :

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি তা আশা করি আপনারা আজকের এই পোস্ট করে জানতে পারলেন। 

এ ছাড়াও আমরা চেষ্টা করেছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখা সম্পর্কিত কিছু ভিডিও টিউটোরিয়াল দেয়ার। 

আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে থাকলে এবং ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখলে আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে নিতে পারবেন। 

সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন।  আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেয়ার জন্য।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *