গ্রামীণ

আরম্ভ আর শেষ নেই কোনো
শেষ নেই দস্যুতার
ভোরের বেলায় শূন্যে উঠেছে
এক গ্রামের কুঠার।

 ত্রিসীমায় কোনো সঞ্চার কেউ
থাকবে না কোনোভাবে
আছে যেখানেই যত সবুজ রক্ত
সকল কিন্তু শুষে খাবে।

উজাড় করে দিয়ে যাবে সব
বট বৃক্ষ শিমুল শাল
যাকে বল আজ বনভূমি তাকে
জনভূমি বলো কাল।

দশ দিগন্ত নান্দী মুখর হারিয়ে
ফেলেই রয়েছে খেই
এই জীবনে কোথাও মনে হয়
কোনো প্রতিরোধ নেই।

কোথা থেকে সেই মুহূর্তে এসে
দিশাহীন প্রাঙ্গণে
বাইশটি ছেলে বাইশটি গাছ
বেঁধেছে আলিঙ্গনে।

বাইশটি ছেলে বাইশটি শিখা
কত স্নেহের আলিঙ্গনে
পরিদৃশ্যের মাঝখানেতে ওরা
অপেক্ষায় দিন গোনে।

ছালে ছালে জড়িয়ে গিয়েছে
বাইশটি ছেলের প্রাণ
দেহের প্রতিটি লোমকূপে জাগে
কত গায়ক দলের গান।

 সম্মুখে শুধু প্রশান্ত থেকে যায়
রোদ্দুরের ঝকঝকে
উদ্যত রেখেছে বাইশটি কুড়াল
দূর থেকে দেখে লোকে।

দূর থেকে দেখে লোকে ছেলেরা
যেন টুনটুনি বুলবুলি
ছেলে নয় ওরা যেনো ছেলে হয়ে
দাঁড়িয়েছে গাছগুলি।

Similar Posts

  • নসিহত

    রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বসাল্লামেরই নসিহতনবিজি (সা.) যেসব জিনিসের মূল্যায়ন সময় থাকতেকরতে ও দিক নির্দেশনা দিয়েছেন উম্মতের প্রতিটিসদস্য সৌভাগ্যবান সফল সর্বাঙ্গীণ সুন্দর জীবন লাভকরতে পারে মুসলিম উম্মার প্রতি তা বিশেষ অসিয়ত। রাসুলুল্লাহ(সা.) এর উপদেশ পালনের রাস্তা ধরোযৌবনকে বার্ধক্যের আগে সুস্থতাকে অসুস্থ হওয়ারআগে স্বচ্ছলতাকে দারিদ্র্যতা আসার আগে আরোঅবসরকে ব্যস্ততার আগে এবং জীবনকে তার মৃত্যুআসার আগে এই…

  • খুশির মাত্রা

    তুমি ও যাবে সাথে আমারযেথায় আছে সাথী তোমার। আমরা আরো সকল যারাশীতের পিঠা খাবো মোরা। গল্প গুজবের ব্যস্ততায় রবপিঠা ছাড়া কত নাস্তা নিব। হাসি তামাশায় লেগে  যাবআনন্দ খুশিতে মজা পাব। পরেই নৌকায় করব যাত্রা ছাড়িয়ে যাবে খুশির মাত্রা। বহু দিন পরেই নৌকা ভ্রমণ ফুর্তি উল্লাসেই করব গমন। দুপুর গড়িয়েও সন্ধ্যা বেলাযাত্রায় হবেনা হেলা ফেলা। সন্ধ্যায় প্রত্যাবর্তন যে…

  • উজ্জীবিত করে

    আল্লার সৃষ্টি নিয়ে চিন্তা করযতো মুসলিম ইবাদত সারোসৃষ্টি থেকে শিক্ষা নিতে পারঈমান বৃদ্ধি হওয়ার পথ ধর। বিশ্বাসে যতো দৃঢ়তাই আছেমহান আল্লাহ বলেন নিশ্চয়আকাশ মণ্ডলী ও পৃথিবীতেমুমিনদের নিদর্শনও রয়েছে। চিন্তা মনকে উজ্জীবিত করেআল্লার সৃষ্টি নিয়ে যতো চিন্তাসন্দেহ পোষণ হতেও মজবুতরয় দৃষ্টিকে আলো দেয় পরে। আচরণকে সংহতি দেয় চিন্তাশিক্ষা গ্রহণ আর চিন্তা থেকেবিমুখ হলে অন্তর পাষাণ হয়তৈরী…

  • ধ্বংসলীলা !

    পৃথিবী নিয়ে অস্থির চিন্তা ভাবনা কতোবৈজ্ঞানিকদের ধারণা অনুযায়ী মোদেরএই দৃশ্যমান ইউনিভার্স পাড়ি জমাতে ইট্রিলিয়ন ট্রিলিয়ন আলোক বর্ষ লাগতেপারে পৃথিবী অস্তিত্বহীন ছাড়া নয় ততো! যখন এই নশ্বর পৃথিবী ধ্বংস প্রাপ্ত হবেপাহাড় পর্বত জল স্থল পুকুর নদী নালাসাগর মহাসাগর আর আকাশ পাতালেযেথা যতো জীব জন্তুর বসবাস থাকবেমহাপ্রলয়ে তাদের সবার মৃর্ত্যু ঘটে রবে! পুরো মহাবিশ্বটি সমস্ত প্রলয় হয়ে…

  • নৌকা ভ্রমণ

    কয়েক জন মিলে তারা চলছে এক সাথেঅন্যরা শূন্য আছে এক জনের ব্যাগ হাতে। যাত্রা হবে তাদের যেন অনেক দূরের পথআনন্দ উল্লাস করে কতই চলছে যুগপৎ । পায়ে হেঁটে চলার পথে গাড়িতে পরে উঠেঅল্প সময় পরে তাদের নামিয়ে দেয় তটে। একের পর একেক জনেই নৌকাতে চড়েযাত্রী সব উঠে গেলে নৌকা তবেই ছাড়ে । সবার উদ্দেশ্য ই…

  • রথ মেলা

    কয়েকজন বন্ধু মিলে ছোটবেলাঅনেক দূরেই ছিল একটি মেলা।সেথায় জমে হরেক রকম খেলাকাহারো ছিলনা কোন অবহেলা।আরোও ছিল সেথায় বার্ষিক রথযার ছিল নির্দিষ্ট কত সুন্দর পথ।বিকেল বেলা চলে সকল যুগপৎওদের যেতে ছিলনা কোন দ্বিমত।গল্প গুজবে ও খুশিতে তারা চলেচলার পথে রসের যত কথা বলে।পায়ে হেটে হেটেও যত লোক যায়আনন্দ উল্লাস আরো শান্তি পায়।দোকান থেকে কিছু কিনেও খায়মনের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *