এক ঢিলে দুই পাখি

কতো গান মুহূর্তেই ধুলোয় লুটিয়ে পড়ে
চতুর্দিকেতে এতো জম্পেশ খেলাধুলোয়
এসবের মধ্যেতেও বয়ে যেতে হবে বলে
তুলো কানে আরো বেঁধেছে পিঠে কুলো।

তোমার যতো চিন্তা অপমান ছুঁড়ে যাবে
কতো কথা বলেই সুখ পাবে ভেবেছিলে
চক্ষু দৃষ্টির যত আড়ালে অশ্বত্থের ডালে
মরে যাবে ভেবেছ দু’টি পাখি এক ঢিলে।

তুমি মেরেছও বটে তবে যা তোমার নয়
পাখি তো তোমার লুকানো নৌকোজলে
সকলেই জানি লুকোনো যা-কিছু আজ
অবশ্যই পেতে চাও ছলেবলে কৌশলে।

নেই কোন লাজ নিজের ম্লান মুখ দেখে
ফোনটিই রেখেছো তা বলে ঝনাৎ করে
এ-প্রসংগে বেশি কিছু আর বলার নেই
যেটুকুন বলার শেষ বলেছি একাক্ষরে।

গভীরভাবে দেখে শুনে বৈঠা বাইতে হবে
ঘাটে ঘাটে ওত পেতেও আছে ঘড়িয়াল
কবিতায় যদি কোন গল্প লুকোনো থাকে
গাপুস করে তাকে গিলে নেবে সিরিয়াল।

Similar Posts

  • গ্রামীণ

    আরম্ভ আর শেষ নেই কোনোশেষ নেই দস্যুতারভোরের বেলায় শূন্যে উঠেছেএক গ্রামের কুঠার।  ত্রিসীমায় কোনো সঞ্চার কেউথাকবে না কোনোভাবেআছে যেখানেই যত সবুজ রক্তসকল কিন্তু শুষে খাবে। উজাড় করে দিয়ে যাবে সববট বৃক্ষ শিমুল শালযাকে বল আজ বনভূমি তাকেজনভূমি বলো কাল। দশ দিগন্ত নান্দী মুখর হারিয়েফেলেই রয়েছে খেইএই জীবনে কোথাও মনে হয়কোনো প্রতিরোধ নেই। কোথা থেকে সেই…

  • মৌ মৌ গন্দ

    দূরের অতিথিরা সাজগুজ করে,নিমন্ত্রণে একত্রে এসেছেন পরে।সকলে মোরা এক সাথে বসলাম,অনেক স্বাদের কত কিছু খেলাম।সব কিছু আর লেখা যায়না ছন্দে,চতুর্দিক বিস্তৃত হল মৌ মৌ গন্দে।পানাহার করে কতই স্বাদ পেলাম,পরে আমরা গল্প গুজবে গেলাম।পাড়া পড়শী সহ কত লোক জন,বন্ধু বান্ধব আরো অনেক সু জন।জড়া-জড়ি ও কোলা-কুলি করে,আনন্দ খুশিতে অনুষ্ঠানটি ভরে।আতিথিয়-তায় সকল যে মশগুল,ছিলনা যেথায়ও অন্য শোরগোল।

  • সুগন্ধী ফসলি হাওর

    আজব ডানা ওয়ালা গর্জিত শকুনের দলতারা সবাই আচানক আকাশে দেখেছিলমানুষদের ভাবনারও অতীত এসব দৃশ্যেরকাছে হার মানে তাদের কল্পনার সব সীমানিজ হাতে বানানো তাদের অস্ত্রের চেয়েওশক্তিশালী আরোও কিছু আছে নাকি বল! এক ছোট বিন্দুতে এমন করে টিনের চালফুটো করে বেরিয়ে যায় তবুও অনেকে ইউঠান পেরিয়ে দা বল্লমও হাতে নিয়ে ছুটেগিয়েছিল ফসলি জমির দিকে বৃষ্টির তোড়বেড়ে এলে…

  • হায়রে নিয়তি !

    হায়রে নিয়তির এমন খেলাপৃথিবীতে আছে কত লোকতাদের জীবনে যতো অভাবঅনটন সব সময় রয় খাবারদাবার জুটেনি অনেক বেলা! কার ভাগ্যে কি তা বুঝা দায়সৃষ্টি কুলের সেরা জীব কিন্তুপোশাক খাদ্য বাসস্থান এরমধ্যে কিছুই না থাকায় তারাপ্রতিনিয়তই কতো কষ্ট পায়! কত অভাব অনটন লেগে রয়সকাল থেকে শুরু করে প্রতিদিন দ্বারে দ্বারে ঘুরতেই থাকেযদিচ সহানুভূতির ফলে যতোমিলে সামান্য হলেও…

  • সবে সফলতা চায়

    জীবনে সফল হতে সব মানুষ চায়সফল হতে পারেন না সকল কিন্তুজ্ঞান বুদ্ধি বিদ্যা ও সম্ভাবনা থাকাসত্ত্বে বেশিরভাগ মানুষ সফলতারউচ্চ শিখরে পৌঁছার পথ না পায়। কি করতে পারে জানে নাহি কেহপ্রধান কারণ হল মানুষের ভেতরযা সম্ভাবনা নিজের অজানা আরবাকি যতো চেষ্টা ও ধৈর্য সহকারেআত্মবিশ্বাসে সাধনায় লাগে দেহ। মনীষীরা শোনাতে চেয়েছেন বাণীযুগ যুগ ধরেই অভিজ্ঞতা বদলেরমাধ্যমেই সাফল্যের…

  • স্রষ্টার গুণগান !

    কতো কিছু ছিল যেন তাকে বলারসমস্ত কিন্তু ভুলে গেছি তার সহিতসাক্ষাতের পরে যখন আরম্ভ করিআমরা উভয়ে একত্রে রাস্তা চলার! সে আমার অনেক প্রাক্তন বন্ধু হয়এক সময় সকাল দুপুর সন্ধ্যা রাতমাঠে ঘাটে চলাচল খেলা ধুলায় ওপড়া লেখাতে সর্বক্ষণের সাথী রয়। আমাদের গভীর আন্তরিকতা ছিলএকে অন্যের কোনো মুহুর্ত সাক্ষাৎনা হলে অন্তরে কতো জ্বালা যন্ত্রণাসৃষ্টি হত এখন এসবও…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *