জঙ্গীর অপবাদ

সমাজের সান্নিধ্যে আজ
কতো কিছু জানার ইচ্ছে ,
রোহিঙ্গা কেন দেশ ছেড়ে
পরের দেশে পাড়ি দিচ্ছে?

ঘাতের জন্ম আঘাত হতে
রয়েছে যে ইতিহাস সাক্ষী ,
উগ্রবাদী জঙ্গীর অপবাদ
আরো সন্ত্রাসীটা বাদ কী?

মানবতাবাদীর কাছে খুব
বেশী জানতে ইচ্ছে করে ,
কেন ভারতের ঐ আসামে
প্রচুর মুসলিম জাতি মরে?

এ পারে যদি সামান্য ঢিল
কোননা হিন্দুর গায়ে পড়ে ,
কতো হৈ চৈ ও পারে করে
সমস্ত পৃথিবীটা যেন নড়ে।

বাম মিডিয়া আগ বাড়িয়ে
শতো প্রচার করছে বিশ্বে ,
স্তব্ধ মিডিয়া আরো সুশীল
সমাজ এমন করুন দৃশ্যে।

নেইযে উত্তর জানি আজ
সব এড়িয়ে যাওয়া ছাড়া ,
এসব চিন্তার সময় নেইরে
শত ব্যস্ততার কিন্তু তাড়া।

ঘুমন্তরা একদিন হয়তো
উঁকি দিয়ে তারাই উঠবে ,
সহোদরদের মান রক্ষায়
রণাঙ্গনে সব ভাই ছুটবে।

নষ্টামি যতো যা করেছিস
সব আছে ইতিহাসে জমা ,
সুযোগে যে কোনো কালে
কখনো হবে না তো ক্ষমা।

Similar Posts

  • স্রোত শুকিয়ে যায়

    মনের চঞ্চল স্রোতই যায় শুকিয়েহৃদয়ের আবাসন গড়ে কঠোরতাযায়না পালন করা এই মৃত্যু তারথেকে অনেক বেশীই নিকৃষ্ট যারওপর অশ্রু বর্ষায় সকলে কফিনওঠে চিতা জ্বলে আরো ঝাঁকিয়ে। কবরে দেয়া হয় ফুল প্রদীপ জ্বলেকিন্তু এই তো একাকীত্বের ভয়ানককবর শাশ্বত কারা বাস যার গম্বুজকতো গোলাকার থেকে চিৎকারেওনিজের প্রতিধ্বনিত আসে না ফিরেকখনো কখনো সীমাহীন ভয় মিলে। আরো মনোহর শিশিরভেজা রাতেযখনই…

  • কষ্টে চলে !

    মাথার ঘাম পায়ে ফেলেদিন রাত পরিশ্রমের পরকতো কষ্টে জীবন চলে! অসুখ বিসুখ হলে পরেকষ্টের মাত্রা বেড়ে গিয়েতারা জীবন বাজি ধরে! খেয়ে না খেয়ে রয় কতঅভাব অনটনে আঁকড়েধরে রয় জীবনভর যত! সুখ সাচ্ছন্দ্য প্রতিকূলেআল্লার অসীম করুণায়আসতে পারে অনুকূলে! সত্য রাস্তায় চলে গেলেকঠিন পরিশ্রমে আল্লারদয়াতে সুখ শান্তি মিলে!

  • অসীম খুশী

    লোকজন প্রস্তুতি নিয়ে বাজারে যায়আশ পাশের কত প্রতিবেশী সাথী পায়।কয়েক জন একত্রে হেঁটে রওয়ানা দেয়কেউ বা শিশু কিশোর যুবক যত নেয়।গল্প গুজব করে করে হাঁটতে ও থাকেকেহ আবার বিড়ি ধরিয়ে টানে ফাঁকে।শিশু কিশোররা কত দৌড়াদৌড়ি করেকতেক শিশু চলে যেন হাতে হাত ধরে।দৌড়াদৌড়ি করে ও সবার আগে যায়পরিশ্রান্ত হয়ে পরে সামনে তো দাঁড়ায়।কিছুক্ষণ পরেই ওরা বাজারে…

  • কেউ ভুলের উর্ধ্বে নয়

    সব বিষয় নিয়েও চিন্তা করা উচিৎবিশেষ করে আমাদের ভুল গুলোযা বার বার ঘটে যাওয়া অনুচিত। ভুল হয় না কোন মানুষ নেই এমনইহাতো সর্বদা করা ঠিক নয় যেমনঅবহেলা সতর্কতার অভাব তেমন। ইহা বার বার না করা উচিৎ মোদেরকারণ ইসলামে আছে মুমিন ব্যক্তিদুই বার করে না একই ভুল তাদের। মোরা ভুল করি কেমনভাবে তা নয়কিভাবে এর সংশোধন…

  • জীবনটাই রসাতলে

    কেবল ইচ্ছে আছে শুধুকোন উপায় নাহি পাই,পেটের খাদ্য সংস্থানেইথাকি সর্বদা ব্যস্ত তাই। দামী ঘড়ি বেঁধেও হাতেসময় বাঁধা শক্ত যাতে,মুখের তেজে লাভ কিরেদামতো বেশী চেহারাতে। জীবনই গেল রসাতলেহিংসায় তো কাটল কাল,মুর্খতার ঘোর অন্ধকারেজীবন হলো টালমাটাল। অমূল্য সম্পদ সুখ শান্তিটাকায় কিরে কেনা যায়?অযথা করো দুঃখ ফেরিক্রেতা কোনো নাই যার। সুজা সরল থাকতে তুমিপারবে তো ভাই সহজে?এ পথ…

  • হিংস্র প্রজাতি

    তোমাকে বারণ করেছিনু কতোকখনো একা তুমি যেওনা সেথাযেথায় রয়েছে অধিক ভয়ংকরআরোও আছে জীব জন্তু যতো। বন জংগল পাহাড় পর্বতে ঘেরাসেথা লুকায়িত রয়েছে অসংখ্যঅগনিত হিংস্র জীব জন্তুও ভরাএসব স্থানে বসবাস করে তারা। ঐ লোকটি কতোই নাছুড় বান্দাকাহারো কোন উপদেশ বাণী নাশুনে বন জংগল আর পাহাড়েরপাদদেশে শিকারের ছিল ধান্দা। একদিন সাত সকালে গাছে উঠেপাখির বাসা হতে ছানাদের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *