অভিলাষ

যাকে স্নেহ করি সে মূল্য দেয় না যদি
এমন কি যতো অবহেলা ধারণা করি
সেটাও সহ্য করে নিতে হবো নিরবধি!

কিন্তু যার আন্তরিকতা পেয়েছি বেশী
এ জন্যে বিশ্বাস করেছি সেথায় ত্রুটি
ভেংগে যাওয়াটাই হয়েছে অভিলাষী।

সে ভেবেছে যেনো তাকে হঠাৎ করে
এমনি সহজে দেখা মিলেছে সেজন্য
কতো তপস্যাও করেছি জীবন ভরে।

কতো আরাধনার ফলে সাক্ষাৎ হলো
তাই তো আমার নিকট থেকে বিদায়
নিয়ে যাবার সব সুযোগ লোপ পেলো।

বিদায়ের কর্তা সেও নাহি এখন আর
আমাকে ত্যাগ করার মালিকানা তো
সেদিন থেকে চলে গেছে সবটুকু যার।

স্বপ্ন বাস্তবায়নে ছুটে যদি না চল তুমি
অন্যদের অধীনে কর্ম করে যেতে হবে
কবে যে শান্তি পাবে জানেন অন্তর্যামী!

Similar Posts

  • কোলের শিশু

    বসে আছে শিশুটির মা,শিশুটি হাঁটে করে পা পা। চলে আসলো তার বোন,বোনটির আছে কত গুণ। বোনের কাছে যেতে চায়,হাত বাড়াতেই স্নেহ পায়। কোলে নিয়ে বোন চুমু খায়,ভাইকে নিয়ে সে ঘরে যায়। ঘরে নিয়েই দিল যে খানি,লিকুইড আর একটু পানি। আবার শিশুটি বাইরে আসে,বোনটি চলছে পাশে পাশে। সে তো একাই হাঁটতে যায়,হাঁটতে গিয়ে ও হোচট খায়।…

  • যাতনা

    ঐশ্বর্য বিত্তশালী আছে অনেক লোকওদের অসংখ্য কখনো ভোগেনি দুঃখ!ধন সম্পদ প্রাচুর্যে ও জীবন যত ভরাসম্পদের আধিক্যে কষ্ট করেনি তারা!দুঃখ কষ্টে কোনদিন ও পড়ে নাই যারাযাতনার কোন ভোগান্তিই পায়নি ওরা!তাদের যত কিছুর প্রয়োজন যবে হয়যথাশীঘ্র সম্ভব ততই সংগ্রহ করে রয়!অভাব অনটনের কতনা থাকে জ্বালাওদের অভাব নেইতো করে অবহেলা!ধনাঢ্য পরিবারে আরো জন্মও যাদেরসর্বদা পাশে রয় শান্তি যত…

  • খোদার প্রিয় পাত্র

    পৃথিবীতে যতো মানুষ জোর জুলুমি ছাড়োচাইলে মানুষ হতে যে মানুষের সেবা করো। সৃষ্টি করছেন স্রষ্টায় সর্বত্র বিরাজমান বলোআল্লাহ ও রাসুলের পথে সুন্দর করে চলো। কলেমা নামাজ রোজা এসব ইবাদত বড়োঠিক না থাকে ইমান কিসের নামাজ পড়ো। ধরায় যত মানুষ আছে খোদার প্রিয় পাত্রঅনেকে চলছে শুধু তাঁকে না ভাবিয়া মিত্র। ধন সম্পদ ও জমি জমা তা…

  • চাঁদের হাসি

    চাঁদ বাড়ির পেছনে সকালেই অস্ত যাচ্ছেযেন হাসছে চাঁদ এই চাঁদ অনুপ্রেরণা কতকবির কখনো হাসির কানায় কানায় ভরাজল নয়নের কখনো আলো উছলে পড়েআবার কখনো বা পূর্নিমা রাত ঝলসানোরুটির মতন সবার মনও আনন্দে নাচছে। সুন্দর পেখম ধরেই অনেকটা ময়ূরের মতোআসছে ভালো দিন তাই ভালো সব দিনতোকিন্তু উইক এন্ড দিন একটু বেশি ভালো যাপারো খাও দাও আর ঘুমাও…

  • হিংস্র দানব

    বাঘ সিংহ শিয়াল হায়না ভালুক,বন জংগল যেন তাদের তালুক।বীরত্ব দাম্ভিক হিংস্রের ভয়,প্রতিনিয়ত দূর্বলদের সংশয়।তাণ্ডব লীলা কঠোর দাপট,নিরীহ শাবকসহ হয়যে লোপাট।বসবাস গর্ত খাদ খন্দকে যাদের,কিছুটা হলেও নিরাপদ তাদের।আবাসন যাদের গাছ গাছালিতে,ভক্ষনে পারেনা তাদের ধরে নিতে।

  • অভিমানী তুমি

    স্নেহ আর আদর করতে হবে না আমাকেমাঝে মাঝে গভীর আবেগেও কোলাকুলিআরো আমার জন্য রাত জাগা পাখি হতেহবে না অন্যদের মত বারন করি তোমাকে। কতো ভাল লাগলো আজ সকাল বেলায়নির্মল নীল এই আকাশ অসহ্য সুন্দর যেনগুণীর কণ্ঠে অবাধ ও উন্মুক্ত দিগন্ত থেকেদিগন্তে আকাশের দিকের তো সূর্য হেলায়। চারদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা আছেকুয়াশায় ধোঁয়াটে মাঝখানেই চিল্কা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *