দাম্ভিক

আন্তরিকতা স্বপ্ন হরমোনের যত প্রণোদনা
মুহূর্তের উত্তেজনা কখনও বা প্রতারণার
প্রবৃত্তি বহুমাত্রার অনুভূতি ও বিস্তর গল্প
লেবার রুমের গাইনোকলজিস্টের কাছে
অবশ্য ব্যর্থ রক্ত-লালা জড়ানো উদ্দীপনা।

ভ্রূণ স্রেফ ডিফেক্টেড ক্রমোজম গল্পের
নেপথ্য ধার তিনি ধারেন না কাঠ খোট্টা
লেবার রুমের গাইনোকলজিস্টের না হয়
ডিসেকশন থাকুক পৃথিবী উল্লখিত গ্রহের
মায়াবী পাড়ের কোনো কবির গল্পসল্পের।

হাড় নিংড়ানো পরিশ্রমে অসম্পূর্ণ রচিত
কবির কবিতাই স্বহস্তেও বাতিল হয় যদি
সব অমীমাংসিত কিছু পঙ্ক্তি যার নাম
খসড়া কবিতা কবির কাছে অমীমাংসিত
কবিতার পঙ্ক্তি একরকম ভুলেযা খচিত।

মা তেরেসার অনুভূতি নিলে শোনা যাবে
অমীমাংসিত ভ্রূণ আর পঙ্ক্তির অন্তর্গত
কান্নাকে কারোও কাছে মনে হতেই পারে
প্রগলভতার প্রশ্রয় যার ত কান্না প্রকাশের
শক্তি আছে সে যে শক্তিমান প্রকাশ পাবে।

অন্তর্গত কান্না বলে ভাবতেন বাতিল শিশু
সম্ভবত তার মতো আর কেউ উদ্দেশ্যহীন
ভাবেননি একটি ভ্রূণেরও নেপথ্যে আছে
কোনো মহাকাব্য রয়েছে কত ভালোবাসা
তারা মাদার তেরেসার কিশোর আর শিশু।

Similar Posts

  • ভেজালে ভরা

    যতো দিন যাচ্ছে বাড়ছেও রোগশিশু কিশোর ছোটো বড়ো আরআবাল বৃদ্ধ বনিতা করছে ভোগ। খাবার দাবার সব কিছু ভেজালফল ফলাদি কতো প্রয়োজনীয়দ্রব্যাদি কিছুতে নেই নির্ভেজাল। সৃষ্টিরও সেরা সকল মানব জাতিকাজে কর্মেই করছে ফাঁকি জুকিবিনষ্ট হয়েছে অনেকের মতিগতি। করতেই হবে তাদের উন্নতি লাভপরের ক্ষতি করে মুনাফা লোটেঅন্যদের টকানো যত মনোভাব। দুষ্কৃতিদের কারণেতে ভোগে যাইপ্রলোভন ধোকা টকানো থেকেইআল্লাহর…

  • শ্রেষ্ঠতম নবী

    নবীজির শিরে চির সুনামের তাজসকল যামিনীও তাঁর শবে মেরাজযাঁর ব্যক্তিত্ব ইশরায় চাঁদ খানখানসূর্য যাঁর মুঠোতে পায় নিজ সাজ। মুহাম্মদী গুণের পর্দা সৃষ্টির রক্ষকসৃষ্টি হলো মানুষের নিমিত্ত জাহানতাঁর জন্যে মানুষ আর তিনি মহানআর যতো যারা নাহি হবে ভক্ষক। নবী ( স. ) তব তনে ছিল না ছায়াসত্যই তাই যেনো হওয়ার কেননাপবিত্র অস্তিত্ব তোমার আল্লার নূরতাঁর প্রশংসাতে…

  • পাষণ্ড নরাধম

    পাষণ্ড নরাধম আছে কতরাস্তা ঘাটে তারা শত শত!তারা সংখ্যায় যতই অধিকওয়াদার যে থাকেনা ঠিক!অন্যের বিপদে স্বার্থ মিটায়দুঃখের সময় বিপদ ঘটায়!সুযোগের চেষ্টায় কত থাকেস্বার্থসিদ্ধি করে নেয় ফাঁকে!পরের অনিষ্ট সর্বদাই করেফন্দি চরিতার্থেই রাস্তা ধরে।সমাজে ওরা অনেক আছেক্ষতি করতে থাকেযে পাছে।নির্বোধের ও মত ধীরে চলেপাষণ্ডরা গুছিয়ে কথা বলে।আল্লার কৃপার কামনা করিওদের হতে মুক্তির পথ ধরি।

  • ভাবতেও কষ্ট হয় !

    মা আমাদের মাঝে নেই ভাবতে বড় কষ্ট লাগেপ্রতিদানের মানসিকতা নিয়ে তাঁর সন্তান বড়োকরেন না সন্তানদের চিন্তা করেন আগে বাগে। অপরাধবোধ আর অপারগতার জন্য ক্ষমা চাইশুধু মার্জনা চাওয়া ছাড়া এ মুহুর্তটিতে কিই বাকরার আছে এসব অক্ষমতার যেন মুক্তি পাই! দেখিনি সাফল্যে আর তোমার উচ্ছ্বাসময় হাসিনানা প্রতিকূলতায় আশার বাণী শোনব না তোআর কখনো এ জন্যে শুধু মাত্র…

  • এগিয়ে চলো

    জীবনের কিছুতো চিরস্থায়ী নয়আবেগ কিংবা অভিযোগ থেকেশুরু করে প্রাপ্তি-অপ্রাপ্তি সকলকিছুর একদিন হয়ে যাবে ক্ষয়। সম্পর্ক হয়না তো গাঢ় সব সময়তা এক রকমের হবে না কখনোআজ যাকে লাগে ভাল কালকেনা লাগতে পারে যা হয় দু:সময়। প্রশংসা করছেন আজকে যিনিএকান্ত অন্তরের আন্তরিক বন্ধুহিসেবে যদিও পরিচিত কখনোসমালোচক হতেও পারেন তিনি। দুঃখ কষ্টে নেইতো ভেঙে পড়ারজগতে চলার পথে বাধা…

  • শিশু দিবস

    শিশুদের নিয়ে ‘শিশু দিবস’ উদযাপিত হয়এ দিবসের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর জন্মদিনেরঅঙ্গীকার সকল শিশুর সম অধিকার’ রয়। পৃথিবীর বিভিন্ন দেশে হয় এ দিবস পালিতপ্রথমবার শিশু দিবস তুরস্কে সম্পাদন হয়জাতিসংঘ ১৯৫৪ এর ২০ নভেম্বরে লালিত। বিশ্ব শিশু দিবস হিসেবে ও হয় উদযাপন২০ নভেম্বরে আবার আন্তর্জাতিক শিশুদিবস জুন ১ তারিখে করা হয় নিষ্পাদন। শিশু দিবসগুলোতে নিয়ে শিশুদের অধিকারব্যাপক আলোচনাও…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *