আজব পৃথিবী

আজব প্রানীর নাম মানুষ
সকল আল্লাহর আবিষ্কৃত
তাঁদের দৌরাত্ম্য উদাত্তস্বর
শক্তির জোরে আর দাপটে
চললে থাকেনা তাদের হুশ।

মানুষের বড় আবিষ্কার টাকা
অনেকে ঘুরে টাকার পিছনে
কেমন করে বেশী তারা নিবে
অনুকূলে সর্বদা আছে ধান্ধা
যেথায় নেই যে কোন ফাঁকা।

জগতের মধ্যে যার ই যত
সমস্যা সমাধান হচ্ছে কত
আজব পৃথিবীতে মানুষের
চলার পথে বাহ্যিক ব্যবহার
সবার উপর প্রমাণ শতশত।

বর্তমান সময় চিন্তা হেথায়
বদলে গেছে অনেক যেথায়
মসজিদ ও মন্দিরের সেথায়
গরীবরা ভিক্ষায় বসে বাইরে
ধনীরা জিকির করে ভিতরে।

বর যাত্রায় বর পিছনে থাকে
বাকি মানুষ যায় আগে ভাগে
কেমন আমাদের সমাজ রীতি
মৃত দেহ যাত্রায় সবার আগে
অন্যরা পিছে স্রষ্টার নাম হাঁকে।

Similar Posts

  • সৌভাগ্য প্রার্থনা

    কে কার খবর রাখে এ বিশাল ভূমিতেআল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন অনেকমানুষ যারা রাত পোহালেই ছড়িয়ে বাছিটিয়ে পড়ে ঘর থেকে বাহিরে গ্রামেগঞ্জে দেশ বিদেশ যাত্রা করে জমিতে। কেউ পায়ে হেঁটে নৌকা লঞ্চ জাহাজেরিকশা গাড়ী ট্রেনে অনেকেতো আবারউড়োজাহাজ হেলিকপ্টার যোগে একেঅপরের সহযোগিতায় দিন রাত সবাইকাটায় মতানৈক্য নেই পরস্পর মাঝে। প্রত্যেকের লক্ষ্য কতো থাকে ভিন্ন ভিন্নএরই মধ্যে কেউ…

  • তেজস্বী

    সময়ে যাদের অনেক দাপট,অসময়ে তারাও খায় চাপট।বন জংগলে বাঘ সিংহ রাজ,কতইনা তাদের বাহাদুরি সাজ।বীর দর্পে চলে হুংকারের তেজ,অন্য প্রাণী গুটিয়ে নেয় লেজ।দৈবাৎ বনাঞ্চল আগুনে যদি পুড়ে ,অথবা মহা প্লাবনে পুরো গেলে ডুবে।বীরেরা আত্নরক্ষা করতে তখন ঘুরে,বীরত্বের চলা ফেরা একদম যায় দূরে।মানবজাতি হল সর্বশ্রেষ্ঠ বীর,তারাও অনেক সময় পায়না তীর।কে করবে কার উপর কত বাহাদুরি,গতিতে হয়েছে যেন…

  • রকমারি খাবার

    এক সাথে আমরা বেড়াতে যাব,বন্ধু বান্ধব আরো ও সাথী নিব।গাড়িতে সকল সংগীদের নিয়ে ,আমরা যত সবই বসলাম গিয়ে।অনেক রাস্তা যে পেরিয়ে গেলাম,সেথায় গিয়ে প্রতীক্ষায় পেলাম।কুশল বিনিময়ে আসন নিলাম,নতুন অনেক মেহমান দেখলাম।রকমারি খাবারে টেবিল যে ভরা,কে কত খাবে নেইকো বাধা ধরা।মোরগ পোলাও চিকেন তেহারী,খাসীর লেকুশ ফালুদা নেহারি।চিংড়ি কবুতর কাচ্চি বিরিয়ানী,গরু আর খাশির চাপ বোরহানি।অভিজাত খাদ্যের সমারোহ…

  • অভাব অনটন

    দুঃখে ভরা জীবন যার কত অশান্তিঅন্তর মন জর্জরিত থাকে না শান্তি।দিন রজনী পার করে কাজের তরেঅভাব অনটনে তাদের জীবন ভরে।অনাহারে অর্ধাহারেও কত দিন যায়সামান্যও খানা খাদ্য কখনও না পায়।টাকা কড়ি দিলে তো হাত পেতে নেয়হৃদয়বান ব্যক্তি সবে যা সাহায্য দেয়।ঘুম থেকে উঠে সবে খুঁজে তারা রুজিপ্রতিক্ষায় রয় কাজ পায়নি তো খুঁজি।খারাপ হলেও শরীর যারা দিন…

  • শিশু কিশোর

    শুন হে শিশু ও কিশোর সবেতোমাদের ঘুম শেষ হয় যবে।দোয়া দুরুদ পড়ে জেগে যাওতবে বিছানা ত্যাগ করে নাও।ব্রাশ আরো পেষ্ট হাতে ধরোকুলি শেষে মুখ ধৌত করো।নাস্তার টেবিলে রওয়ানা হওসবে মিলে খোদার নাম লও।আল্লাহর নামে বরকত পাবেউদর পুর্তি হবে সঠিক তবে।এসব শেষ করে পড়তে এসসকলের সীটে ঠিক মত বস।পড়াশোনায় মনোযোগ দাওখাতা আর কলম হাতে নাও।সবে পড়া…

  • পাড়া পড়শী যতো

    আমি কখনো কাহাকেও দিতে চাই না কষ্টযথাসাধ্য আপ্রাণ চেষ্টায় থাকি রাখতে তুষ্ট। আরো মনে করি সকল আমার থেকে শ্রেষ্ঠআমরা প্রার্থনাও করি যেনো না হই পথভ্রষ্ট। জগতে কেউ করো না কখনো আড়াআড়িএকে অপরের সাথেও করবে না বাড়াবাড়ি। পাড়া পড়শী ছোট বড়ো যতো আছি মোরাকল্যাণ আরো সৎ কাজে নিয়োজিত যাঁরা! আল্লাহ তায়ালার পক্ষ থেকে থাকে রহমতসত্যনিষ্ঠ ন্যায়ের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *