মা বাবা আশ্রয়স্থল

      

জন্মের পরে মোরা আশ্রয়ের জায়গা খুঁজি
আমাদের মা জননী দীর্ঘ দিনের কষ্টের পর
আদর মমতা দিয়ে শত যন্ত্রণা উপেক্ষা করে
সোহাগ ভরে কোলে নেন তাঁর দু’চোখ বুঝি!

কত শত দিন ব্যথা বেদনায় গর্ভে ধারণ করে
সুখ শান্তি খাবার দাবার আরো ভোগ বিলাস
আরাম আয়েস সব কিছু একান্ত তাঁর শিশুর
তরে বিসর্জন দিতে গিয়ে শরীরের ঘাম ঝরে!

অধীর আগ্রহে অপেক্ষায় সন্তান ভূমিষ্ট যখন
দু:খে ও কষ্টে গড়াগড়ি করে তীব্র জ্বালা আর
যন্ত্রণাতে থেকেও সন্তানের মুখ দেখা পেলে ই
তাঁর শারিরীক মানসিক দূর্ভোগ দূর হয় তখন!

যতো বাবা আছেন সকলেই সন্তানদের জন্য
সকাল থেকে সন্ধ্যায় সুখ সমৃদ্ধি আয় উন্নতি
বর্তমান ও ভবিষ্যৎ অগ্রগতির লক্ষ্যে কঠোর
পরিশ্রম করে কতো যেন ঘুরে তাঁরা হয়ে হন্য!

নি:স্বার্থভাবে এমন সবই ত্যাগ করেছেন যাঁরা
আমরা সকলে তাঁদের জন্য ইবাদত উপাসনা
করে আল্লাহ পাকের কাছে কায়মনে প্রার্থনা
আর আরাধনায় থাকলে শান্তি পাবেন তাঁরা!

Similar Posts

  • উন্নতির শিখর

    এ জগতে ব্যস্ত মানুষ যতোযদি সঠিক ভাবে সবে সময়ভালো আর মহৎ কাজকর্মেকাটায় তারা হয় কত উন্নত। ব্যক্তি পরিবার আর সমাজসবার সম্মিলিত ঐকান্তিকপ্রচেষ্টার মাধ্যমে উন্নয়নেরশিখরে এগিয়ে পরায় তাজ। দশের লাঠিটি একের বোঝামিলে মিশে দায়িত্ব ঠিক মতআদায় করে গেলেই অত্যন্তকঠিন কাজটিও হয় সোজা। যাঁরা কর্তব্য নিষ্ঠো সচেষ্ট হয়তাঁদের মাধ্যমে প্রত্যেক দেশগোষ্ঠী জাতি আর সমাজ যাকল্যাণের পথেও চলতে…

  • কেউ ভুলের উর্ধ্বে নয়

    সব বিষয় নিয়েও চিন্তা করা উচিৎবিশেষ করে আমাদের ভুল গুলোযা বার বার ঘটে যাওয়া অনুচিত। ভুল হয় না কোন মানুষ নেই এমনইহাতো সর্বদা করা ঠিক নয় যেমনঅবহেলা সতর্কতার অভাব তেমন। ইহা বার বার না করা উচিৎ মোদেরকারণ ইসলামে আছে মুমিন ব্যক্তিদুই বার করে না একই ভুল তাদের। মোরা ভুল করি কেমনভাবে তা নয়কিভাবে এর সংশোধন…

  • দালালদের দৌরাত্ম্য

    দালালদের দৌরাত্ম্যও অত্যন্ত পুরনো বিষয়আদালত পাড়ায় বা দেশের সরকারি বিভিন্নদপ্তরে এরা বহিরাগত কাজ করে দেবে বলেসাধারণ নিরীহ মানুষদেরই অর্থকড়ি হাতিয়েনেয় অনেক সময় মানুষ অসহায় হয়ে এদেরশরণাপন্ন হয় সেবা নিতে আসা অনেকে তোওদের খপ্পড়ে পড়ে খুইয়ে যান বিষয়-আশয়। দুর্নীতিবাজ কর্মচারিদের যোগসাজশ রয়েছেদালাল বাটপারদের সঙ্গেই সংশ্লিষ্ট অফিসেরঅনেক দপ্তরেই রয়েছে সরকারি কর্মচারিদেরসমন্বয়ে একটা দালাল চক্র ওদের বিরুদ্ধে যেঅভিযান…

  • আসক্তি

    ইন্টারনেট আসক্তি পরিবর্তন সাধন করেমাদক সেবনের টান মানুষের যেমন ধরে। বিজ্ঞানী গবেষণায় করেছেন পর্যবেক্ষণতরুণদের মস্তিষ্ক বিকৃতের পান লক্ষণ। ইন্টারনেট আসক্তি ও স্বাস্থ্যগত বিকারঅনিয়ন্ত্রিত ব্যবহারের বৈকল্য স্বীকার। চীনের গবেষণায় খুলে দেয় নতুন দিগন্ততরূণ-তরূণীর মস্তিষ্ক স্ক্যানে করে প্রসস্থ। ইন্টারনেট অ্যাডিকশন ধরা পড়ে ওদেরব্রেইন স্ক্যানে মস্তিষ্কের পরিবর্তন যাদের।   মস্তিষ্কের সাদা অংশে স্নায়ু তন্তু আছেইন্টারনেট বৈশিষ্ট্য নির্দেশ করছে…

  • দৃঢ় মনোবল !

    সঠিক থাকে যদি লক্ষ্য স্থলকত যে উন্নত হয় তার ফল। কাজ কর্মে রয় দৃঢ় মনোবলদূর হয়ে যায় চোখেরই জল। পাকা ফলে হয় রসে টলমলপানির শব্দে থাকে কলকল। বর্ষায় ভরে নদী ও খাল বিলহাওর বাওর যত পুকুর ঝিল। কখনো মেঘাচ্ছন্ন পরেই নীলউড়তেও থাকে কত যে চিল। দৈবাৎ অবিরাম বৃষ্টিও পড়েচলাচলে মাথাতে ছাতা ধরে! আল্লার দয়ায় দু:খ…

  • উজ্জ্বল তারা

    এক চোখে ঘুম আরো স্বপ্ন এক চোখেএক পাশে নীল আরেক পাশে কাশবনসব কিছুর সমন্বয়ে আছি কতো সুখে। আরো সমুদ্র পাহাড় আছে অন্য পাশেপশু পাখি হিংস্র দানব কতো গাছ বৃক্ষতরু লতা ঘিরে রয়েছে চতুর্দিকে মিশে। আন্তরিক বন্ধু হয়ে হাতটি রাখবো ধরেআরোও মহব্বত করবো জীবনটি ভরেএকদা লুপ্ত হলেও আর হারাস না পরে। বাগান সাজতে যথেষ্ট একা একটা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *