চলুন প্রবাসে যাই !

গত সাতাশ অক্টোবর ‘ ২০২৩ রোজ শুক্রবার
পূর্ব নির্ধারিত তারিখে লন্ডন প্রবাসী আদরের
ভাগনার(পুত্রার) বিবাহ অনুষ্ঠানটি ছিল যার।

বিয়ে অনুষ্ঠান শতো আড়ম্বরভাবে আরম্ভ হয়
মোর স্নেহের নাতনিটির একমাত্র মামার বিয়ে
সকলে উপভোগ করি কেবলমাত্র সে দূরে রয়।

ওর সাথে বারংবার ভিডিও কলে আলাপ করি
অনুষ্ঠান মোবাইলে দেখে আনন্দ ভাগাভাগিতে
নাতনিকে অংশ গ্রহণে মনে শান্তনা দিতে পারি।

আরো বিরহ ব্যথায় আমি কতো জ্বালা পোহাই
বড়ো নাতনিকে কোলে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের
সকল পর্বতে যোগদানের পরেও পাইনি রেহাই।

আনন্দ ঘনো মুহূর্তের মধ্যে থেকেও শান্তি নাই
আমার ছোট নাতনিটি প্রবাসে আছে এজন্যেই
আমার প্রাণে বিরহের অসহ্য ব্যথা বেদনা পাই।

বড়ো নাতনিটি হঠাৎ করে বলে উঠে দাদা ভাই
বোনের জন্যে আর সহ্য হচ্ছে না অনতিবিলম্বে
চলুন মোরা ছোট বোনকে দেখতে প্রবাসে যাই !

Similar Posts

  • শুধু চাই

    ছোট ও বড় সবার দাবী শুধু চাইযার বেশী তার আরো যেন পাই।নিম্ন মধ্য আরোও উচ্চ বিত্ত যারাশত ধান্ধা থাকে বেশ পাবে তারা।লোভের জন্য কোনো শান্তি নেইভাগ্যে ও তাদের থাকে যেই সেই।পরিশ্রমী যত উপার্জন করে নেয়যারা অলস ভাগ্যকে দোষ দেয়।সত্যনিষ্ঠদের সময়ই সুখের যায়ভাল পরিধান করেও সুষম খায়।খোদা ভক্ত যাঁরা শান্তি পায় বেশখাদ্য পোশাকেরই নেইকো শেষ।আল্লাহ ও…

  • উন্নয়ন

    সাফল্য চাইলে ইহাকে বানিও না লক্ষ্যযাহা করতে ভালবাসো তাহা করে যাওসফলতা নিজেই ধরা দেবে কমবে দু:খ। কার্যকরের মূল হল কাজের প্রতি মায়াআর কঠোর পরিশ্রম সে সংগে জয় ওপরাজয় ভুলে সামর্থকে বিলিয়ে দেয়া। সাফল্য লাভে প্রয়োজন জিনিস দু ’টিকোনো লোকের জেদ ও আত্মবিশ্বাসথাকলে সফলতা অর্জনে হবেনা ত্রুটি। ব্যর্থতার ছাইয়ে কার্যকরের প্রাসাদ গড়হতাশা ব্যর্থতা হল সিদ্ধিযুক্ত প্রাসাদেরদুই…

  • হাদিসের আলো !

    রাস্তায় কাঁটা যুক্ত একটি ডাল পড়ে থাকতে দেখেএকদা একটি লোক রাস্তা থেকে দেয় সরিয়ে রেখে! লোকটিকে আল্লাহ তায়ালা কতো ধন্যবাদ দিলেনসব অপরাধও ঐ কাজের জন্য ক্ষমা করে নিলেন! রাসুল (স:)কে জীবন কাটাতে কিছু শেখাতে বলেকিভাবে চললে ব্যক্তির জিন্দেগী সুন্দর করা চলে! আমি ভুলে যেতে পারি যাহা এমন কঠিন কিছু নয়বললেন তিনি রাগ দমন করলে জীবন…

  • স্কুলে প্রথম যাত্রা

    বড় বোন তার তাইফা,সংগে নেইতো রাইফা।বিদ্যালয়ে প্রথম যাত্রা,আনন্দের শত মাত্রা।কত সাজ গুজ করে,স্কুলের পথই সে ধরে।বই খাতা ও পরিপাটি,চলছে সে পায়ে হাটি।বললাম গাড়ীতে এস,জানালার পাশে বস।গাড়ীতো রওয়ানা দিল,বিদ্যালয়ে নিয়ে গেল।খুশিতেই সে আত্নহারা,আরো সহপাটিও যারা।

  • কষ্ট সফল

    ভূমিষ্টের পর মানব শিশু কত অসহায়,মা বাবা আত্নীয় সজন একমাত্র সহায়।ঘুম পাড়ানো খাবার গোসল মা করায়,কান্নাকাটি করলেই মায়ের ঘাম ঝরায়।কত আরাম আয়েসে থাকতে পারে সে,চিন্তা ফিকির প্রতিনিয়ত করে থাকে যে।দিন মাস বছর পেরিয়ে একটু বড় হয়,হাঁটা চলা দৌড় ঝাপ করতে তখন রয়।মায়ের তীক্ষ্ণ দৃষ্টি থাকে হোচট নি খায়,পড়ে গিয়ে কখনো কি কোন ব্যথা পায়।সময়ের বিবর্তনে…

  • এলো নাজাতের মাস

    বছর পর আবার এলোপবিত্র মাস রমজান,মুসলমান রোজা পেলোদিনে বন্ধ খানা পান। ফজরের আজান হয়মাগরিবের ধ্বনি বয়,খাদ্যের ডাক জারি রয়শুরু করো তবে কয়। মন্দ কাজ করো ত্যাগযত আছো রোজাদার,সব শেষে পূণ্যের ভাগআছে বুঝ যার তার। ফরজ রোজা রাখ সবেপুরো রমজান মাস,খোদার আদেশ পালন হবেকরো নাজাতের আশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *