শুধু নাই নাই

সকাল সন্ধ্যা সর্বদা কেবল নাই আর নাই
একই শব্দ চতুর্দিকে সকলে শুনতে পাই।

গ্যাস পানি বিদ্যুৎ ও বাজারের পুঁজি নাই
চতুর্দিকে হায় হায় শুধু কখন এসব পাই।

স্বাভাবিক মৃত্যুর কোন গ্যারান্টি তো নাই
আল্লাহর দয়ায় মোদের হায়াত বৃদ্ধি পাই।

অচল নগরীতে চলা ফেরার সুযোগ নাই
যানযট মুক্ত হলে চলার রাস্তা মোরা পাই।

কত হত্যাকাণ্ডেরও যেন কূল কিনারা নাই
প্রকৃত খুনি ধরা পড়লে সবে রেহাই পাই।

ব্যবসা বাণিজ্য বিনিয়োগ শ্রমবাজার নাই
টাকার প্রতুলতা থাকলে সদায় কিনে খাই।

দ্রব্যমূল্য নাগালে নয় চাকরি বাকরিও নাই
উপার্জনের সুযোগ থাকলে সুখে সবে খাই।

রাজনীতিতে পরস্পরের কোন আস্থা নাই
মিলে মিশে এগিয়ে চলো শান্তি পাবে ভাই।

কর্মসংস্থানের সুযোগ রাজনীতিতে ঐক্য
রাজনৈতিক স্থিতিশীলতায় যা মতানৈক্য।

Similar Posts

  • অগ্নি শিখা

    শুষ্ক বালি ডাল – পালা ক্লান্ত চাতক মাখছে রোদতপ্ত বাতাস আগুন হাওয়া একটানা বিরক্তিবোধ। আগুনের শিখায় জ্বলে পুড়ে ছাই যখনি হয়ে যাইপ্রচুর বৃষ্টিতে শরীর ভিজিয়ে দিলে কত শান্তি পাই। উষ্ণতা যেনো বাসা বেঁধেছে সারাটা শরীর জুড়েভরা গ্রীষ্মে গলছি আমি প্রতিনিয়ত যাচ্ছি পুড়ে। তপ্ত গ্রীষ্মে কবিতাগুলোর হারিয়েছে যেনো সুরউষ্ণ বাতাস জানিয়ে গেলো বর্ষাটি অনেক দুর। গরম…

  • প্রায়শ্চিত্ত !

    হে নর পশুদের দলতোমাদের কর্মকাণ্ডদেখে কার চোখেতেআসবে না রে জল! সে তো মানুষ ছিলোএকটি পেষাতে লিপ্তথেকে সে পরিবার সহজীবন চালিয়ে নিলো! সামান্য সুখের তরেপ্রতিদিন অলিগলিকতো বাসা বাড়িতেছুট তো ঘুরে ফিরে ! প্রখর রোদের জ্বালাশ্রমিক মজুরের ন্যায়কষ্টের কাজে করেনিকখনো সে অবহেলা! তোমরা ক’জন মিলেপরস্পর পর্যায়ক্রমেপাথর দিয়ে আঘাতেজীবনটি কেড়ে নিলে! তার জীবন শেষ হলোঐ পাপের প্রায়শ্চিত্তেআল্লাহর নিকট…

  • কর্ম তৎপর

    জীবনে চলার যদি কোনো করোনা রুটিন,সুন্দরভাবে চলাচল করা হবে যেন কঠিন।অবহেলা অলসতায় সময় যাদের যায় ,আদৌ সুখ শান্তি তারা কখন ও না পায়।এ ধরায় জ্ঞানী গুণী লোক আছেন যত,সকলেই সময়ের মূল্য দিয়েছেন যে কত।অধ্যবসায়ে যাঁরা ছিলেন লেখা ও পড়ায়,সুনাম যশ খ্যাতি তাঁদের সবদিকে ছড়ায়।প্রশিদ্ধ লোক পৃথিবীতে যারা ছিলেন যত।প্রথম জীবনে সাধনায় থাকছেন অবিরত।জগতে উন্নতি আর…

  • দেশ প্রেম

    কতো লোক নিজেকে সুখী ভাবেতারা জানে কারো কাছেতে কিছুপ্রত্যাশা করলে দু:খ বেড়েই রবে। জীবনে অশান্তি ও কষ্ট কতো মনেআল্লাহর উপর ভরসা রেখে শতোচেষ্টায় রয় সুখ কেমন করে আনে৷ প্রাপ্তি প্রত্যাশার পার্থক্য হল দুঃখনিজের প্রত্যাশাটা একটু কমিয়েফেললে উপস্থিত হয়ে থাকে সুখ। পকেটে ভর্তি কারো রয় যদি টাকাঅনেক কাজ কর্মের সুযোগ থাকেটাকা না থাকলে গুণীও হয় বোকা।…

  • রহিম ও রহমান

    মানুষ জীবজন্তু সব খোদার সৃষ্টি,তাদের কল্যাণেই তিনি দেন বৃষ্টি।গাছ পালা তরুলতা বৃষ্টি যে পায়,সজীবতা আসে প্রাণে বৃষ্টির দায়।খোদা করেছেন সৃষ্টি মানব-জীন,সুযোগে থাকে জীন করতে হীন।জীন চীর শত্রু ইনসান এর যে হয়,মহাগ্রন্থ আল কোরানে প্রমাণ রয়।জীনদের প্রধান কাজ ধোকা দেয়া,মানব জাতিকে তারা কুপথে নেয়া।আশরাফুল মাখলুকাত মোরা সব,দৃঢ়মনে আল্লাহ রাসুলের পথে রব।মহান আল্লাহ পাক রহিমও রহমান,আল্লাহর রাসুল(সঃ)…

  • দৃষ্টি নন্দন

    আল্লাহতায়ালা সবকিছু করেছেন সুশোভিততাঁর সুনিপুণ সৃজন দক্ষতায় সৃষ্টি জগতেরসৌন্দর্য নান্দনিকতায় রেখেছেন সুসজ্জিত। চন্দ্র সূর্য তারকা দ্বারা রেখেছেন সৌন্দর্যময়আকাশ আর জমিনকে গাছ-গাছালি ফলফলাদিপূর্ণ করেছেন দৃষ্টি নন্দন শোভাময়। পাহাড় -পর্বত নদী-নালা সৃষ্টি মানুষের দায়খাল বিল পুকুর ভরা জল চতুষ্পদ জন্তুকেদিয়েছেন অধীন করে যাতে উপকার পায় । সব চেয়ে শ্রেষ্ঠ সুন্দরতম সৃষ্টি হচ্ছে মানুষআল্লাহ সুশ্রী গঠন উত্তম অবয়ব-চেহারায়তৈরি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *