রথ মেলা

কয়েকজন বন্ধু মিলে ছোটবেলা
অনেক দূরেই ছিল একটি মেলা।
সেথায় জমে হরেক রকম খেলা
কাহারো ছিলনা কোন অবহেলা।
আরোও ছিল সেথায় বার্ষিক রথ
যার ছিল নির্দিষ্ট কত সুন্দর পথ।
বিকেল বেলা চলে সকল যুগপৎ
ওদের যেতে ছিলনা কোন দ্বিমত।
গল্প গুজবে ও খুশিতে তারা চলে
চলার পথে রসের যত কথা বলে।
পায়ে হেটে হেটেও যত লোক যায়
আনন্দ উল্লাস আরো শান্তি পায়।
দোকান থেকে কিছু কিনেও খায়
মনের আনন্দে কত গান যে গায়।
অনেক দুর্গম পথও অতিক্রম হয়
শিশুরা মেলাতে কত খেলনা লয়।
কেউ বাজার সদাই করতে থাকে
অনেকে যেন মেলা দেখে ফাঁকে।
গভীর রাত যখন হয়ে গেলো পরে
বাড়ীর দিকের রাস্তা সকলে ধরে।

Similar Posts

  • জলে ভেসে যায়

    কতো ভরা নদী দু”কুল ছেপেআজকে যেনো গেছে ক্ষেপে। ভাসায়ে নিয়ে যায় বাড়ি ঘরবেশী জলে হেরে আপন পর। বহু অতল তলে বানের জলেযায় না দেখা তার দুটি কূলে। জল-স্রোতে ভাঙে বসত বাড়িকত অজানা পথে দিল পাড়ি। তারা জমায় পাড়ি নিঃস্ব হয়েদু:খ ও কষ্ট বেড়ে জীবন বয়ে। উজান ভেঙে পলি গাঁয়ে জমেভূমি উর্বরতায় হাসে পরে দমে। আকাশ…

  • রক্ত ঝরা দিনগুলো !

    দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছেত্যাগ এবিং সংগ্রামের ফসলস্বাধীনতা শুধুই একটি ভূখণ্ডনয় অর্থনৈতিকও সাংস্কৃতিকমুক্তির জন্য জনযুদ্ধ হয়েছেবহু রক্তের সাগর বয়ে গেছে ! অংশ নিয়েছিল কতোই মানুষশ্রমিক কৃষক শিক্ষক ডাক্তারইঞ্জিনিয়ার পুলিশ যা সৈনিকসবাই ওই যুদ্ধে অংশ নিয়েছেঅসম লড়াই অকল্পনীয় অংশগ্রহণ ছিল না যাদের তো হুঁশ ! আত্মমর্যাদা ও সমৃদ্ধির জন্যসম্মোহনী নেতৃত্বে যুদ্ধ হয়েছেআত্মপরিচয়ও নিজের ভাষাসংস্কৃতি সমাজ অর্থনীতির…

  • উপেক্ষা করোনা

    কখনো যায় নাতো যে মানুষ ছেড়েভালোবাসা নিশ্চিত কখন না হেরেতাকে যা উপেক্ষা করে যায় তেড়ে। অল্প সময়ে বেশ আদর করে যারাঅবহেলা পেলে মন থেকে তাদেরমুছে ফেলতেই পারে সহজে তারা! প্রকাশ করেন বেশি যদি চো মমতাঅবহেলা কত প্রকার তাহলে পেয়েযাবেন ব্যবহারে এর কত ই ক্ষমতা। যে মানুষটা সব সময় ই খোঁজ নেয়আপনাকে মিস করে তার বোধ…

  • অবিচ্ছেদ্য

    সম্পর্ক সমাজে এক অবিচ্ছেদ্য চলার পথএরই সঙ্গে আন্তরিকতার মিশেছে দল মত। বর্তমানে সম্পর্ক হচ্ছে আধুনিকতায় বিলুপ্তআঁকড়ে ধরে রাখলে প্রবীণ হবে কত প্রাপ্ত। শব্দটির ভাঙনের পাল্লা ভারী হচ্ছে যেখানেসম্পর্কের টানা পোড়নে নষ্ট হয় না সেখানে। আমাদের সম্পর্কের জেনেটিক্যালি আসেবাবা-মা ভাই-বোন পরিবারে আছে মিশে। পৃথিবীতে কখন কী ভাবে কার সম্পর্ক হয়মনের অনুভূতির মিলনে সুযোগ তৈরি রয়। সম্পর্ক…

  • মহানবী(সঃ)

    যত প্রাণী নিজেদের দুঃখ-কষ্টের কথা,উল্লেখ করতে পারে না তারা যথাতথা।ওরা বাকহীন জীব-জন্তু পশু-পাখি,ঘুরে ফিরে অনেক দূরে ডাকি ডাকি।রাহমাতুল্লিল আলামিন নবী করিম,মানুষের জন্য তিনিই অসীম রহিম।প্রাণীদের সাথে কিরূপ আচরণ হবে,সে সম্পর্কে অজ্ঞ ছিল জাহেলী যুগে।পশুর সাথে নির্দয়ে করত যে ব্যবহার,পর্যাপ্তভাবে ওদেরকে দিত না আহার।জীবিত উটের কুঁজ এবং দুম্বার গোস্ত,লোকজনে কেটে খেতেই থাকত ব্যস্ত।নবীজি নির্দয় এ ব্যবহার…

  • গৌরব

    শুন হে যুবক সবে দিয়ে তোমরা মনবিত্ত সহায় সম্পত্তি আরোও যত ধন।পৃথিবীতে বিত্তশালী ছিল লোক জনশক্তিশালী বাহাদুর আরোও জনগন।ধন সম্পদের গৌরব স্থায়ী নয় ধরায়সব শেষ হয় জমির ধান নেয় খরায়।ঐশ্বর্য বিত্তশালী কেউতো টিকে নাইএসব যত কিছু আমরা দেখতে পাই।ওদের পরিবারে আর নাই যেন শান্তিদিনরাত প্রতিনিয়ত রয়তো অশান্তি।কত লোকের জীবন সুখ দিয়েই শুরুদুঃখ কষ্টে পড়ে শান্তিও…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *