কতো একা !

ঘুমিয়ে এক লোক একটি স্বপ্ন দেখেছিল
তার উদ্বেগকে আরো বাড়িয়ে তুলেছিল।

স্বপ্নে দেখে যে কোথাও সে যেনো যাচ্ছে
আঁধারে খুঁজে পাওয়াটাই অসম্ভব হচ্ছে।

লোকটি ভয়ে তখন বেশ কাঁপতে ছিলো
ভয়ের সাথে পদক্ষেপ নেয়া কঠিন হলো।

কিছুটা সাহস নিয়ে এগিয়ে যাওয়ার সাথে
কয়েক ছেলে দেখে চমৎকার বাতি হাতে।

তারা সব ছিল পান্নার মতো পোশাক পরে
আলোকিত বাতিগুলি তাদের হাতে ধরে।

নিঃশব্দে একে অপরের পিছনেও যাচ্ছিল
তারা জানত না কোথায় রওয়ানা দিচ্ছিল।

চিন্তায় জড়িয়েই গিয়েছিল তার মন ভূলে
তার ছেলেকে দেখে স্বস্থির নিশ্বাস ফেলে।

হাঁটছিলো সে পিছনে পিছনে খুবই আস্তে
লোকটিই তাকিয়ে দেখছিলো ধীরে সুস্থে।

চিনতে পেরেই তিনি বলেন হে প্রিয় ছেলে
কেন এসেছ এত রাতে তুমি মোর কোলে ?

বিচ্ছেদের কারণে অস্থির হয়ে আমি আছি
চিরদিনের জন্য যেনো কতো একা হয়েছি!

Similar Posts

  • এতিম

    এতিম আর হতভাগা যারাঅসহায় এবং দুর্ভাগা তারা! কষ্টের জীবন চলে কতোদুঃখ ভোগ করে শত শত! দুর্গতি ও দুর্দশায় যত পড়েজীবন যুদ্ধেতো তারা লড়ে! অনাহারে ও অর্ধাহারে রয়ক্ষুধার জ্বালা যত তারা সয়! আনন্দ নেই খেলতে যায়নাবন্ধু বান্ধব ও যথেষ্ট পায়না! অনাদর অবহেলা অশান্তিঅন্তরে ও থাকেনা প্রশান্তি! তাদের মালামাল স্পর্শ নিষিদ্ধউল্লেখও রয়েছে যার প্রশিদ্ধ! এতিমদের ধন গ্রাস…

  • অবুঝ পাখি

    একমাত্র মনের মানুষ মনেরই ভিতরপ্রাণ প্রিয় বন্ধু মোর অন্তরের অন্তর। করো নাকো তুমি মোরে কখনো পরতোমার বিরহ ব্যথায় লেগে রয় জ্বর। না দেখলে এক বার পরানটি পোড়েমোলাকাত না হলে তৃষ্ণা যায় বেড়ে। পরিপূর্ণ সিন্ধু পাইনা জল এক বিন্দুপিপাসায় কাতর যে তুমি জানো বন্ধু। এত ভালোবাসা আমি কোথায় রাখিবন্দী থেকো তুমি ওগো অবুঝ পাখি। তোমার জন্যে…

  • তুমি মেহেরবান !

    সকলে চলো ধৈর্য্য ধরেআল্লাহকে স্মরণ করে! খোদার পথে যারা চলেসর্বস্থানেও শান্তি মিলে! অভাব অনটন দূর হয়পরিবারে যা শান্তি রয়! সৃষ্টিকর্তার করুনা কতমুক্তি পায় অসংখ্য যত। আমরা সর্বশ্রেষ্ঠ জাতিকল্যাণের হবোই সাথী! ইহ পরকালে মুক্তি চাইখোদার কৃপা যেন পাই! তিনি কতো মেহেরবানহাশরে পাইযে পরিত্রাণ!

  • এগিয়ে চলো

    সময়টি এসেছে এগিয়ে চলারপ্রত্যেকের সঠিক দায়িত্বভারপালন করে অগ্রসর হতে হবেকর্মের জন্য কাজ নেই বলার। যার যতো দায়িত্ব পালন করোসময়নিষ্ট কর্তব্য পরায়ণ হয়েযথাযথভাবে কাজ কর্ম করেকল্যাণ ও মংগলের পথ ধরো। হাত ঘুটিয়ে ই বসার সময় নয়সমাজ দেশ ও জাতি উপকৃতহবে যদি প্রতিটি দায়িত্ব ঠিকসুন্দরভাবেও পালন করা হয়। মোরা আশরাফুল মাখলুকাতউপাসনা আরাধনা করলে তোসৃষ্টিকর্তার সীমাহীন অনুগ্রহেরফলে শান্তির…

  • তুমি চলে গেলে —

    আজ অনেক দিন হয় তুমি চলে গেলেউল্লাস আনন্দের যত সব কেড়ে নিলেসুখ শান্তি পাই মনে , কথা ফোনে হলেদীর্ঘক্ষণ কথা বার্তা ফোনেই কিন্তু চলে! কোনদিন মোর নাতনিটি অনেক খেলেমাঝে মধ্যে কথা কয় হেলে আরো দুলেকখনো বোনের সাথেই কথা যতো চলেদীর্ঘ সময় কথাও হয় খেলা ধুলা ফেলে। বড় নাতনিটির মন যেন উড়ে চলে যায়তার ছোট বোনকেই…

  • শ্রাবণী

    সেদিন আমার দুই নাতনীকে নিয়ে,গিয়েছিলাম লাইটেস গাড়ী দিয়ে ;মধ্য রাস্তায় মিষ্টির দোকান পাড়ি দিতেড্রাইভারকে ফুলকলির সামনে বলি যেতে।দোকানে ঢুকতেই দেখি একটি ছেলে,খাচ্ছে অনেক মিস্টি রসালো,সোহাগের ছলে দুটি চেয়ার ঠেলে ;নাতনী দুটিকে আমার পাশে বসালো।বললাম, দুজনকে মিষ্টির রসে টইটুম্বুরে ভরা,যা, ইচ্ছে মনের মতো খেতে থাক তোরা।ছোট্ট নাতনী দুটি, হাসতে হাসতে খেল চমচম ;হঠাৎ করে অঝোর ধারায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *