হৃদয় পুড়ে ছাই !

অন্তর জ্বলে পুড়ে হয়ে গেছে ছাই
এখন কি করতে পারি খুঁজে আমি
কোনো সঠিক সুন্দর পথ না পাই।

জীবন থেকে জ্বলছি দূ:খে কতো
যতো দুর্ভোগ দুর্গতি আরো দুর্দশা
জীবনভর যা লেগে রয়েছে শতো।

এতে মোর হৃদয় মন কষ্টে ভরপুর
নিয়মতান্ত্রিক তপস্যা সাধনা করে
যাই ফলে দু:খ যেতে পারে বহুদূর।

বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাৎ হলে
যাতনা বেদনা লুকিয়ে রেখে তখন
সকল মিলে হাসি খুশী যথেষ্ট চলে।

মনে মনে আমি প্রতিজ্ঞা করে যাই
সঠিকভাবে আল্লা পাকের ইবাদত
বন্দেগীতে সব কষ্টের নিষ্কৃতি পাই!

মোদের সৃষ্টিকর্তা কতো মেহেরবান
ধরণীর বুকে যতো জীব জন্তু সবে
তাঁর দয়াতে দু:খ কষ্টের পায় ত্রাণ!

Similar Posts

  • ওদের রুখবে কে

    রাত ১২টার পর হয়ে যায় তারিখ বদলমানুষ বদলে যায় সুযোগ বুঝে যেখানেথাকেনা তাদের সেখানে কোন আদল। সুযোগ সন্ধানী বলে একটি কথা আছেকথাটা শোভন নয় যা বললেই চোখেরসামনে বদলোকের চেহারা এসে মিশে। আমাদের দেশে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছেএসব লোকের সংখ্যা রাজনৈতিক ক্ষেত্রেবিশেষ করে এরা প্রতিনিয়ত বৃদ্ধি হচ্ছে। রাজনীতি দেশের প্রধান যা চালিকা শক্তিরাজনৈতিক আন্দোলনেরতো ফসল প্রিয়মাতৃভূমির…

  • নিথর দেহখানি

    খুব ভোর হলে শুনতেপেলাম কান্নার যা সুরচিৎকার করে কাঁন্নারশব্দটি গেলো বহু দূর। বাসা থেকে যথা শীঘ্রবেরিয়ে দেখতেও পাইঅনেক লোকের ভিড়শেষে নিজে সেথা যাই। একটি ছেলে মাটিতেবসে কান্নাকাটি করেতাকে জিজ্ঞাসার পরআরোও কাঁদে জোরে। কাতর কন্ঠেতে তখনদু:খের সব বলে যায়বাস দুর্ঘটনায় একটিমৃত্যুর খবর সে পায়! ছেলেটি দুর্ঘটনার স্থলেগিয়ে সে উপস্থিত হয়পরে দেখে তার বাবারমরদেহ সেথা পড়ে রয়!…

  • উদ্ধার করে

    সঠিক বন্ধু জুটানো দায়যার মাঝে অন্তরের মিলচলাচলে একাগ্রতা এবংএকে অপরে শান্তি পায়। আসল মনের মানুষ যাঁরাবিপদ আপদে যথা সময়েদেয় সাড়া অসুখ বিসুখেইভাগাভাগি করে নেয় তাঁরা। ঘনিষ্ট বন্ধুটি রয় যদি পরেপ্রতিনিয়ত সাহায্য আরোসহানুভূতির উদ্দেশ্যে চলেকঠিন বিপদে উদ্ধার করে। সহোযোগীতায় মুক্তি মিলেসহনশীল মনোভাবে সকলচলে শত সমস্যা দূরে যাবেসৃষ্টি কর্তার করুণার ফলে!

  • শান্তিময় !

    গুন গুন শব্দে গান গেয়ে এক ছেলে যায়তার নীরব সুর লহরীর মনোমুগ্ধকর টানেশ্রোতাকে আনন্দ দিয়ে মনে যা শান্তি পায়। তার চলার গতিবেগ ছিলো খুবই শান্তিময়কিন্তু চোখের চাহনিটি দেখে অনুভব হলোমনের মধ্যে হয়তো বা কতো দু:খ কষ্ট সয়! কিছুক্ষণ পরে জানতে পারি কাহিনী যতোহতভাগা অনাথ এতিম ছেলের ছোট বেলামা বাবার মৃত্যুর পর থেকে ভোগছে শতো! পরিবারে…

  • জ্যোৎস্না রাত

    রাতের প্রকৃতি যতো যেন আনন্দে ভরেঅনেকের জীবন ততো কিন্তু দুঃখ কষ্টেজর্জরিত হয়ে সুখ ভোগ যায় শত দূরে। জ্যোৎস্নায় রাতের আকাশ প্রকৃতি খুশীসেথায় চাঁদ আছে বলে আর অনেকেরঘনিষ্ঠ বন্ধু নেই সে জন্যেই তারা দুঃখী। রাতের প্রকৃতি কতো সুযোগ করে দেয়সকলকে বিভিন্ন শব্দের সাথে পরিচিতহওয়ার আরো দূ:খ কষ্ট দূরে সরে নেয়। রাত্রে বিভিন্ন পোকার শব্দ কানে জাগেদিনে…

  • আনন্দ ভ্রমণ

    অদ্য ৩০.১২.২৩ ইং ভোরেফ্রান্স প্রবাসী প্রাণের বেয়াইসাহেবের শশুর বাড়ি মোরাবেড়াতে যাবো অনেক দূরে। তখন কয়েক যাত্রী ছিলামযথেষ্ট আনন্দ ফুর্তি পেলামগল্প গুজবে যা শান্তি হলামসাথেও কতো কিছু নিলাম। একটি লাইটেস নেই সাথেসিলেট শহর হতে রওয়ানাদিয়ে প্রায় ঘন্টা খানিক পরযাত্রা বিরতি হয় এক সাথে। গোলাপগঞ্জে বিরতিও নেইমিষ্টির ঘরে ঢুকে যৎ সামান্যনাস্তা পানীয় সেরে অল্পক্ষণপরে যাত্রা আরম্ভ করে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *