পাখি গায়

বৃষ্টি শেষেই চারদিকে আলোর যে ছটা,
শিমুলের ডালে বসেই আছে ঘুঘু ক’টা।
পাখি সব মনের সুখে কত যে গান গায়,
ডালে বসে গান গেয়ে শত আনন্দ পায়।
গাছে গাছে থোকায়ও ফুটে আছে ফুল,
পাখিরা আনন্দে মেতে তারা খাচ্ছে দুল।
কৃষ্ণচূড়া সোনালু কাঠগোলাপ জারুল,
গাছ বৃক্ষে উড়ছে কতই সুন্দর বুলবুল।
বনফুলের প্রকৃতিকে করছে মোহনীয়,
পাখিদের ও সমারোহ কতই শোভনীয়।
চাকচিক্যে সবুজ দিচ্ছে বসন্তের ছোঁয়া,
শীত গেছে কোথা নেই আগুনের ধোঁয়া।
কাঁধে নিয়ে ঘুরেই বেড়ায় সব মুড়ি মোয়া,
শিশুদের কাছে বিক্রির তারা করে দোয়া।

Similar Posts

  • মানুষ অসহায়

    সত্যি খুব অসহায় অনেক মানুষতাদের ভালো মন্দ যন্ত্রণা বেদনাবলার মত কেউ থাকে না অব্যক্তকথা অন্তরে রাখতে থাকেনি হুশ। যদি মায়ার কেহো অপছন্দ করেকখনো কাউকে প্রথমে খুব কষ্টইলাগে সম্পূর্ণ ঠিক হয়ে যায় তাকেছাড়া চলতে শিখে কিছু দিন পরে। বেশী দিন পরে অনেক খুশি থাকেপূর্বের চেয়ে যখন সে বুঝতে পারেকারো আন্তরিকতায় জীবনে যেনকতো কিছু চলে এসে মিশে…

  • ডায়াবেটিস

    ডায়াবেটিস কি?ডায়াবেটিস এমন একটি রোগ যা রক্তে সুগারের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বাড়িয়ে দেয়। ইনসুলিন নামের একটি হরমোন আমাদের রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ করে থাকে। এই হরমোনটি পাকস্থলীর পেছনে থাকা অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস নামের একটি গ্রন্থি থেকে তৈরি হয়। যখন খাবার পরিপাক হয়ে আমাদের রক্তে প্রবেশ করে, তখন এই ইনসুলিন রক্ত থেকে সুগার (গ্লুকোজকে) কোষের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *