শুরগুল
পাশের বাড়িরই কলিম
তার বন্ধুর নাম ডালিম।
সর্বদা যে একত্রে চলে
সুখ দুঃখের কথা বলে।
বিকেলেও মাঠে খেলে
অপুকে সে দেয় ফেলে।
অপু তার খেলার সাথী
কখনো হয় হাতাহাতি।
নিমন্ত্রনে ও সকল যায়
কত কিছু সেথায় খায়।
দাওয়াত বিয়েরই ছিল
বন্ধু বান্ধব কতই পেল।
বিয়েতে অসীম শুরগুল
মস্ত বড়ো আর হুলস্থুল।
কেউ যে হাটাহাটি করে
কেউবা সুন্দর গল্প ধরে।
জামাই বাবু বসে আছে
আত্নীয় বসেছেন পাশে।
বিয়ের আসর যা গরম
হৈ হুল্লোড়ের নাই শরম।
মেহমানদের খানা শেষ
শুরু হলো বিদায় রেশ!