আল্লাহ সহায়

সাত সকালে রাস্তায় দেখি এক ছেলে
কাছে গিয়ে জিজ্ঞেস করলাম বালক
এত ভোরে বাসা বাড়িতেই সব থাকে
তুমি কেন রাস্তায় একা এখানে এলে!

সে আস্তে আস্তে তখন বলতে লাগে
ছোটকালে বাবার বিয়োগে মা’র যত্নে
ছিলাম গত মাসে তিনি ও ইন্তেকাল
করেন তাঁদের মনে হলে দুঃখ জাগে!

অশ্রুসিক্ত আরো কতো তার অশান্তি
মা বাবা উভয় নাই কি যেন হবে গতি
কষ্টের মধ্যে যা আছি অধিক দুর্গতি
শত দুঃখে জর্জরিত মনে নাই শান্তি!

অসীম দুঃখ কষ্ট দুর্গতির নাই শেষ
খানা খাদ্য পোশাক পরিচ্ছদ ঔষধ
পথ্য সহ কে যোগান দিবে কোথায়
কার কাছে থাকবে চিন্তা করে বেশ!

দুর্ভোগ দুর্গতি আর এতিম অসহায়
স্থানীয় এক মাদ্রাসায় ভর্তি হওয়ায়
থাকা ও পানাহারের ব্যবস্থা করায়
কতই খুশি সে বাকী আল্লাহ সহায়!

Similar Posts

  • পরপারে যাত্রা !

    একের পরে একজন চলে যায়এ জগতে যতো মানুষ এসেছেপর্যায়ক্রমে ধরণী থেকে সময়েবিদায় নিয়েই পরপারের দিকেযেতে সবার থেকে বিদায় পায়। এ যাত্রা সৃষ্টির আদিকাল হতেজন্মিলে মরতে হবে চিরন্তন এসত্য বাণী সর্বদা জাতি ধর্ম বর্ণনির্বিশেষে সবার ক্ষেত্রে সকলেভোগও করতে হবে সময় মতে। সৃষ্টির উৎকৃষ্ট জীব আমরা সবপরম করুনাময় আল্লা তায়ালাজ্বীন এবং মানব জাতিকে শুধুইবাদত ও বন্দেগী করার…

  • কি বা আসে যায় ?

    তুমি কিন্তু নদীর ন্যায় একটি মাত্র কূলসৌন্দর্যে প্রস্ফুটিত শিউলি বকুল ফুল। সকাল বেলার রবি আর চাঁদের আলোদূর হয়ে যায় ঘোর অন্দকার ও কালো। পূর্ব আকাশের সূর্য কতোই দেয় আলোতোমার সাক্ষাৎ হলে মনে লাগে ভালো। আশাতেই বাঁধি বুক তোমার অপেক্ষায়আমায় নিয়ে ভাবলে কি বা আসে যায়। জীবন আমার ধন্য হয় বন্ধুর দেখা হলেসুখ প্রশান্তি আরো কতো…

  • পাড়া পড়শী যতো

    আমি কখনো কাহাকেও দিতে চাই না কষ্টযথাসাধ্য আপ্রাণ চেষ্টায় থাকি রাখতে তুষ্ট। আরো মনে করি সকল আমার থেকে শ্রেষ্ঠআমরা প্রার্থনাও করি যেনো না হই পথভ্রষ্ট। জগতে কেউ করো না কখনো আড়াআড়িএকে অপরের সাথেও করবে না বাড়াবাড়ি। পাড়া পড়শী ছোট বড়ো যতো আছি মোরাকল্যাণ আরো সৎ কাজে নিয়োজিত যাঁরা! আল্লাহ তায়ালার পক্ষ থেকে থাকে রহমতসত্যনিষ্ঠ ন্যায়ের…

  • সাধনা

    শব্দে ঢেউয়ের থেমে গেলেতরী কিন্তু হয় না পার,অবিরাম চেষ্টাকারীরকভু আরো হয় না হার। ক্ষুদ্র পিপড়া চলে যখনমুখেতে খাদ্য কণা নিয়ে,কতবার সে পিছলে পড়েউঁচু দেয়ালে চড়তে গিয়ে। মনের শক্তি চলার গতিঅভগ্ন তবু থাকে তার,যত পড়ে ততই সে ওঠেকখনোই মানে না হার। পরিশেষে যায় পেরিয়েবাধা বিপত্তির সকল দ্বার,বারংবার যত চেষ্টাকারীরকখনোতো হয় না হার। ঝাপিয়ে পড়ে সিন্ধু তলেকত…

  • স্রোত শুকিয়ে যায়

    মনের চঞ্চল স্রোতই যায় শুকিয়েহৃদয়ের আবাসন গড়ে কঠোরতাযায়না পালন করা এই মৃত্যু তারথেকে অনেক বেশীই নিকৃষ্ট যারওপর অশ্রু বর্ষায় সকলে কফিনওঠে চিতা জ্বলে আরো ঝাঁকিয়ে। কবরে দেয়া হয় ফুল প্রদীপ জ্বলেকিন্তু এই তো একাকীত্বের ভয়ানককবর শাশ্বত কারা বাস যার গম্বুজকতো গোলাকার থেকে চিৎকারেওনিজের প্রতিধ্বনিত আসে না ফিরেকখনো কখনো সীমাহীন ভয় মিলে। আরো মনোহর শিশিরভেজা রাতেযখনই…

  • কৃষকদের কষ্ট

    কত মাঠ ঘাট জমি জমা খাল বিল পেরিয়েমানুষ ভোরে গরু বাছুর নিয়ে যায় বেরিয়ে।কেউ গরু হাঁকিয়ে ওদের পিছে পিছে চলেঅনেকে লাঙ্গল কাঁধে নিয়ে কত গল্প বলে।কতেক আবার সাবধানে সাথেতে নেয় মঈবেশ কিচ্ছা কাহিনী আরোও বলে যত পই।গরু গুলো চলার পথে এদিক ওদিক যায়ঘাস ধানের চারাগাছ আরো কত কি খায়।লোকজন গরু দেরকে হাঁকে আর তাড়ায়ছড়ি দ্বারা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *