অপ্রাপ্তির বেদনা !

কান্নার জল সকলে দেখে
হৃদয়ের যতো কষ্ট কেহো
কখনো কোনো দিন তাহা
কদাচিৎও দেখেনি চোখে।

পাওয়ার সুখ শান্তি থাকে
আর অপ্রাপ্তির বেদনা যা
সারা জীবনে ভোলার নয়
ভোগের মধ্যে রাখে যাকে।

অন্যকে এমন কথাই বলো
যে কথা বার্তায় কারো মনে
কখনো কষ্ট দুর্গতি না দেয়
তা সর্বদা লক্ষ্য করে চলো।

কারোও মনে আঘাত দিলে
সে যাতনার কারণে আল্লাহ
তায়ালার আরশ নড়ে আর
তাঁর যতো অসন্তোষ্টি মিলে!

Similar Posts

  • মহব্বত

    যদি সারা জীবন কাছে পেতে চাওকোনো লোককে তবে বন্ধুত্ব দিয়েতাকে তখনোই আগলে রেখে দাও। ধরণীর সব মানুষ বিখ্যাত হতে চায়এর জন্য কাজ কর্মের মনোনিবেশেউন্নত হওয়ার ভাল ফল তারা পায়। বন্ধুত্বের মর্ম আন্তরিক বন্ধুটি জানেসুখে শান্তিতে দু:খ দুর্গতিতে সর্বদাএকত্রে চলা ফেরায় পরষ্পর মানে। আন্তরিকতা যদি তৈরী করতে পারখোদা তায়ালা আর রাসুল (স.)এরহুকুম মত মিলে মিশে ইবাদত…

  • দয়ায় সৃষ্ট !

    জীবনের যৌবন হে মহান তব প্রকাশপ্রভা জীবন ও স্বপ্নের তাবির বিকাশ। জীবনের প্রদীপ জ্বালালে বিশ্ব মাঝেবান্দাদের বিনয় শেখালে কত সাজে। আলোকিত আলম তব ইল্‌মের বলেভোরের হাওয়াও সেপাহী হরদম চলে। মু’জিযায় বলেছে কথা পাথর নিষ্প্রাণতোমার সৃষ্টির সুবাসে মৃত পেলো প্রাণ। শান কতই না বড়ো হে চিরন্তর বিজয়ীঅবয়ব তোমার মহান হওনি পরাজয়ী। রাসূল(স.) শ্বাসের তব দশমাংশের দামদু’জাহানের…

  • মনে রেখো

    আমি চলে গেলেই তুমি মনে রেখোসে চলে গেছে বহুদূরে নীরব দেশেতার আচরণে কষ্ট পেয়েও থাকলেক্ষমা ও সুন্দর দৃষ্টিতে তাকে দেখো। আমায় তুমি রাখতে পারবে না যবেআমি অর্ধেক পথে যাওয়ার মতোইযদিও থাকি চলাফেরা ও আচরণেকষ্ট দিলে তো ক্ষমা করে দিও তবে। তাই স্মরণ রেখো তুমি আমার কথাশিশু কালে এক সাথে খেলা ধূলায়ব্যস্ত আর বিদ্যালয় থেকে এসে…

  • পহেলা এপ্রিল

    এপ্রিল মাসের ১লা তারিখ দীর্ঘ দিন ধরেবিশ্বজুড়েই খৃস্টান মুসলমান অবলা নারীপুরুষ অবুঝ শিশু-কিশোর খুশিতে লড়ে। চঞ্চল তরুণ-তরুণী ও কর্মী আধা বয়সীকর্ম জীবন থেকে অবসরপ্রাপ্ত বৃদ্ধ-বৃদ্ধাদল মত নির্বিশেষে ভোগ করে মধ্যবয়সী। সকল শ্রেণীর মানুষ খৃষ্টান কর্তৃক বোকাযায় বনে আর এক মহানন্দে কত উল্লাসেমেতে উঠে মুসলমানদের দেয় শত ধোকা! যেভাবে ঠিক সেই দিন ফার্ডিন্যান্ড রাজাতার স্ত্রী ইসাবেলা…

  • দু’টি সম্পদ 

    চোখ  দুটো  আছে যার সবই দেখে  চোখে তার! যার নেই কো এক চোখ  তার থাকেতো শত দুঃখ! থাকে যদি  কারো উভয়  চলা  ফেরা  করে নির্ভয়। এ ধরায় জন্মান্ধ যে লোক  তার তো  নেই  কোন সুখ! পছন্দ অপছন্দের বিষয়  যা পায় সব আনন্দে সয়! সুন্দর অসুন্দর ও ভালো  ফর্সা ময়লা আর কালো।  কোন কিছু পেলেই হলো …

  • সরল পথ!

    কেউ কারো যতো দুঃখের কথাঅন্যদের না বলে মনের গভীরেরাখো যদি লুকিয়ে তবে তাদেরহতে দূরে রবে অপবাদের ব্যথা! নিজের দুঃখটি লাগবের আশাঅপরের নিকট থেকে কখনোনা করে খোদার উপরে কেবলধৈর্য্য সহিষ্ণুতায় রাখো ভরষা! এ জগতে যদি কেহো কষ্ট পাওঅন্যের নির্ভর নাহি করেই শুধুআল্লাহ তায়ালা আর রাসুলেরপ্রদর্শনীত পথে সবে চলে যাও! যতো মুশকিল আরো মুছিবতসৃষ্টি কর্তার অপার অসীম…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *