সংগ দোষে দোষী

ভোরের আলো মাত্রই জেগেছে উঠে
মর্মান্তিক এক ঘটনা গেছে যেন ঘটে।
স্মার্টও সুন্দর এক ছেলে দেখা গেল
সুখী পরিবারের যেন তাকে মনে হল!
কত লোক সংগ দোষেই ফেঁসে যায়
জীবনে চলার পথে অশান্তিতে পায়!
কালো রংগেরই জামা পরেছে গায়ে
দেখিলাম প্রচন্ড আঘাত তার পায়ে।
লোকের ভিড়ে আছে ছেলেটি ঘেরা
এরই মধ্যে ও পুলিশে করছে জেরা।
পুলিশের কাছে খেয়েছে ফাঁকে ধরা
লাঠি হাতে নিয়ে শুরু করে যা মারা!
বেড়া জালে পড়ে ভয়ে কত কি কয়
বেধড়ক পিটুনি যতই যেন গায়ে সয়!
পাশের ঐ বাজারে ঘটেছে এক চুরি
লোকের সংগে সে করছিল ঘুরাঘুরি!
চুরির ঐ ঘটনা টের পেয়ে যায় লোক
চোর চোর শব্দে ও মুখরিত জনমূখ।
সকল একত্র হয়ে ওদের তাড়া করে
তখন কয়েকজন তো যায় ধরা পড়ে।
পিটুনি শুরু হলে দৌড়াদৌড়িও চলে
বেশ আঘাত পায় ঘন পিটুনির ফলে।
সুখী ও সমৃদ্ধ পরিবারেই যাদের জন্ম
সংগ দোষে গ্লানি টানে তাদের প্রজন্ম!

Similar Posts

  • গরীব দুঃখী

    ভোরে দেখি এক ছেলে আদুল গায়ে,জুতা সেন্ডেল নেই তার কোন পায়ে।চোখে ও মুখে তার বিষন্নতার ছাপ ,মনে হলো হয়তো করেছে সে পাপ।বললাম কি হলো ?ছেলেটি তোমার!দেখালো সে ছিড়া , টুকরো জামার।পরে বললো যে তার, করুন ঘটনা!শুনে মনে হলো নয়তো ইহা রটনা।শুয়ে ছিলাম রাতে ঐ রাস্তার ধারে,সহসা দৌড় – ঝাপ এপারে ওপারে।জেগে দেখি মানুষের ই কোলাহল,বুঝে…

  • অবসান

    কত যে আর গাইব আমিআমার প্রাণের বন্ধুর গানস্নেহের তরে বন্ধুর আশায়সময় হলো কত অবসান। যখন শুধুই একা ছিলামমায়ার বন্ধুর সঙ্গ নিলামছাড়লাম জাতি কুলমানবন্ধুকে সব করলাম দান। মায়ার টানেই ভালোবেসেসে এখন রয় দূর বিদেশেকাছের লোকে কত হাসেঅশ্রুতে মোর নয়ন ভাসে। যদি সে তো করে না স্মরণসমান হয় যেন বাঁচন-মরণউপাসনাতে যত কষ্ট বারণআল্লার কৃপায় হয় নিবারণ!

  • স্বপ্নে বিভোর

    গভীর রাত হঠাৎ করেই ঘুম ভেঙ্গে গেলচোখ বন্ধ রেখে মনে করার চেষ্টা করলামকোন দুঃস্বপ্ন দেখছি কিনা মনে পড়ছেনাচোখ খোলা মাত্রই মনে প্রচন্ড ভয় হলো! চোখ যেমন বন্ধ থাকলে সব অন্ধকার রয়রুমের সব লাইটগুলো বন্ধ থাকায় এমনটাহওয়া স্বাভাবিক তথাপি এই ব্যপারটিকেইস্বাভাবিকভাবে মেনে নেওয়া সম্ভবতো নয়! দেয়ালের স্টিকার দেখারতো চেষ্টা করলামযাহা দক্ষিন দেয়ালে লাগানোই রেডিয়ানেরস্টিকার কিছু চোখে…

  • যতো স্বার্থপর !

    আমরা তো স্বার্থপর সবমাটে ঘাটে বাজার হাটেকেবলই নিজের মুনাফালাভে ব্যস্ত থাকি সামান্যকিছুতে চলে কতো রব! অন্যসব কি বিনিময় পেলএতে কোনো ভ্রুক্ষেপ নেইশতো পরিশ্রম করার পরেমজুরী অল্প রেখে নিজেরঅধিক থাকলে সার্থক হল! কতো শতো সার্থপর জীবদৈবাৎ কারো সম্মুখে কেহঅন্যায় অবিচার যদি করেতার কোনো প্রতিবাদ নেইবরং ভুমিকা যেন নির্জীব! আমরা সকল সৃষ্টির সেরাযশ খ্যাতিতে উন্নত মোরাচলাচল করনা…

  • রইল না কেউ !

    অনেকে বলে দুনিয়া দোজখকেহো তো কয় রঙের বাজারআর কোন কিছু বলতে বেশীচায় না যে বুঝেছে সারাসার। ভবো সংসারের ভোজ বাজিপ্রাণে বোঝে না কতো পাজিমূল কাজে নাহি থাকে রাজিবেশ ভূষায় রয় যতো সাজি। ধরণীতে মানুষ আসিল যতোযারা ছিল কেউ রইল না তোযেথায় আসা যাওয়া অবিরতসময়ে চলে যায় কতো শতো। কতো মহামানব ছিলেন যারাঅগনিত তাঁদের কত সর্বহারাকখন…

  • বেয়াড়া ছেলে !

    এক ছেলে খুব বেয়াড়া ছিলোতার মা বাবাকে খোদা তায়ালাঅনেক উপাসনায় তারে দিলো! ছেলেটির ছিলনা বোন বা ভাইধরণীতে সুখ দু:খের অংশীদারপিতা মাতা ব্যতীত কেহই নাই! ছোট বেলা হতে অনেক ত্যাগীসামান্য কিছুতে সে রেগে বেগেঅগ্নি সদৃশ হতো ছিল যা রাগী! ছুটছে তো ছুটছে কতো বেগেকিছু মুখে না দিয়ে সংগ পেয়েচলে যাচ্ছে সবার আগে বাগে! তার মা পিছু…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *