নাতনী খুশী হয় !

আমরা চা নাস্তা এক সাথে সেরে
সকলে গল্প সল্পে ব্যস্ত হয়ে আর
নাতনীকে নিয়ে বসে আছি ঘরে।

বড়ো নাতনীটি হঠাৎ করে বলে
দাদাভাই আজকে অফিস ছুটি
তাই সামান্য বেড়ানো হলে চলে।

শনিবারে অফিস সাপ্তাহিক বন্ধ
পার্কে যাবার সম্মতি দিলে তবে
খুশির শব্দ করে মন যা আনন্দ।

তাকে সহ মোট তিন জন মোরা
একটি সিএনজি নিয়ে রওয়ানা
দিয়ে পৌঁছে দেখি লোকে ভরা।

আমার নাতনী নাগরদোলা চড়ে
আরোও অনেক শিশুদের সাথে
যায় ঘুরে ঘুরে কতো যেনো দূরে!

যতো আনন্দ আরো হই হুল্লোড়
সেথায় নেই যে কোনো গন্ডগোল
অসংখ্য সমারোহে রয় হুলোস্থুল!

ফুর্তি আমোদ উল্লাসে সময় যায়
পার্কে হরেক রকমের খেলা করে
নাতনীটির মনে যতো শান্তি পায়!

Similar Posts

  • এল খুশির ঈদ

    ঈদের দিনে সকলেই নতুন জামা পরেনঈদ আরবি শব্দ যার অর্থ ফিরে আসাএমন দিনকে বলা হয় ঈদ সব মানুষ যেদিন একত্র হয় ইহা বারবার ফিরে আসেএর তাৎপর্য হলো আল্লাহতায়ালা এদিনতাঁর বান্দাদের অনুগ্রহ দ্বারা হামেশা ধন্যকরেনও তিনি ইহসানের দৃষ্টি দান করেন! রমজানে পানাহার সবার নিষিদ্ধ করা হয়পরে আবার পানাহারের আদেশ প্রদান ওসদকায়ে ফিতর হজ-জিয়ারত কোরবানিপালনের গোশত ইত্যাদি…

  • মোবাইল ফোন

    মোবাইল ফোন ব্যবহার কারীর কত বেড়েহার্ট অ্যাটাকের আশংকা রক্তচাপ মেজাজখিটখিটে হয়ে ক্ষুধা ও দূরে পালায় তেড়ে। মোবাইল ফোন ব্যবহারে সব শিশুদের জন্যস্ক্রিনের রেডিয়েশন মারাত্মক ক্ষতিকর আরমস্তিষ্ক বিকাশ ব্যাহত করারও ইহা এক পণ্য। ” আজকের শিশু আগামীর ভবিষ্যৎ ” বলেশিক্ষার্থীরা ও মোবাইল ফোনে আসক্ত হলেতাদের ভবিষ্যৎ যেন অন্ধকারে যাবে চলে। আবশ্যক তাই কিছু পদক্ষেপ ও গ্রহণ…

  • সৎ সঙ্গে স্বর্গ বাস

    খলিল নামের অন্তরঙ বন্ধু একআমল আখলাক তার যা নেক।তার সহপাঠীর চরিত্র যত মন্দনাম তার কত না সুন্দর আনন্দ।উভয়ের চাল চলন যা বিপরীতটিউটরের কাছে পড়তো গণিত।স্যারের অনেক দূরে ছিল বাসাসন্ধ্যায় করতো যাওয়া ও আসা।যাতায়াতে করতো কত যে গল্পকম বেশি আর কোন দিন অল্প।একদিন নামাজের ওয়াক্ত এশাআনন্দের মদের অধিক নিশা।একজন নামাযে মসজিদে যায়আনন্দের মদ পানে শান্তি পায়।নামাজ…

  • বীর দর্পে চলে !

    গভীর বন জংগলের পাশে বাসযখন তখন ও যেখানে সেখানেআচমকা আক্রমণ করে কতোমানুষের ঘটে জীবনের সর্বনাশ! হিংস্র জীব জন্তুর যতো চলাচলওরা অবাধে বিচরণ করে ঘোরেসগতিতে বীরত্বের সাথে বেড়ায়কখনো শুরু করে কত হুলস্থল! মূহুর্তে সুযোগে আক্রমণও করেদলবেধে হাতী মিলে লোকালয়েউপস্থিত হয়ে যত ভাংচুর সেরেউপস্থিত মানুষেরে দৌড়ায় পরে। বন্য প্রাণীদের শত আতংকে রয়যত বীর দর্পে চলে সুযোগে তারাহঠাৎ…

  • প্রাচুর্য !

    শ্রেষ্ঠ হিসেবে পৃথিবীতে আগমনউন্নত আমল আখলাকের ফলেদুনিয়া ও পরকালের শান্তি লাভকরে সঠিক সময়ে করবো গমন। আমরা আল্লাহ তায়ালার বান্দাতাঁর ইবাদত বন্দেগী ও রাসুল(স.)এর প্রদর্শিত পথে চলে যাওয়ারজন্যে শুধু থাকবে মোদের ধান্দা। আরাধনা উপাসনাতে শান্তি সবযাতে রিজেক হায়াতেও বরকতনিহিত স্রষ্টার সন্তোষ্টি লাভ করেগেলে খুশী হবেন আমাদের রব! মহান আল্লাহ তায়ালা খুশী হলেআমাদের যত অসুবিধা অশান্তিদূরে চলে…

  • কু পথে নিছে !

    বর্তমান অতীতের কি আর মিল আছে?নিঃস্বার্থ মায়া নাই ঘুরছে স্বার্থের পাছে! বলো এখন তো কোথায় যে শান্তি পায়মদ ও গাজা খায় আর শান্তি তো নায়! এ জামানায় দেশ দরদী সিগারেট খায়চিন্তা ফিকির করে তার দিন চলে যায়! কতো পাগল কামিনী-কাঞ্চনের নেশায়পত্র পত্রিকায় অশালীন ছবি দেখা যায়! মেয়ে স্বাধীনতা চায় যুগে সুযোগ দিছেখামখেয়ালী তাদের তো কু…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *