সহিষ্ণুতা
বিপদে মুক্তি করতে যে রয়
সাহায্য সহায়তার ফলে
সেইতো আসল বন্ধু হয়।
যেথায় মিষ্টি কথা রয়
আড়ালে থাকে চতুর
অভিসন্ধির সদা ভয়।
অসাবধানে বিপদ আসে
হুশিয়ার সতর্ক না থাকলে
দুর্ভোগ দুর্গতি থাকে পাশে।
সত্য ন্যায়ের সর্বদাই জয়
কষ্ট আর সহিষ্ণুতার সুবাদে
সহনের ফল হয় কল্যাণময়।