ব্যায়াম, খাদ্য-পুষ্টি ও জীবনযাত্রা

কোন ধরনের ব্যায়াম “স্ট্রেস” কমায়?

স্ট্রেসের সাথে আমরা সবাই-ই কম বেশি পরিচিত। আমাদের নগর জীবনের এক নিয়মিত সমস্যা “স্ট্রেস”।

যেটি আমাদের আরো শারীরিক এবং মানসিক রোগের অন্যতম প্রধান কারণ।

স্ট্রেস থেকে রক্ষা পেতে অনেকেই অনেক কিছু করেন।

তবে আপনি যদি জীবনের চাপ বা এই স্ট্রেসকে পাশ কাটিয়ে দীর্ঘ সুস্থ জীবন চান সবচাইতে সহজ সমাধান হলোঃ ব্যায়াম করা শুরু করুন। 

চলুন প্রথমেই জেনে নেই স্ট্রেস প্রতিরোধে আমাদের কতটা ব্যায়াম করা দরকার।

স্ট্রেসকে দূরে রাখতে প্রতি সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট অর্থাৎ কমপক্ষে পাঁচ দিন ৩০ মিনিট মাঝারি “অ্যারোবিক” ব্যায়ামের পরামর্শ দেয় আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন।

যদি আপনার সময় কম থাকে, পুরো ৩০ মিনিটের সেশনটি সারাদিনে তিনবার ১০-মিনিট করে ভেঙে ভেঙে করতে পারেন।

এর পাশাপাশি আপনার সাপ্তাহিক রুটিনে পেশি শক্তিশালী করার ব্যায়ামগুলোর কমপক্ষে দুইটি সেশন রাখা জরুরি।

এ ব্যায়ামগুলো  আপনার বাহু, কাঁধ, বুক, পিঠ, পেট, পা এবং অন্যান্য পেশিকে সবল রাখতে সহায়তা করে।

তবে যত সহজে বলে দেওয়া গেল নিয়মিত ব্যায়াম করা, ততটা সহজ না তা আমরা সবাই-ই জানি।

এজন্য প্রয়োজন অভ্যাসের। শরীরচর্চার সাথে ধীরে ধীরে আপনার শরীরকে মানিয়ে নিন।

প্রথমে না হয় সপ্তাহে তিন দিন ২০ মিনিট করে জোরে জোরে হাঁটুন এবং পরে সেখান থেকে ধীরে ধীরে বাড়ান।

কী ধরনের ব্যায়াম স্ট্রেস থেকে মুক্তি দেয়? 

স্ট্রেস কমানোর জন্য যেসব ব্যায়াম– সেগুলো করার জন্য আপনাকে ক্রীড়াবিদ হতে হবে না।

প্রায় যেকোনো ধরনের ব্যায়াম সহায়ক হতে পারে।

মূল কথা হলো ঘাম ঝরতে হবে, হার্টবিট স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ করে বেশ কিছুক্ষণ ধরে রাখতে হবে।

মাঝারি মানের যে-কোনো ব্যায়ামই এগুলোর জন্য যথেষ্ট। 

মাঝারি অ্যারোবিক ব্যায়ামের মধ্যে আছেঃ

  • সাইকেল চালানো
  • দ্রুত হাঁটা বা জগিং
  • সাঁতার কাটা 
  • টেনিস 
  • নাচ
  • রোয়িং

এমনকি শীতকালের প্রিয় খেলা ব্যাডমিন্টন;
পেশি-শক্তিশালী ব্যায়ামের ক্ষেত্রে ভারোত্তলনকে বিবেচনা করতে পারেন।

এমনকি বাগান করা বা লিফটের পরিবর্তে সিঁড়ি বেয়ে ওঠার মতো সহজ কিছু ব্যায়ামও আপনার স্ট্রেস কমিয়ে দিতে পারে।

“ব্যায়াম” শব্দটা শুনলেই আমরা অনেকে ভয় পেয়ে যাই। এই ভয়টা দূর করতে হবে।

তাই আপনি উপভোগ করেন এমন কোনো শরীরচর্চা দিয়ে শুরু করা ভালো।

আপনি আনন্দে থাকলে ব্যায়াম আপনার দৈনন্দিন কাজের অংশ হয়ে উঠবে, তখন আর এটাকে বোঝা মনে হবে না।

ব্যায়ামের ভীতি কাটানোর একটা ভালো উপায় হলো বন্ধু বা পরিবারের সাথে মিলে একসাথে শরীরচর্চা করা।

যেমন দুই বন্ধু মিলে দৌড়ান বা সাঁতার কাটেন কিংবা পরিবারের সবাইকে নিয়ে হাঁটতে বের হন।

এতে ব্যায়ামের শারীরবৃত্তীয় উপকারগুলো বেড়ে যায় এবং পাশাপাশি বন্ধু বা পরিবারের সাথে সম্পর্কটাও আরো ভালো হয়ে ওঠে।

যা স্ট্রেস কমাতে আরো বেশি সাহায্য করে। 
তবে সব বয়সের জন্য সব ধরনের ব্যায়াম নয় ।

আপনার বয়স এবং শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করেই কোন ধরনের ব্যায়াম করবেন ।

কতক্ষণ ব্যায়াম করবেন সেটা ঠিক করে নেওয়া উচিত।

প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যায়াম
করুন।

Similar Posts

  • ব্যায়াম ও খাদ্য নিয়ন্ত্রণ

    ওজন হ্রাস আপনার স্বাস্থের উন্নতি ঘটায়, মাত্র ৫% থেকে ১০% ওজন কমিয়ে আপনি পেতে পারেন অনেকগুলো স্বাস্থ্য সুবিধা- ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমে যায় এবং যাদের ডায়াবেটিস আছে তাদের ব্লাড সুগার নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে। রক্তচাপ এবং রক্তে চর্বির পরিমান কমায়। আর্থ্রাইটিসের ঝুঁকি কমিয়ে দেয়। শ্বাস-প্রাশ্বাসের উন্নতি ঘটায়। রাতে ভালো ঘুমের নিশ্চয়তা দেয়। ওজন কমানোর উপায়ঃ…

  • ল্যারি এলিসন

    ৯। ল্যারি এলিসনঃ ল্যারি এলিসন ১০১ বিলিয়ন ডলার নিয়ে বিশ্বের নবম ধনী মানুষ হিসাবে খ্যাতি অর্জন করেছেন । ল্যারি এলিসন সফটওয়্যার কোম্পানি ওরাকলের নির্মাতা ও প্রাক্তন সি ই ও। তাঁর কোম্পানি অনেক সফটওয়্যার বানিয়ে বিশ্বকে টেকনোলজির দিক থেকে অনেক দূরে নিয়ে এসেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সি আই এর ডাটাবেজও এলিসনের তৈরি করা। তিনি একজন বড়…

  • এলার্জিজনিত সমস্যা ও প্রতিরোধের উপায়

    এলার্জি হচ্ছে ইমিউন সিস্টেমের একটা দীর্ঘস্থায়ী অবস্থা যা পরিবেশের কোনো এলার্জেনের কারণে শরীরে হাইপারসেনসিটিভিটি দেখায় কিংবা অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখায় সেসব মানুষের জন্য এলার্জেন।এলার্জিক রিয়েকশনঃ কোন অ্যালার্জেন শরীরের সংস্পর্শে এলে শরীরে যেসব অপ্রত্যাশিত প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তাকে এলার্জিক রিঅ্যাকশন বলে। আবার এটাকে হাইপেরসেন্সিটিভিটি রিয়েকশনও বলা হয়। হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন কে চার ভাগে ভাগ করা যায়, তবে চার…

  • বার্ধক্য

    মার্কিন বিজ্ঞানী ড. ডেভিড সিনক্লেয়ার মতে বার্ধক্য একটি ‘ রোগ ‘, যা চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব। আমরা জানি বার্ধক্য ঠেকানো যায় না, বার্ধক্য একটা প্রাকৃতিক নিয়ম এবং প্রত্যেকেরই নিয়তি। আমরা বেশিরভাগ মানুষ জীবনকে এভাবেই দেখি। কিন্তু জেনেটিক বিজ্ঞানী ডেভিড সিনক্লেয়ার তা মনে করেন না। দুই দশকের ওপর এ বিষয়ে তিনি গবেষণা করেছেন। তিনি বলছেন…

  • ব্যায়ামের আগে ও পরে কী খাবেন?

    ব্যায়াম শরীরকে ফিট রাখতে সাহায্য করে। একটি ভালো ব্যায়াম অনেক বিষয়ের ওপর নির্ভর করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাওয়া-দাওয়া। কেননা এই বিষয়ে ভালোভাবে খেয়াল না করলে ব্যায়াম কার্যকর না-ও হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ মতে ব্যায়ামের আগে ও পরে কী খেতে হবে তাঁরা জানিয়েছেন। ব্যায়ামের আগেঃ জিমে বা ব্যায়ামে যাওয়ার এক ঘণ্টা আগে কাবোর্হাইড্রেট জাতীয়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *