দারিদ্রের জ্বালা

দারিদ্র্য মমতা শূন্য অভিশাপ যত
অসীম কষ্টের সীমানা সংখ্যা শত।
অসংখ্য মানুষকে কুরে কুরে খায়
অভাবের কারণেই করে হায় হায়!
সমাজ – সভ্যতাকে পিছিয়ে দেয়
পশুত্বের এক পর্যায়ে পৌঁছে নেয়।
কত সীমাহীন দুর্ভোগ দুর্গতি সয়
দুঃখ ও কষ্টভোগে জর্জরিত রয়!
দারিদ্রের কশাঘাতে কত হালাক
কিংকর্তব্য বিমুড় যে যত চালাক।
ক্ষুধার নির্মম যাতনায় তারা পিষ্ট
অভাবের অনলে জীবন্ত অনিষ্ট!
ন্যায় ও অন্যায় বিস্মৃত দগ্ধ হয়ে
বনু আদম যত পাপ-পঙ্কিল লয়ে!
আকণ্ঠ নিমজ্জিত হয়ে অজান্তে
আত্মবিধ্বংসী পথের যায় প্রান্তে।
দারিদ্রের এ নির্মম কঠোর জ্বালা
ভোগ করতেই হয় নেই অবহেলা।

Similar Posts

  • ক্ষমাশীল

    দয়াময় খোদা অসীম,আনন্দ উল্লাসেবিপদে আপদেসহায় সীমাহীন। আল্লাহ কতই প্রেমময়,অনুরাগ অফুরন্তস্নেহের ভান্ডারকতই যে দয়াময়। মোরা হয়ে ধৈর্যশীল,প্রার্থনায় থাকলেপরিত্রাণ পাবোতিনিই যে ক্ষমাশীল সৃষ্টিকর্তা তিনি মহান,এ ধরায় যত কিছুআছে বিরাজমানতাঁর তৈরি সারা জাহান।

  • প্রস্থান !

    চীর স্মরণযোগ্য আজকের এ দিনসহকর্মী জনাব মোঃ মমিনুল হকের বিদায়ী অনুষ্ঠানে ছোট্ট এক কবিতাআমি আবৃত্তি করে যাব সরেজমিন! বিদায়ের ব্যথাতে চোখে আসে জলঅদ্যকার আমার বিদায়ী আন্তরিকসহকর্মীর সাথে অসংখ্য ও অগনিতকত দিন কাটলো সিলেটের কর্মস্থল! সুখ ও দুঃখ ভাগাভাগি করে নিতামউভয়ের ব্যক্তিগত পারিবারিক আরো অফিসিয়ালি বিষয় পরস্পরের মধ্যে তাতে কতো যেন সহযোগিতা পেতাম! আগামীতে হয়তোবা দূরে…

  • ছোটমনি দূরে 

    সবার ছোটমনি যেস্নেহের নাতনি সে।বিদেশে সে আছেনেই আশে পাশে।হৃদয় মন নিয়েছেকষ্টও বেড়ে গেছে।মোদের মাঝে নাইবিরহের দুঃখ পাই।ফোনের জন্যে রইআলাপে শান্তি হই।অনেক কথাও বলিআনন্দ ধরে ই তুলি।সৃষ্টিকর্তা করো দয়াসকলকে কর মায়া।

  • নিয়তির খেলা !

    যথেষ্ট মানুষ আছে পৃথিবীর বুকেকে কাহার ঠিকানা জানে অসংখ্যঅগনিত আরো থাকে সুখে দু:খে। এদের মধ্যে অসহায় গরীব দু:খীসবার আশে পাশে জীবন কাটায়তারা অধিক সময়ে যন্ত্রণা ভোগী। অনেক সময়ে ভুখা ফাঁকা থাকেখাবার দাবার যোগাড় করতে নাপেরে মন ও আত্নাকে কষ্টে রাখে। শতো দুর্ভোগ ও দুর্গতির জীবনসামান্য প্রশান্তি আর সচ্ছলতারজন্য চেষ্টায় রয় তাদের দেহ মন। ধরণীর বুকে…

  • বন্যপ্রাণীর হম্বিতম্বি

    ঢেউ খেলানো গাঢ় সবুজ আগের মতো নেই,পাহাড় কেটে বসতি আর খেতের জমি সেই।শহর আর বন্দরের ক্রমশ ঘটছে যে বিস্তার ,প্রকৃতির স্নিগ্ধতা-সজীবতার নেইত নিস্তার।পাহাড়ের মাটি যাচ্ছে যা কখনও ইটভাটায় ,কখনও আবাসন প্রকল্পের উন্নয়নে পাঠায়।পাহাড় বনাঞ্চলই মানুষ নিচ্ছে দখল করে ,বন্যপ্রাণী চলতে গিয়ে খেই হারিয়ে ফেলে।মানুষ আর বন্যপ্রাণীর সংঘাত যা বাড়ছে ,বাঘ হাতির আক্রমণে আত্নরক্ষায় লড়ছে।বন্যপ্রাণী করছে…

  • মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম

    স্নেহের ছোট ছেলেটি নাম যে তার কলিম,ওর এক মাত্র ঘনিষ্ট বন্ধুই ছিল ডালিম।তারা উভয় পাড়ার একই বিদ্যালয়ে পড়ে,অধ্যবসায়ের সাথে প্রতিযোগিতায় লড়ে।মা বাবার স্নেহের কলিম একমাত্র ছেলে,ছেলেটি যখন মা বাবার কাছে কিছু বলে।আবদার পালনের তাড়াতাড়ি চেষ্টা চলে,যথাশীঘ্র ছেলের সাধ পালন করে ফেলে।একদা এমন এক নতুন করে করলো পণ,কিনে দিতে হবে যে তাকে মোবাইল ফোন।দেওয়া হলো বায়নার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *