এসেছি ঋদয়ের টানে

তোমার পরীক্ষা কাল পড়ার টেবিলে বসে আছো
রাত জেগে তোমার ঘুমতো আসছে না হঠাৎ করে
পৌঁছে ভয়ার্ত কন্ঠে বললাম প্রস্তুতি কেমন নিছো।

তুমি উঠে জড়িয়ে ধরে বলবে কেমন আছ বলো
তোমার কতই যেন মূল্যবান সময় নষ্ট হচ্ছে কিন্তু
কোনো ভ্রুক্ষেপ নেই অনায়াসে বললে তুমি চলো।

আমরা হাতে হাতে ধরে উভয়ে ঘরের বের হলাম
গল্প গুজবে হাসি খুশিতে পায়চারি করতে মনের
অজান্তে উৎফুল্ল উৎসাহে অনেক দূরেই গেলাম।

তুমি কতো ক্লান্ত অফিস হতে সবে ফিরেছ ঘরে
ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত খাওয়ার টেবিলে কিছুই
নেই রান্নাঘরে প্রস্তুত রয়েছে টেবিল থেকে দূরে।

আমি কখনোও বলবোনা তোমাকেই করি স্নেহ
হৃদয় ডাকছে তোমার কাছে আসি শুধু আমার
চোখের দিকে একবার তাকিয়ে দেখ কত মোহ।

তখনই বুঝবে কতটা ভালবাসি তোমায় আমি
কখনোও বলবোনা মায়া মমতা দিয়ে ই কাছে
এসো মন চাইলেও একবার দেখে যেয়ো তুমি।

জীবনের প্রতিটি পাতায় পাতায় তোমার হাসি
শুধু নয় কান্নাও আছে কারণে অকারণে খুঁজি
তোমার পড়ে থাকা ছায়াকে করিনা তো দোষী।

রৌদ্রে পুড়ে রাস্তায়ও অপেক্ষায় দাঁড়িয়ে থাকি
তোমাকে দেখার আর পাওয়ার আশায় মনের
আবেগে হৃদয়ের টানেই আরো কাছেতে রাখি।

Similar Posts

  • সর্বহারা !

    একমাত্র বন্ধু মোর কইতারে ছাড়া মনের ব্যথাকারে প্রকাশ করে রই? পরেছি কলঙ্কের মালাজানে সব আলা পালাকত যে প্রাণের জ্বালা! প্রাণ বাঁচে না সে ছাড়াআন্তরিক যা মুক্ত ধারাঅন্তরটি মোর সর্বহারা! স্বজন ছেড়ে একা রইএজন্যে যা কলঙ্কী হইমনের দু:খ কারে কই? বন্ধু আমার আছে দূরেএখন অবস্থান মধুপুরেভুলে গেছে সে আমারে! খাবার খাদ্য লয় না মনেভাবতে থাকি নিশিদিনেকরব…

  • শৈশব

    হাঁটি হাঁটি পা পা করে,কোথাও কিছু না ধরে।চলতে শিখেছি আমি,ফেলে যেওনা তুমি।পারবেনা যেতে একা,গেলে হতে পার বোকা।আমি কিন্তু বুঝতে পারি,করবনা মোরা মারামারি।চলবো হাতে ধরাধরি,করতে যাবনা জুরাজুরি।থাকবো করে গলাগলি,উড়াবোনা ধুলোবালি।একত্রে চলবে খাওয়া,থাকবেনা বেশী চাওয়া।মিলেমিশে মোরা পড়ব,সুন্দর জীবন গড়ব । তাপদাহবইতেছে কত প্রখর রোদ,অতিরিক্ত গরমের ক্রোধ।প্রচণ্ড রোদের তীব্রতায়,তাপদাহের অতিষ্টতায়।রাস্তা – ঘাট মাঠ পথ প্রান্তর,খা খা রোদে হয়…

  • অনাকাঙ্ক্ষিত !

    বর্তমানে কতো কি যে ঘটেমানুষ গড়ার কারিগর আরপরম সম্মানিত শ্রদ্ধাভাজনশিক্ষকদের ললাটে কখনোঅনাকাঙ্ক্ষিত যতো জুটে ! তাঁরা শ্রদ্ধাশীল মোরা জানিকঠোর পরিশ্রম ও সাধনারসাথে স্নেহ মমতা দিয়ে সবেউপযুক্ত শিক্ষা দেন এজন্যছাত্র -ছাত্রী হয় জ্ঞানী গুনি! নতুন প্রজন্মে তাঁদের ক্ষেত্রেঐসব থাকেনি অনেক সূত্রেছাত্র -ছাত্রী যত বিদ্যালয়েরমাঝে গ্রুপ বেঁধে চলে কতোকিছু তার ফোটে উঠে চিত্রে! সামান্য কিছুতে বেরিয়ে যায়শিক্ষকদের…

  • একটি চঞ্চল ছেলে

    খুব ই ছোট চঞ্চল একটি ছেলেচোখ মোবাইলের স্ক্রিনে থাকায়মেঝে পড়ে থাকা টিভির রিমোটখেয়াল পড়েনি যে খেলার ছলে। ফোন টা ছিলো তখন তার হাতেঅসাবধানতা বসত রিমোটে পাপড়ায় সজোরে হঠাৎ বাড়ি খেলগিয়ে সে সোফার হাতলের সাথে। গোঙ্গানোর আওয়াজ হল ব্যথায়পাশের রুম থেকে মা দৌড়ে এসেবলেন আজ আবার দুঃস্বপ্ন দেখেবুঝি তুমি চিৎকার করলে সেথায়। তাকিয়ে নিজেকে আবিস্কার করেহাতে…

  • খেলনা পিস্তল সম্বল

    ঢুকেছিল এক বাড়িতে ডাকাতের দলখেলনা পিস্তল শুধু ছিলো তাদের বল।গেইটের কাছে ওরা একত্রে সব যায়সেথায় তালা আছে দেখতে তারা পায়।কলাপসিবল গেইটের তালা ছিল বড়তারা সকল এক সাথে হয়ে যায় জড়ো।খেলনা পিস্তল দিয়ে তারা দেখায় ভয়গেইটের তালা খুলতে রেগে বেগে কয়!বাড়ির মালিক ভয়েই হাতে চাবি দেয়ডাকাতরা গেইট আর তালা খুলে নেয়!দ্রুত বেগে একের পর এক ঘরে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *