কত দুর্বল

জন্মের পরে প্রথমে ভূমিতে পড়ে
চিৎকার আরো কান্নাকাটি করে।
শক্তি সামর্থহীন যে অনেক ছিল
মায়ের সহায়তায় জীবনও পেল!
অসুখ হলেও সে বলতে না পারে
তীব্র যন্ত্রণা হলে কান্না যতই ধরে!
একমাত্র সাহায্যকারী মা ই প্রধান
জগতে টিকে থাকা তাঁর অবদান।
খাদ্যের প্রয়োজনও বুঝতে পারে
সোনামণি বলেই খাদ্য দেয় তারে।
আদরের বাছাধনের কি যে মায়া
স্নেহ মমতা দিয়ে করে তারে দয়া!
শিশুর নিকট থেকে আড়াল হলে
কখনো চিৎকার করে ঝড়ই তুলে।
সংসারের কাজ সেরেও যত্ন নেয়
একটু দেরি হলে কান্না জুড়ে দেয়।
দিনভর মা জননী পরিশ্রমযা করে
ওকে আদর করে তাঁরও ঘুম ধরে!
ঘুম নয়তো তাঁর যেন তন্দ্রার মতন
শিশুর নড়াচড়ায় উঠে করে যতন।
দশ মাস দশ দিন গর্ভে ধারণ মায়
কষ্ট ভুলে যবে মুখ দেখতেও পায়!
ঘুম নিদ্রা আরাম সবই কেড়ে নেয়
আয়েশ যত সে হারাম করে ই দেয়!
খোদার অসীম দয়ায় দিলেন প্রাণ
মা বাবার সহায়তার যত প্রতিদান!

Similar Posts

  • জীবন ভর কাঁদায়

    মনে কিছু আক্ষেপ থেকে যায়কিছু থেমে না থাকলেও কারোজন্য যা কোন দিন শেষ হয় নাশুধু জীবন ভরে তাকে কাঁদায়। শিক্ষা তো মানুষকে উন্নত করেআর অসুস্থতাও মানসিক দিকেধরনীর অসংখ্য অগনিত কতোমানুষও পঙ্গু বানানোর পথ ধরে। শিক্ষা নেওয়ার মূল উৎস সকলআপনার যে কাস্টমার সবচেয়েঅখুশি অসন্তুষ্ট তার থেকে যতোশিক্ষালাভ করে নিবেন অবিকল। জীবনে কত উত্তর আর মিলেনাকিছু ভুল…

  • জীর্ণ কুটির !

    আশে পাশেই কতো অসহায় লোকআমরা প্রতিদিন দেখতে পাই তৃপ্তিমত খাদ্য না পেয়ে যারা মানবেতরজীবন যাপন অতিক্রম করে যাচ্ছেতাদের মনে রয় শতো অশান্তি দু:খ। আরো কতো কিছুরই অভাব থাকেপরনের বস্ত্র মাথা গুজানোর ব্যবস্থাকোনোটাই তাদের সুষ্ঠু সঠিকভাবেনা থাকায় তারা ছিন্ন পোশাক পরেজীর্ণ কুটিরে মস্তকটি গুটায়ে রাখে। শ্রেষ্ঠ জাতি তারা আমাদেরই মতোসময়ের বিবর্তনে বা ভাগ্যের নির্মমপরিহাসে এহেন কঠিন…

  • স্নেহের বন্ধু

    সকল পুরোনো বন্ধু সোনার মতনতুন যারা হীরের ন্যায় সমেতোহীরে যদি পেয়ে যাও তো স্বর্ণকেভুলো না কারণ তা ধারণ করতেপরিশেষে স্বর্ণ কিন্তু লাগবে কত। বন্ধুর অর্থ কোনো অবহেলা নয়তাদের আপন করেও নিতে হয়তারা হল যত সুখ দুঃখের সাথীকেউ কখনো নিও না এমন বন্ধুপরে সে যেন ক্ষতির কারণ হয়। যেমন ছিলে সর্বদা তেমন থাকোবন্ধুদের জন্যে স্নেহ মায়া…

  • চোখের পানি

    এমন কথা কাহাকে বলো নাযাকে পরে সরিও বলতে হয়এমন করে দুরে টেলে দিওনাদু:খ কষ্ট তার মনে লেগে রয়। কেউ স্নেহ পাওয়ার যোগ্য যততার থেকে তাকে অধিক যদিমহব্বত করো নিশ্চিত তাহলেরবে সীমাহীন যাতনা নিরবধি। আমাদের সবার চোখের পানিদামী কারণ কতো ধরনের ইহাথাকলেও একমাত্র এ পানিতেবোঝা যায় হারানোর কষ্ট যাহা। কতো আছে চাওয়ার পাওয়ারকষ্ট লুকিয়ে না পাওয়ার…

  • উদ্ভাস

    সত্যনিষ্ঠ সত্যবাদি শিক্ষিত যারা,জ্ঞান গরিমায় উন্নত হয় তারা।জীবন চলার পথে নয় বাধাহীন,উত্তোরুত্তর প্রবৃদ্ধি তুলনাবিহীন।সমাজ পরিবেশ সবই আলোকিত,তাঁদের ছাড়া সবকিছু উপেক্ষিত।বিদ্যায় রত যারা সদা উল্লসিত,তাঁদের প্রচেষ্টায় সমাজ উদ্ভাসিত।শিক্ষিতদের কর সম্মান প্রদর্শন,তবে হবে সম্মানিত আছে নিদর্শন।জ্ঞানী গুনিদের করলে সমাদর,ক্রমান্নয়ে বেড়ে যাবে অনেক কদর।

  • কে দিল মন্ত্রণা !

    তাকিয়েই আসমানের দিকেবলোতো সে কি আছে সুখেশতো দু:খ কষ্টে কেঁদেই মরিসে যেনো আমার পাশে নায়। বিধাতা আমাকে তুমি বলোকোথায় গেলেই তারে পাবোজ্বালা যন্ত্রনাগুলো আমাকে অন্তরের মধ্যে কত পোড়ায়। ভাবতে ভাবতেই তারে আমি চোখ বুঝে কতো জড়াই ধরিচোখ মেলেই তবে দেখি পরেসে বন্ধুটিই আমার বুকে নায়। অন্তরেতে যতো জ্বালা যন্ত্রণাজল দিলেও তা আর নিভেনাফুঁপে ও জোরে কতোই কাঁদিদূরে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *