এত নিষ্ঠুর

বৎস!সেদিন ছিলে পাশে
তখনতো বলেছিলে তুমি
দেখা হবে আগামী মাসে!

দিনের পর দিন চলে যায়
অশান্তি ও হতাশার মধ্যে
অপেক্ষায় তোমারই দায়!

তোমার অন্তর যা কঠোর
স্নেহ মায়া মহব্বত বলতে
কিছু নেই তুমি এত নিষ্ঠুর!

কেন এতই অবহেলা কর
সৃষ্টিকর্তাকে স্মরণে রাখো
আল্লার নির্দেশিত পথ ধর!

সহায়হীন যা ছিলে যেদিন
আল্লাহ ছাড়া শুধু ছিলেন
তিনি সহায় সম্বল সেদিন!

স্নেহময়ী মা তাঁর যা করুণা
অতুলনীয় আর অদ্বিতীয়
কখনোও সীমা যার ধরেনা!

জানো, তাঁর মর্যাদা যে কত
তসবিহ ও বেশী জপনা যত
অসন্তুষ্টিতে পাপী হবে শত!

মা বাবার সন্তুষ্টি রয়েছে যেথা
অমর বাণীতে উল্লেখ হয়েছে
আল্লাহর সন্তুষ্টি আছে সেথা!

Similar Posts

  • সুরালো কথা !

    হৃদয়ে আমার কতোই ব্যথাছোট নাতনিটি কয়না কথা! অনেক ব্যস্ত সে যেনো থাকেআগ্রহী হই বুলি শুনি ফাঁকে! বাসার সবাই অপেক্ষায় রয়কতো সুরালো কথা যে কয়! মিষ্টি ও মধুর সুরের তার বাণীএকান্ত মনোযোগ দিয়ে শুনি! কথার ফাঁকে নাতনিটি কতোবাচন ভংগী আরো করে শতো! বাংলা ও ইংরেজি মিশ্রণ করেকথা বার্তায় যতো ই শুর ধরে! হাসির খোরাক যোগান দেয়অসুখ…

  • স্বর্ণালী দিন

    জীবনেরতো শ্রেষ্ঠ সময় ই হল ছাত্রজীবনসাংসারিক জটিলতাও জীবনের বাস্তবিকখুঁটিনাটি থেকে চিত্তকে চিন্তামুক্ত রেখে এছাত্র জীবন সঠিক ভাবে কাজে লাগালেপরবর্তী সারা জীবনেই সবে করে উন্নয়ন। বাতাসের মতোই এই নির্মল স্নিগ্ধ ও স্বচ্ছস্কুল লাইফেই কাটানো সময় গুলো প্রায়অধিকাংশ মানুষের কাছেই সব থেকেওআনন্দ ঘন মুহূর্ত এবং এর যথাযথভাবেবাস্তবায়নে বর্তমান ও ভবিষ্যৎ হবে মুক্ত। বিদ্যালয় অঙ্গাঙ্গি ভাবেও আছে ই…

  • অসংখ্য শেষ হয়নি

    কতো দিন পরে তার সাথে দেখাশিশুকালে যত খেলা ধুলা দৌড়ঝাঁপ কাদা ছোড়াছুড়ি আমাদেরপুকুরে সাঁতার কেটেই গোসলেরপরে নাস্তা খাওয়া সেরে সামান্যঅবসর পর করতাম পড়া লেখা! একমনে অনেক সময়ে ই মোরাসময়নিষ্ঠ আরো ধৈর্যসহ উভয়েলেখা পড়া সেরেও প্রস্তুতি নিয়েবিদ্যালয়ের পথে রওয়ানা হবারপ্রাক্কালে এলাকার আর অনেকসহপাঠী একত্রে মিলতাম যারা! একসংগে যাত্রার কোলাহল সুরতখনো পায়ে হেঁটে যেতাম গল্পেগল্পে ও খেলা…

  • কোলের শিশু

    বসে আছে শিশুটির মা,শিশুটি হাঁটে করে পা পা। চলে আসলো তার বোন,বোনটির আছে কত গুণ। বোনের কাছে যেতে চায়,হাত বাড়াতেই স্নেহ পায়। কোলে নিয়ে বোন চুমু খায়,ভাইকে নিয়ে সে ঘরে যায়। ঘরে নিয়েই দিল যে খানি,লিকুইড আর একটু পানি। আবার শিশুটি বাইরে আসে,বোনটি চলছে পাশে পাশে। সে তো একাই হাঁটতে যায়,হাঁটতে গিয়ে ও হোচট খায়।…

  • দৌরাত্ম্য

    কোনো অহংকার বা বড়াই করোনা ভাইতোমার স্বাস্থ্য ধন জন সহায় সম্পদ সববর্তমানে হয়তোবা সুস্থ সুন্দর সবল আরঅঢেল পরিমাণে আছে কিন্তু কোন একসময়ে দেখা যাবে এর কিছুই বহাল নাই। ধরার বুকে কত লোকের দৌরাত্ম্য ছিলোযুগ ও যুগান্তরে সুঠাম দেহো টাকা পয়সাবিত্ত ও বৈভব যার যতো কিছু পূর্বে ভোগবিলাসের অধিকারী সময়ের পরিবর্তনেরকারণে পর্যায়ক্রমে অনেকের চলে গেলো। অনেকে…

  • সব পুড়ে ছাই !

    খেলছিল বর্জ্য নিয়ে তিন বছরের এক মেয়েবস্তির পোড়া স্তূপের আগুনে সবই পুড়ে ছাইহয়ে যাওয়ায় মাথার উপরে একটি পাঁচ হাতনীল রংয়ের প্লাস্টিক দিয়ে ঐ তিন মেয়েসহআর্তনাদও করেন তাদের মা চতুর্দিকে চেয়ে ! নিজেকে সান্তনা দেওয়ার চেষ্টা করেন তিনিমেয়েদেরও তাঁর কোলের মধ্যে নিয়ে স্তূপেরসেই বর্জ্যসহ অবুঝ শিশুটিকে খেলা করতেদেখা যায় পোড়া বস্তিতে সরেজমিন ছিলেনএমন চিত্রেরও ভুক্ত ভোগী…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *