রে পাষাণ !

রে পাষাণ তোর কি কোনই দয়া মায়া নেই
এতো করে তোকে বলার পর তুই এখনো
অবহেলা করেই যাচ্ছিস আগের মত যেই!

দেখো এ পৃথিবীতে কেহই দীর্ঘ স্থায়ীযে নয়
অনাদর আর অবহেলা করতে পারিস তুই
উদরের সন্তান হয়ে বেখবর ইহা কিরে সয়!

ছোট ছিলে যবে আদর দিয়ে রেখেছি বুকে
কত কষ্ট উপেক্ষা করে মায়া মমতায় ভূলে
যেতাম দুঃখ দুর্দশা যতই চেয়ে তোর মুখে!

পৃথিবীতে তুই কতই যেন ছিলে অসহায়
খোদা ছাড়া পালনে সহায়তা করত কেউ
ছিলনাতো কেবল আমি ছিলাম যা সহায়!

আল্লাহর জমিনে আমি ব্যতীত নেই কেউ
ভাই বোন অথবা আরো নেইতো রে রক্তের
সম্পর্কের আমার এখন ভেসে কষ্টের ঢেউ!

সৃষ্টি কর্তার মেহেরবানীতে রেখেছিও ধরে
তাঁর করুণার ফলে মানুষ হতে পেরেছিস
নয়তো পূর্বেই চীরতরে পড়ে যেতে ঝরে!

অন্তিম মূহুর্ত প্রায় এখন এসে গেছে মোর
তর মংগলের তরে চিন্তায় আছি রে আমি
মরে গেলে ধরার বুকে কি হবে পরে তর!

Similar Posts

  • চমৎকার জীবন

    সকলের জীবন চমৎকারও হতে পারেপ্রয়োজনে সাহস কল্পনা শক্তি সামান্যকিছু টাকাকড়ি যথাযথ ও সঠিক স্থানআর মহৎ কাজে ব্যয়ের পথ যদি ধরে। জীবন হোক না কেন যেমন যত কঠিনঅবশ্যই এমন কিছু আছে যাহা করতেসবে পারবে এবং সে কাজে সফল হবেযদি সঠিক নীতিতে আরম্ভ করে রুটিন। মানুষের জীবন সহজ নয় জটিলও নয়জীবন জীবনের মতো আমরা ই ইহাকেযথাযথ প্রচেষ্টা…

  • জ্বালায় আলো !

    সেই সত্যিকার বন্ধু যে সঙ্গে থাকেবিপদে এগিয়ে রয় সময়ের ফাঁকে। কল্যাণের জন্য নিজের ক্ষতি করেঅসুখ বিসুখ হলে সে জড়িয়ে পড়ে। অবস্থা কখন কোন শোচনীয় হলেতখন আরাম বিসর্জন দিয়ে মিলে। দুঃখে নিজের খেয়াল রাখতে পারেআন্তরিকতার ফলে সব কিছু সারে। আনন্দ পুরোটাই ভোগ করতে চাওঅন্য কাহারো সঙ্গে ভাগ করে নাও। বন্ধুত্ব হওয়া যতো ধীরে ধীরে ভালোঅন্তরংগ হলে…

  • স্বাস্থ্যহানি ঘটে

    হঠাৎ ধূমপান ছেড়ে দেওয়া কঠিন হয়ে পড়েযারা দীর্ঘ দিন ধরেই ধূম পানের অভ্যাস করেআসে ওদের পক্ষেতা ছাড়তে যেন যুদ্ধে লড়ে। অনেক আছেন যারা এ অভ্যাস চালিয়ে যানচিকিৎসক পরিবার বন্ধুবান্ধব ও সহকর্মীদেরনিষেধ উপেক্ষা করে তো ধূমপানে শান্তি পান। ধূমপানের অভ্যাস জীবনে বর্জন করতে হবেচিকিৎসকরা বারংবারও সতর্ক করছেন সুস্থজীবন যাপন করতে সম্পুর্ণ ত্যাগ করে নিবে। ধূমপান ছাড়তে…

  • কোলাহল

    কৌশোর বয়সী একটি ছেলেঅভাব অনটনে সংসার চলেপর্যাপ্ত খানা খাদ্য নাহি মিলে। দু:খ দুর্গতি সর্বদা লেগে যায়খাবার দাবার যোগাড়ের দায়হাটে যাবার বেলা সাথী পায়। গন্তব্য স্থানে উপস্থিতির পরেওরা দেখে একটি স্থান ঘিরেকত লোক যেথা ফুর্তি করে। বহু দূরের একটি গায়ক দলতাদের দেখতে কত জনবলদর্শকবৃব্দের ছিল কোলাহল। শেষে ঐ ছেলে কিনলো জামউপার্জন করতে বাড়িয়ে দামবিক্রির ভিড়ে চললো…

  • অমূল্য রতন

    শুধু সন্তানদের জন্য চিন্তা থাকে সদাএমন দরদি মা ও বাবা যাদের ছেড়েচির দিনের জন্যও চলে গেছেন তারাবোঝেন অমূল্য সম্পদ দিলেন খোদা! শখ আহলাদ তাঁদের প্রত্যাশা কতোস্বপ্ন স্বাদকে বিসর্জন দিয়েছেন তাঁরাকেবলমাত্র আমাদের জন্যে দিন রাতকিছু না খেয়ে আদর করেছেন শতো! যেদিন হতে পৃথিবী ছেড়ে গেলেন চলেসেদিন থেকে মনে হয় কী যেনো হেরেগেল বুকটা হঠাৎ কেঁপেই ওঠে…

  • মাটির মানুষ

    মাটির উপর আছি আমিমনে প্রাণে অনেক হাসি,মাটির মানুষ এই পরিচয়কত না যেন ভালো বাসি। প্রতিনিয়ত তুমিও চলোমুখ উজ্জ্বল করে ভাইরে,এই মন্ত্র জীবনের আমিসাগর থেকে যত পাইরে। রক্ত মাংসের লোক আমিঅসংখ্য ভুল-ভ্রান্তি আছে,প্রতারণা ছল ছাতুরিকেমিশতে দেইনা তো কাছে। সময় কিন্তু চলতে থাকেবাতাস যুগের পাল্টে যায়,বন্ধু বান্ধব একই থাকেস্নেহ আর নাতো বদলায়। ছিলাম যাহা তাহাই আছিপাল্টা পাল্টির…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *